এশিয়া কাপের ইতিহাস এবং কে কতবার জিতেছে!
এশিয়া কাপের ইতিহাস এবং কে কতবার জিতেছে!

এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াই নির্ধারণের জন্য ১৯৮৪ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) উদ্যোগে শুরু হয় এশিয়া কাপ। আইসিসি টুর্নামেন্টের বাইরে এটিই বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রিকেট আসর। ২০২৩ সালের পর আবারও শুরু হতে যাচ্ছে এশিয়ার রাজত্ব দখলের লড়াই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এ টুর্নামেন্টের ১৭তম আসরের। টুর্নামেন্ট শুরুর আগে চলুন জেনে নিই এই প্রতিযোগিতার রোমাঞ্চকর ইতিহাস ও কারা কতবার উঠেছে শিরোপার মঞ্চে।এশিয়া কাপের যাত্রা কখন শুরু হয়েছিল?

এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ৪১ বছর আগে, ১৯৮৪ সালে। প্রথম আসরে অংশ নেয় মাত্র তিন দল—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া সেই প্রতিযোগিতায় সুনীল গাভাস্কারের নেতৃত্বে ভারত জেতে শিরোপা, আর রানার্সআপ হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের এশিয়া কাপে অভিষেক ঘটে ১৯৮৬ সালের দ্বিতীয় আসরে। তবে সেবার রাজনৈতিক কারণে ভারত অংশ নেয়নি। ফলে দল ছিল কেবল তিনটি—বাংলাদেশ, পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। গাজী আশরাফ হোসেনের নেতৃত্বে খেলতে নামলেও বাংলাদেশ হেরে যায় সবগুলো ম্যাচে। এরপর ১৯৮৮ সালে আসে বড় পরিবর্তন—প্রথমবারের মতো চার দল অংশ নেয় এশিয়া কাপে। আর আয়োজক ছিল বাংলাদেশ নিজেই। এখান থেকেই শুরু হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়।

এবার ১৭তম বারের মতো আয়োজিত হবে এশিয়া কাপ। এ নিয়ে টানা তৃতীয় বার এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে আরব আমিরাতে। ২০১৮ এবং ২০২৩ সালের সর্বশেষ দুটি আসরও হয়েছিল মরুর দেশে। বাংলাদেশ সবশেষ ফাইনাল খেলে ২০২৩ সালে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের আসর হবে ২০ ওভারের।

সবচেয়ে বেশিবার শিরোপ জিতেছে কোন দল?

এশিয়া কাপের সবচেয়ে সফলতম দল ভারত। এখন পর্যন্ত আয়োজিত ১৪ টুর্নামেন্টের ৭টিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। শ্রীলঙ্কা জিতেছে ৫ বার আর পাকিস্তান ২ বার। সর্বশেষ চার আসরের তিনবার বাংলাদেশ ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি কোনোবারই।

This platform is proudly developed and supported by Trenza Softwares