বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
উয়েফা চ্যাম্পিয়নস লীগ ২০২৪
বিশ্বকাপ ফুটবলের পর সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ বা ইউরো কাপ ফুটবল। প্রতি ৪ বছর পর পর মাঠে গড়ায় ইউরো কাপ ফুটবল। ইউরো কাপ টুর্নামেন্টের মূল পর্বে অংশ নিয়ে থাকে ৩২ টি দল। গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে ১৬ দল, এরপর সেখান থেকে কোয়ার্টার ফাইনালে সেরা ৮ দল খেলে। তারপর সেমিফাইনাল আর ফাইনালের পর খুঁজে পাওয়া হয় ইউরোপ সেরা দলটিকে।
ইউরো কাপের চ্যাম্পিয়ন তালিকা :
ইউরো কাপ ২০২৪ আসরটি বসেছে জার্মানীতে। এই আসরটি হতে যাচ্ছে ইউরো কাপের ১৭তম আসর। এর আগে হয়েছে ১৬ টি আসর। সেই ১৬ আসরের চ্যাম্পিয়ন হয়েছিল কারা আসুন জেনে নিই-
ইউরো কাপের সর্বপ্রথম আসর বসেছিল ফ্রান্সে কিন্ত সেই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। তবে এখনো পর্যন্ত ইউরো কাপ দেখেছে ১০ দেশকে বিভিন্ন সময় শিরোপা জিততে। এর মাঝে কিছু দেশ জিতেছে একাধিকবার শিরোপা।
ইউরো চ্যাম্পিয়ন জার্মানী :
ইউরো কাপে সবচেয়ে বেশি তিনবার শিরোপা জিতেছে জার্মানী। ১৯৭২ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া জার্মানী শিরোপা জিতেছে আরও দুইবার ১৯৮০ এবং ১৯৯৬ সালের আসরেও।
ইউরো চ্যাম্পিয়ন স্পেন :
ইউরো কাপে জার্মানীর সাথে সবচেয়ে বেশী চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে শুধুমাত্র স্পেনের। স্পেন ইউরো কাপ জিতেছে মোট তিনবার।
১৯৬৪ সালে প্রথম শিরোপা জেতার পর ২০০৮ এবং ২০১২ তে টানা দুইবার শিরোপা জিতে রেকর্ড গড়ে স্পেন।
ফ্রান্স : ইউরো কাপ মোটে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। ১৯৮৪ এবং ২০০০ সালে ইউরো কাপ শিরোপা জিতে ফ্রান্স।
ইতালি : বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ইউরো শিরোপা জিতেছে মোট দুইবার।
২০২০ এর শিরোপা জয়ের আগে তারা শিরোপা জিতেছিল ১৯৬৮ সালে।
সোভিয়েত ইউনিয়ন : ইউরোর প্রথম আসর অনুষ্ঠিত হয় ১৯৬০ সালে। আর সেই প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় সোভিয়েত ইউনিয়ন। এই একবারই ইউরো কাপ চ্যাম্পিয়ন হয় সোভিয়েত ইউনিয়ন।
চেকোস্লোভাকিয়া : ১৯৭৬ সালে ইউরো কাপের ফাইনালে পশ্চিম জার্মানীকে পেনাল্টিতে হারিয়ে শিরোপা অর্জন করেছিল চেকোস্লোভাকিয়া। এইটাই চেকোস্লোভাকিয়ার একমাত্র ইউরো কাপ শিরোপা।
নেদারল্যান্ডস : ফ্রাঙ্ক রাইকার্ড,রুড গুলিত,ভ্যান বাস্তেনের হাত ধরে ১৯৮৮ ইউরো কাপের শিরোপা অর্জন করে ডাচরা।
ডেনমার্ক : ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপে পুরো ইউরোপকে চমকে দিয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পিটার স্মাইকেল,হেনরিখ লারসেন,ব্রায়ান লাউড্রপের ডেনমার্ক ।
আর তাই ডেনমার্কের ঝুলিতে আছে ইউরোর একটি শিরোপা।
গ্রিস : ফুটবল ইতিহাসের সবচেয়ে অঘটন বলা হয় ২০০৪ ইউরো কাপে গ্রিসের চ্যাম্পিয়ন হওয়াকে।
সেবার গোটা দুনিয়াকে বিস্মিত করে ফাইনালে স্বাগতিক পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে গ্রিস।
পর্তুগাল : ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল প্রথমবারেরে মতো ইউরো কাপ জিতে ২০১৬ সালে।
সেইবার স্বাগতিক ফ্রান্সকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতে নেয় ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।
বাংলা
English
