সেরা বোলার হওয়ার টিপস
সেরা বোলার হওয়ার টিপস

সেরা বোলার হওয়ার টিপস

বোলার হওয়ার ইচ্ছে আমাদের অনেকেরই কিন্ত কীভাবে কিংবা কি কি ধাপ অনুসরণ করলে হতে পারবো সেরা একজন বোলার সেটি হয়তো আমরা জানি না আর তাই ভালো বোলার হতে চাইলে ব্লগটি আপনার জন্যই-

যা করতে চাইছেন তা সম্পর্কে নিশ্চিত হোনঃ

একজন ক্রিকেটারের অন্যতম সেরা গুন হচ্ছে তিনি জানেন যে তিনি আসলে ঠিক কি করতে চান।সেটা অনুশীলন হোক কিংবা ম্যাচে।তাই প্রথমেই আপনি নির্দিষ্ট করে নিন আপনি ঠিক কি করতে চাইছেন।

প্রতিটি অনুশীলনেই নিজের লক্ষ্য ঠিক করে নিনঃ

লক্ষ্যগুলো যাতে চ্যালেঞ্জিং হয় এবং আপনি যাতে তা অর্জন করতে পারেন।যেমনঃ এক ওভারে দুইটি বল গুড লেন্থে করবো বা তিনবার বলকে উইকেট বরাবর রাখবো,এরকম কোন লক্ষ্য।

 

ছোট ছোট লক্ষ্য ঠিক করে তা ভেঙ্গে ফেলুনঃ

প্রথমেই ছোট ছোট লক্ষ্য ঠিক করে নিন এবং তা অর্জন করে নিন।এক ওভারে ৬ টি ডেলিভারী করতে পারবেন।ঠিক করে নিন আপনি কিভাবে ব্যাটসম্যানদের উপর চাপ তৈরী করবেন।আপনি হয়তো খেলার সময় কম বল করার সুযোগ পাবেন কিন্ত তা নিয়ে ভাববেন না।

প্ল্যান করুন,আপনি যতোটুকু সুযোগ পেয়েছেন ততোটুকু সময়ই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের উপর চাপ প্রয়োগ করে যান,এই চাপই আপনাকে উইকেট এনে দিবে।

 

প্রতিটি বল পূর্ণ মনোযোগের সাথে করুনঃ

আপনার প্রতিটি বলই ব্যাটসম্যানের উপর চাপ তৈরির হাতিয়ার,একটি সম্ভাব্য উইকেটের সুযোগ। তাই প্রতিটি ডেলিভারী করার দিকে পূর্ণ মনোযোগ দিন।

 

আপনার পুরো স্পেলজুড়ে শক্তি পরিচালনা করুনঃ

আপনি যদি আপনার স্পেলের একটি ওভার করতেই শক্তি খরচ করে ফেলেন,তবে আপনি পুরো স্পেল সম্পন্ন করতে পারবেন না।তাই প্রতিটি বল করার পূর্বে শান্ত হোন।বড় একটি শ্বাস নিন এবং পরবর্তী ডেলিভারীর জন্য লক্ষ্য নির্ধারণ করুন যে আপনি পরবর্তী ডেলিভারী করতে কত শক্তি খরচ করতে চান অর্থাৎ কেমন গতিতে বল করতে চান।

স্টক বল নিয়ন্ত্রন করা শিখে নিনঃ

স্টক বল হচ্ছে একজন বোলারের খুবই সাধারণ একটি ডেলিভারী যেখানে খুব একটা বৈচিত্র্য থাকে না। কোন বল সরাসরি করলে যেরকম হয় তাই হচ্ছে স্টক বল। স্টক বল একজন বোলারের শক্তির জায়গা হওয়া উচিত।স্টক বলের উপর কোন নিয়ন্ত্রণ না থাকলে আপনি অনুশীলন করে তা আয়ত্তে আনুন।ভ্যারিয়েশন হচ্ছে স্টক বলকে মুভমেন্ট করানো।তাই স্টক বলে নিয়ন্ত্রণ নিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ।

বোলিং এর হাত শরীরের কাছাকাছি রাখুনঃ

আপনি বোলিং করার সময় আপনার বোলিং এর হাত শরীরের কাছাকাছি রাখুন।তারপর আপনার কব্জিকে সামনের দিকে ঠেলে দিয়ে বল করুন। শরীরের কাছাকাছি বোলিং হাত রেখে বল করলে শরীরের শক্তি খুব ভালোভাবে কব্জির ভেতর দিয়ে প্রসারিত হতে পারে এবং দ্রুত গতির ডেলিভারী করা সম্ভব হয়।

কোচের সাথে আলোচনা করুনঃ

আপনার কোচের সাথে আপনার বোলিং নিয়ে আলোচনা করুন যেন খুব সহজেই আপনি আপনার শক্তির দিক চিহ্নিত করতে পারেন এবং সেই দিকগুলো বোলিং এর সময় কাজে লাগাতে পারেন।

 

এছাড়া প্রযুক্তির এই যুগে দেশসেরা সব বোলিং কোচদের থেকে কিংবা অভিজ্ঞ বোলারদের বোলিং শিখতে পারেন কিংবা টিপস নিতে পারেন দেশের যে কোন প্রান্ত থেকেই।

 

This platform is proudly developed and supported by Trenza Softwares