বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ক্রিকেট মাঠের অন্যতম পরিচিত দৃশ্য হলো—আঙুল তুলে আউটের সংকেত দিচ্ছেন অনফিল্ড আম্পায়ার। বেশিরভাগ সময়ই এমন দৃশ্য ব্যাটারদের জন্য সুখকর হয় না। কিন্তু ক্রিকেটে আউট হওয়ার সব নিয়ম কি আমরা জানি? আসলে ক্রিকেটে এমন অনেক আইন আছে যা অনেকের কাছেই অজানা। “আউট” ক্রিকেট খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ব্লগে আমরা জানবো, একজন ব্যাটার কতভাবে আউট হতে পারেন এবং প্রতিটি নিয়মের বিস্তারিত।
ক্রিকেটের আইন কে তৈরি করে?
ক্রিকেটের আইনকানুন তৈরি ও সংরক্ষণ করে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। তাদের বই অনুযায়ী ক্রিকেটে মোট ১০ ধরনের আউট আছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো বোল্ড, কট, এলবিডব্লিউ, স্টাম্পড, রান আউট, হিট উইকেট। পাশাপাশি কিছু কম প্রচলিত আউটও রয়েছে, যেমন হিট দ্য বল টোয়াইস, অবস্ট্রাকটিং দ্য ফিল্ড, রিটায়ার্ড হার্ট এবং টাইমড আউট।
ক্রিকেটে আউট হওয়ার ১০টি উপায়
১. বোল্ড (Bowled): যখন বোলারের বল সরাসরি উইকেটে আঘাত করে এবং বেল পড়ে যায়, তখন ব্যাটার বোল্ড আউট হন।
২. কট (Caught): ব্যাট দিয়ে মারা বল যদি সরাসরি কোনো ফিল্ডার, উইকেটকিপার বা বোলারের হাতে ধরা পড়ে, তবে ব্যাটার কট আউট হন।
৩. এলবিডব্লিউ (LBW – Leg Before Wicket): যখন বল ব্যাটারকে আঘাত করে তার পায়ে, এবং সেটি উইকেটে লাগার পথে ছিল, তখন আম্পায়ার তাকে এলবিডব্লিউ আউট ঘোষণা করতে পারেন।
৪. স্টাম্পড (Stumped): যখন ব্যাটার উইকেটের বাইরে থাকেন এবং উইকেটকিপার বল ধরে স্টাম্প ভেঙে দেন, তখন স্টাম্পড আউট হন।
৫. রান আউট (Run Out): ব্যাটার ক্রিজে পৌঁছানোর আগে প্রতিপক্ষ স্টাম্প ভেঙে ফেললে, ব্যাটার রান আউট হন।
৬. হিট উইকেট (Hit Wicket): ব্যাটার যদি ব্যাট বা শরীরের কোনো অংশ দিয়ে নিজের স্টাম্প ভেঙে ফেলেন, তবে তিনি হিট উইকেট আউট হন।
৭. হিট দ্য বল টোয়াইস (Hit the Ball Twice): ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে একই বলে দুইবার ব্যাট দিয়ে আঘাত করেন, তবে তিনি আউট হবেন। সেটি যে ব্যাট দিয়েই করতে হবে, এমনও নয়, শরীরের দিয়েও বলে দুইবার আঘাত করা যাবে না।
৮. অবস্ট্রাকটিং দ্য ফিল্ড (Obstructing the Field): যদি ব্যাটার ইচ্ছাকৃতভাবে ফিল্ডার বা উইকেটকিপারের ফিল্ডিংয়ে বাধাগ্রস্ত করেন, তবে তিনি অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হবেন।
৯. রিটায়ার্ড হার্ট (Retired Hurt): শারীরিক অসুস্থতা বা অন্য কারণে যদি ব্যাটার ব্যাটিং অসমাপ্ত রেখে মাঠ ছাড়েন, তাকে রিটায়ার্ড হার্ট বলা হয়। (যদিও এটি সবসময় “আউট” হিসেবে ধরা হয় না, তবে ম্যাচ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।)
১০. টাইমড আউট (Timed Out): কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটার যদি তিন মিনিটের মধ্যে ক্রিজে এসে প্রস্তুত না হন, তবে তিনি টাইমড আউট হবেন। ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাথুসই টাইমড আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান। টেস্ট বা টি-টোয়েন্টিতে এ ঘটনা কখনোই ঘটেনি।
বাংলা
English
