১০ জন ক্রিকেটার যারা পড়াশোনাতেও ভাল
১০ জন ক্রিকেটার যারা পড়াশোনাতেও ভাল

১০ জন ক্রিকেটার যারা পড়াশোনাতেও ভাল

এইএচসি পরীক্ষার রেজাল্টের পরে আমরা দেখি অনেক পরিচিত খেলোয়াড় দারুণ রেজাল্ট করেছে। আমরা অবাক হই কারণ অনেকেই ভাবি পড়াশোনা আর খেলাধুলা একসাথে করা সম্ভব না। কিন্তু এরকম অনেক ক্রিকেটার আছেন যারা একসাথে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে গেছেন

১। রাহুল দ্রাবিড়ঃ

ভারতের হয়ে সব ফরম্যাটে মিলিয়ে ২৩,০০০ হাজার রান করা দ্রাবিড় ব্যাঙ্গালোরের সেইন্ট জোসেফ কলেজ থেকে কমার্সে ডিগ্রী নিয়েছেন। ভারত দলে ডাক পাওয়ার কারণে এমবিএ শেষ করতে পারেন নি।

২। মিসবাহ উল হকঃ

পাকিস্তানের অন্যতম সেরা ফিনিশারের মধ্যে একজন মিসবাহ উল হক। মিসাবাহ গণিত শাস্ত্রে ব্যাচেলরস শেষ করে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স করেন। এখানেই শেষ নয় পরব্ররতীতে তিনি লাহোরের উনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট থেকে ব্যাবসা ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

৩। অনিল কুম্বলেঃ

অনিল কুম্বলে ভারতের হয়ে ৯০০ উইকেট নিয়েছেন, অধিনায়কত্বও  করেছেন। কিন্তু আপনি কি জানেন তিনি একজন মেকানিকাল ইঞ্জিনিয়ারও?

৪। সাইদ আনোয়ারঃ

একটা সময় লারা আর শ্চীনের সাথে সাইদ আনোয়ারের নামটাও উচ্চারিত হত। সাইদ আনোয়ার করাচিতে কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করেন।

৫। শাহরিয়ার নাফীসঃ

বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ক্যাপেন্ট এবং এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করা নাফীস সেন্ট যোসেফ স্কুল, এরপর নোটরডেম কলেজ এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়াশোনা করেন।

৬। মুশফিকুর রহিমঃ

ক্রিকেটের সিরিয়াস ছাত্র হিসেবে পরিচিত মুশফিক ক্লাসরুমেও সিরিয়াস ছিলেন। দেশের হয়ে ম্যাচ জিতানোর পাশাপাশি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। মাস্টার্সের তার ফলাফল ছিল ৪ এ ৩.৪৯।

৭। কুমার সাঙ্গাকারা

শ্রীলংকার সাবেক এই অধিনায়ক স্কুলে সেরা ছাত্রের সম্মাননা পেয়েছিলেন। শুধু তাই নয় কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর মাস্টার্স ডিগ্রী পেয়েছেন।

৮। রবিচন্দ্রন অশ্বীন

এই ডান হাতি অফ স্পিনার দেশের হয়ে ৩৫০টি টেস্ট উইকেট নিয়েছেন। তিনি ভারতের বিখ্যাত সিভাসুব্রামানিয়াম নাদার কলেজ থেকে ইনফরমেশন টেকনলজির উপর ডিগ্রী অর্জন করেন।

৯। মাইকেল আথারটন

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ম্যাঞ্চেস্টার গ্রামার স্কুলে পড়াশোনার সুযোগ পান। পরবর্তীতে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের উপর পড়াশোনা করেন।

১০। এড কোয়েনঃ

অস্ট্রেলিয়ার এড কোয়েন ২০১১ সালে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেন। তিনি কমার্সের উপর অনার্স ডিগ্রী এবং এপ্লাইড ফাইন্যান্সের উপর মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

 

This platform is proudly developed and supported by Trenza Softwares