বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কারা?
কোপা আমেরিকা ১৯১৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট। এই পর্যন্ত কোপা আমেরিকার ৪৭ টি আসর অনুষ্ঠিত হয়েছে যেখানে ৮ টি দল শিরোপার মুখ দেখেছে। ১৯১৬ সালে কোপা আমেরিকার প্রথম আসর অনুষ্ঠিত হয় আর্জেন্টিনায় আর সেই প্রথম আসরের চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। সর্বশেষ কোপা আমেরিয়ার আসর অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। সেই আসরে চ্যাম্পিয়ন হয় মেসি-ডি মারিয়ার আর্জেন্টিনা।
কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল দল ধরা হয় উরুগুয়ে এবং আর্জেন্টিনাকে। আর কেনই বা নয়,আর্জেন্টিনা এবং উরুগুয়ে প্রত্যেকেই ১৫ বার করে শিরোপা জিতেছে কোপার। এরপরেই আছে ব্রাজিল, এই পর্যন্ত ৯ বার মহাদেশীয় এই আসরের শিরোপার মুকুট জিতেছে সেলেসাওরা। আর একমাত্র দল হিসেবে আর্জেন্টিনা টানা তিনবার কোপা আমেরিকা জেতার রেকর্ড গড়েছে।
কোপা আমেরিকার চ্যাম্পিয়ন লিস্ট:
উরুগুয়ে এবং আর্জেন্টিনা দুটি দেশ যা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট প্রতিযোগিতার সবচেয়ে সফল দল। যারা এপর্যন্ত ১৫টি করে শিরোপা জয়লাভ করেছে। পরবর্তী স্থানে রয়েছে ব্রাজিল, তাদের মধ্যে ৯টি শিরোপা জয়লাভ রয়েছে। তাছাড়া, প্যারাগুয়ে, চিলি এবং পেরু দুটি করে জয় অর্জন করেছে, এবং কলম্বিয়া এবং বলিভিয়া একটি করে শিরোপা জয়লাভ করেছে।
- উরুগুয়েঃ
উরুগুয়ে ১৫ বার শিরোপা জিতেছে। উরুগুয়ে যেই আসরগুলো চ্যাম্পিয়ন হয়েছে- ১৯১৬,১৯১৭,১৯২০,১৯২৩,১৯২৪,১৯২৬,১৯৩৫,১৯৪২,১৯৫৬,১৯৫৯,১৯৬৭,১৯৮৩,১৯৮৭,১৯৯৫,২০১১।
- আর্জেন্টিনাঃ
উরুগুয়ের মতো আর্জেন্টিনাও ১৫ বার শিরোপা অর্জন করেছে। আর্জেন্টিনা যেই আসরগুলো চ্যাম্পিয়ন হয়েছে- ১৯২১,১৯২৫,১৯২৭,১৯২৯,১৯৩৭,১৯৪১,১৯৪৫,১৯৪৬,১৯৪৭,১৯৫৫,১৯৫৭,১৯৫৯,১৯৯১,১৯৯৩,২০২১।
- ব্রাজিলঃ
সর্বাধিকবার বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কোপা জিতেছে মোট ৯ বার।ব্রাজিল যেই আসরগুলোর ট্রফি নিজেদের ঘরে তুলেছে-১৯১৯,১৯২২,১৯৪৯,১৯৮৯,১৯৯৭,১৯৯৯,২০০৪,২০০৭,২০১৯।
- প্যারাগুয়েঃ মহাদেশীয় এই শিরোপা দুইবার জিতেছে প্যারাগুয়ে। ১৯৫৩,১৯৭৯ এই দুইটি আসরের শিরোপা ঘরে তুলেছে প্যারাগুয়ে।
- চিলিঃ সানচেজ-ব্রাভোদের হাত ধরে ২০১৫ এবং২০১৬ এই দুই আসরে টানা দুইবার শিরোপা জিতেছিল চিলি।
- পেরুঃ পেরু ১৯৩৯ এবং ১৯৭৫ সালের আসরে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে নেয় পেরু।
- কলম্বিয়াঃ কলম্বিয়া একবার জিততে পেরেছে কোপা আমেরিকার আসর। সেই আসরটি ২০০১ এ বসেছিল কলম্বিয়াতেই!
- বলিভিয়াঃ বলিভিয়াও জিতেছে কোপা আমেরিকা একবার। নিজ দেশেই ১৯৬৩ সালের অনুষ্ঠিত আসরে শিরোপা জিতে বলিভিয়া।
২০২৪ কোপা আমেরিকা কততম আসর?
২০২৪ এর কোপা আমেরিকা হতে যাচ্ছে কোপার ৪৮ তম আসর। এই আসরটি বসতে যাচ্ছে আমেরিকাতে। উদ্বোধনী ম্যাচটি ২০ই জুলাই জর্জিয়ার আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে হবে এবং ফাইনাল ম্যাচটি হবে ১৪ই জুলাই ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলা
English
