হতে চাইলে ভালো উইকেটকিপার?
ক্রিকেট টিপস, ক্রিকেট , উইকেটকিপিং টিপস, উইকেটকিপিং , উইকেটকিপার

উইকেটকিপার হওয়ার সেরা কিছু উপায়-

ক্রিকেট খেলা হয়ে থাকে দুই দলের বাইশ জন খেলোয়াড়ের মাঝে কিন্ত একটা পজিশন সবসময় ফিক্সড আর তা হচ্ছে উইকেটকিপিং।একজন উইকেটকিপার ক্যাচ ধরার পাশাপাশি কোন ব্যাটসম্যানকে স্টাম্পিং আউট,রান আউট,ফিল্ডারের কাছ থেকে নিক্ষেপ করা বল ধরা এবং আউটের আবেদনে বোলারের সাথে তাকেও করতে হয় জোরালো আবেদন।একজন উইকেটকিপারকে সবার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হয় তাই একজন ভালোমানের উইকেটকিপার হতে চাইলে পরিশ্রমের পাশাপাশি তাকে বেশ কিছু টিপস অনুসরণ করে চলতে হয়।তবেই হয়তো হয়ে উঠবেন দেশের নামকরা একজন উইকেটকিপার।  

টিপসঃ নিয়মিত দৌড়ানোর অভ্যাস গড়ে তোলাঃ                                                                                                                                                                                                                           

ক্রিকেট টিপস, ক্রিকেট , উইকেটকিপিং টিপস, উইকেটকিপিং , উইকেটকিপার

দল যখন ফিল্ডিং করে তখন একজন উইকেটরক্ষককে সবচেয়ে বেশি চাঙ্গা থাকতে হয়।কারণ পেস বোলিং এর ক্ষেত্রে একজন উইকেটরক্ষককে অনেক সময় লাফিয়ে বল ধরতে হয়।সীমানার দিকে বল গেলে ফিল্ডারের কাছ থেকে সেই বল ধরার জন্য উইকেটের সামনে এসে সেই ফিরতি বল ধরতে হয়।আর তাই দেখা যায়,একজন উইকেটকিপারকে সবসময় এক্টিভ মুডে থাকতে হয়।ফলে নিজেকে চাঙ্গা বা কর্মচঞ্চল করে রাখার জন্য নিয়মিত দৌড়ানোর অভ্যাস থাকা দরকার।

দৌড়ানোর অনুশীলনটা অবশ্যই খুব আস্তে কিংবা খুব জোরে হওয়ার দরকার নেই বরং নিয়মিতভাবে অন্তত ১৫ থেকে ২০ মিনিট দৌড়ানো উচিত।

 

টিপসঃ  ক্রাউচ পজিশনে বসার অভ্যাস 

ক্রাউচ পজিশন হচ্ছে পা ভাঁজ করে মাটিতে না বসে কেবল দু'পায়ের উপর ভর করে থাকা।এই অভ্যাসটি একজন উইকেটরক্ষকের জন্য ভীষণ দরকার।

ক্রিকেট টিপস, ক্রিকেট , উইকেটকিপিং টিপস, উইকেটকিপিং , উইকেটকিপার

কারণ স্পিন বোলিং এর সময় একজন উইকেটরক্ষককে স্টাম্পের ঠিক পেছনে ক্রাউচ পজিশন থেকে বল ধরতে হয়।অনেক সময় টেস্ট খেলায় স্পিনাররা বেশি ওভার বল করে ফলে একজন উইকেটরক্ষককে অধিকাংশ সময় ক্রাউচ পজিশন থেকে বল ধরতে হয়।আর এজন্য ক্রাউচ পজিশনে বসার অভ্যাস গড়াটা একজন উইকেটরক্ষকের জন্য আবশ্যক।

টিপসঃ ক্যাচ ধরার অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ব্যবহারঃ

ক্যাচ ধরার অনুশীলনের জন্য ফিল্ডারদের মতো একজন উইকেটকিপারকেও কিছু সরঞ্জাম ব্যবহার করতে হয়।একজন ভাল উইকেটকিপার হতে হলে অবশ্যই এই সরঞ্জামগুলো দরকারঃ

*ফিল্ডিং নেটঃ ফিল্ডিং অনুশীলনে বল থ্রো বা নিক্ষেপ করার সময় বল যেন অন্য কোন স্থানে না যায় তার জন্য ফিল্ডিং নেট ব্যবহার করা হয়    

*প্লাস্টিক স্ট্যাম্পঃ ফিল্ডিং নেটকে প্লাস্টিক স্টাম্পের পেছনে রেখে বল নিক্ষেপ করে স্ট্যাম্পে লাগানোর জন্য প্লাস্টিক স্ট্যাম্প খুব ভাল একটি সরঞ্জাম

ক্রিকেট টিপস, ক্রিকেট ,রিবাইন্ড নেট,ক্যাচেট বোর্ড, উইকেটকিপিং টিপস,প্লাস্টিক স্ট্যাম্প, ফিল্ডিং নেট,উইকেটকিপিং , উইকেটকিপার

*ক্যাচেট বোর্ডঃ উইকেটরক্ষক এবং স্লিপ ফিল্ডারের ক্যাচ অনুশীলনের জন্য একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হচ্ছে ক্যাচেট বোর্ড 

*রিবাইন্ড নেটঃ অনেকটা ক্যাচেট বোর্ডের মতো হলেও এটি ক্যাচ অনুশীলনের জন্য খুব ভালো একটি সরঞ্জাম

 

টিপসঃ বলের দিকে ফোকাস ঠিক রাখাঃ

 

একজন পেস বোলার ঘন্টায় ১৩০ কি.মি. থেকে শুরু করে ১৫০ কি মি পর্যন্ত বা এর উপরের গতিতে ডেলিভারী করে থাকেন,এই গতিতে আসা বল যখন ব্যাটসম্যানের ব্যাটের কোণায় লেগে উইকেটকিপারের নিজের দিকে কিংবা অনেকটা ডান বা বাম পাশে বলটি দ্রুত বেগে চলে আসে তখন যদি একজন উইকেটকিপার ঠিকমত বলটি দেখতে না পান কিংবা বলের গতি প্রকৃতি বুঝতে না পারেন তাহলে ক্যাচ মিস হবার সম্ভাবনা থাকে অনেক বেশি।

আবার,স্পিন বলের সময় উইকেটকিপারকে স্টাম্পের পেছনে খুব কাছাকাছি অংশে উইকেটকিপিং করতে হয় তাই স্পিন বলের মুভমেন্ট বা গতি প্রকৃতি ঠিকমত না বুঝলে বলটিকে গ্লাভসবন্দী করা কঠিন হয়ে পড়ে।

এই মূল সমস্যার মূল কারণ হচ্ছে বলের দিকে উইকেটকিপারের ঠিকমত ফোকাস না রাখা আর তাই একজন ভালো উইকেটকিপার হতে হলে বলের দিকে সবসময় ফোকাস রাখতে হবে।

 

টিপসঃ ক্ষিপ্রতা অর্জনঃ

একজন উইকেটকিপারকে অনেক বেশি পরিমাণে ক্ষিপ্র হতে হয়।অর্থাৎ তাঁকে খুব দ্রুততার সাথে বেশ কিছু কাজ করতে হয় এর মাঝে সবচেয়ে উল্লেখ্যযোগ্য হচ্ছে স্টাম্পিং আউট করা।

ক্রিকেট টিপস, ক্রিকেট , উইকেটকিপিং টিপস, উইকেটকিপিং , উইকেটকিপার

স্টাম্পিং বলতে গেলে স্পিন বোলিং এর সময় হয়ে থাকে কারণ একজন উইকেটকিপার উইকেটের কাছেই অবস্থান করেন আর তাই ব্যাটসম্যান যখন উইকেট থেকে কিছুটা বা অনেকটা বের হয়ে শট নিতে যান তখন যদি সেই ব্যাটসম্যান বলটি হিট করতে মিস করেন তাহলে একজন উইকেটকিপার বল ধরার সাথে সাথে ব্যাটসম্যানকে স্টাম্পিং করতে পারেন।কিন্ত অনেক সময়ই স্টাম্পিং আউট করার ক্ষেত্রে একজন উইকেটকিপারকে অনেক ক্ষিপ্রতার সাথে স্টাম্পিং করতে হয় যাতে করে ব্যাটসম্যানের দুই পা ক্রিজ থেকে সামান্য পরিমাণ বাহিরে থাকার সুযোগটি পেয়ে সঙ্গে সঙ্গে স্টাম্পিং করতে সামর্থ্য হয়।

 টিপসঃ ডাইভ দিয়ে বল ধরার ক্ষমতা

ক্রিকেট টিপস, ক্রিকেট , উইকেটকিপিং টিপস, উইকেটকিপিং , উইকেটকিপার

একজন উইকেটকিপারকে অনেক সময়ই বামে বা ডানে ডাইভ দিয়ে বল ধরতে হয়।বিশেষ করে ক্যাচ ধরার জন্য অনেক সময় এক হাত দিয়ে ডানে বা বামে লাফ দিয়ে ক্যাচ ধরতে হয় ।তবে এই ডাইভ দেওয়াটা টিভিতে খেলা দেখার সময় যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা সহজ নয়।এর জন্য করতে হয় অনেক অনুশীলন।কারণ মিলি সেকেন্ডের ব্যবধানে ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে কিংবা অনেক বাইরে করা বোলারের ডেলিভারী বল ছুটে আসে আর এর পাশাপাশি ইনজুরি হবার সম্ভাবনা থাকে আর সেই কারণেই অনুশীলনে ডাইভ দেওয়ার দক্ষতা অর্জন করতে হয়।তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন উইকেটকিপারকে মনে রাখতে হবে নিজের নিরাপত্তার জন্য এবং ইনজুরি থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁকে তার ব্যবহৃত গ্লাভস,প্যাড তার জন্য কতোটুকু সহায়ক তা দেখেশুনে ব্যবহার করা।

একজন ভাল উইকেটকিপার হতে চাইলে উপরোক্ত টিপসগুলো মেনে চলতে পারেন আর অবশ্যই একজন দক্ষ কোচের অধীনে থেকে নিজের ভুল শুধরে উন্নতি করতে পারেন।

This platform is proudly developed and supported by Trenza Softwares