হিট উইকেট আউট
হিট উইকেট আউট

হিট উইকেট

হিট উইকেট কখন ও কখন ও দুঃখজনক ও ক্রিকেটে বিরল ঘটনা গুলোর মধ্যে অন্যতম। হিট উইকেট কখন ও ট্রাজেডির পাশাপাশি দর্শকদের আনন্দ ও দিয়ে থাকে।

হিট উইকেট আইনের ধারা ৩৫.১.১.১অনুযায়ী ব্যাটসম্যানরা হিট উইকেট আউট হবেন ।

  • যদি বোলার তাঁর ডেলিভারি স্ট্রাইডে প্রবেশ করেন এবং ব্যাটসম্যান ডেলিভারি বলটি খেলার প্রস্তুতি নেওয়ার সময় বা খেলার চেষ্টা করতে গিয়ে ব্যাটসম্যানের ব্যাট বা তাঁর শরীরের স্পর্শে তাঁর উইকেটটি পড়ে যায় তখন তাঁকে ‘হিট উইকেট আউট দেওয়া হবে।
  • সহজ কথায় স্ট্রাইকিং ব্যাটসম্যান যদি বল মারার সময় বা কোনও রান নেওয়ার চেষ্টা করার সময় তাঁর ব্যাট বা শরীরের স্পর্শে স্টাম্পের বেল পড়ে যায় বা স্টাম্প উপড়ে যায় তবে তিনি হিট উইকেট আউট হবেন।
  • এছাড়া আইসিসির ৩৫.২ এর ধারায় বলা আছে ব্যাটসম্যান হিট উইকেট হবে না, ডেলিভারি সম্পন্ন হওয়ার পরে স্ট্রাইকার মানে ব্যাটসম্যান কিছু করতে গিয়ে যদি উইকেট ভেঙে যায়। যদি না স্ট্রাইকার রান নেওয়ার চেষ্টা করেন কিংবা ইচ্ছাকৃতভাবে উইকেট বাঁচাতে আবারও ব্যাট ব্যবহার করেন।
  • যদি বোলার কর্তৃক বলটি ডেলিভারী না করা হয় বা যদি নো-বল হয় তবে কোনও ব্যাটসম্যানকে "হিট উইকেট" আউট দেওয়া যায় না।
  • এমনকি কোনো ফিল্ডারের থ্রো থেকে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে উইকেট ভাঙলে তা আউট হবে না।
  • কিংবা রান আউট থেকে বাঁচার জন্য ডাইভ দিয়ে উইকেট ভাঙলেও তা আউট বিবেচিত হবে না।
  • তবে হেলমেট উইকেটে আঘাত হানলে তা সরাসরি হিট আউট বলে বিবেচিত হবে।
  • তবে হিট উইকেট আউট নিয়ে কিছু ধোঁয়াশা রয়ে যায় ক্রিকেট বর্নিত আইনেও। আর এমনটা দেখা যায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের এক ইনিংসে।

শরীফুল ইসলামের একটি বল টেইলর কৌশলে ছেড়ে দিলে তা পৌঁছে সরাসরি উইকেট কিপারের কাছে। তবে তিনি ব্যাট নামিয়ে তা পেছন দিকে দোলাতেই অফ স্টাম্প মাটিতে পড়ে যায়। টেইলর হিট উইকেট এর স্বীকার হয়েছেন কি হন নি অস্পষ্টতা মূলত তখনই তৈরী হয়।

টেইলর ডেলিভারিটি খেলার চেষ্টা করার ফলো- থ্রুতেই মূলত ব্যাটটি উইকেটে লেগেছে কি না সেটা নিয়ে সংশয় ছিল । তবে টেইলরের ব্যাট উইকেট ভাঙার আগেই বলটি উইকেট কিপারের গ্লাভসে চলে যায়। সুতরাং তখন সিদ্ধান্ত আম্পায়ার দ্বারা নির্ধারিত হয়।

হিট আউট থেকে রক্ষা পেতে সতর্কতাঃ

১)বল সুইপ করার সময় ব্যাটসম্যানকে পায়ের ব্যালেন্স রাখতে হবে।

২)বাউন্স শট খেলার জন্য খেলোয়াড়ের নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরী।

৩)দ্রুত গতিসম্পন্ন অর্থাৎ হাইস্পীড বল মোকাবেলার ক্ষেত্রে হাত ফসকে ব্যাট যেন স্ট্যাম্পে না আঘাত হানে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৪)বাউন্সার বল মাথায় লেগে হেলমেট খুলে সরাসরি যেন উইকেটে না আঘাত হানে সেদিকে নজর রাখা জরুরী।

This platform is proudly developed and supported by Trenza Softwares