বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ভালো মিডফিল্ডার হওয়ার টিপস
ফুটবলে মিডফিল্ড পজিশনকে কখনো কখনো দলের প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয়।কেননা মূলত মিডফিল্ডেই একটা খেলার গতি নির্ধারণ করা হয় এবং দলের আক্রমণভাগ এবং রক্ষণভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখা হয়।একজন দুর্দান্ত মিডফিল্ডার হতে চাইলে প্রয়োজন টেকনিক্যাল গুণাবলী,কৌশলগত সচেতনতা এবং প্রচুর ফিজিক্যাল ওয়ার্করেটের সক্ষমতা।
এই ব্লগ পোস্টে আমরা সেইসব দক্ষতা এবং কৌশলগুলো দেখব যা আপনাকে 'সুন্দর খেলা' ফুটবলের একজন সেরা মিডফিল্ডার হিসেবে বিকাশ করতে সহায়তা করবে।
১।ফুটবলের বেসিক জিনিস ভালোভাবে আয়ত্ত করাঃ
শুধু মিডফিল্ডার নয় বরং ফুটবলের যে কোন পজিশনের সেরা খেলোয়াড় হতে চাইলে আপনাকে প্রথমেই উচিত ফুটবলের বেসিক জিনিসগুলো আয়ত্ত করা।আসুন জেনে নিই ফুটবলের সেইসব বেসিক জিনিস যা আপনাকে সাহায্য করবে দক্ষ মিডফিল্ডার হতে।
ক.পাসিংঃ একজন দুর্দান্ত মিডফিল্ডার হতে হলে প্রথমে অবশ্যই একজন ভালো বল পাসার হতে হবে।ভুল পাস এড়ানোর জন্য এবং নির্ভুল পাসের সক্ষমতা বাড়ানোর জন্য আপনার পায়ের বিভিন্ন অংশ ব্যাবহার করে শর্ট পাস এবং লং পাস অনুশীলন করুন।এছাড়া ম্যাচের সময় দ্রুত খেলার জন্য এবং বলের দখল বজায় রাখতে প্র্যাক্টিসে ওয়ান-টাচ অনুশীলন করতে হবে।
খ.বল নিয়ন্ত্রণঃ খেলার সময় কম স্পেসের মধ্য দিয়ে নির্ভুল পাস দিতে,বলের দখল বজায় রাখতে এবং কার্যকরভাবে বল আদান প্রদান করতে ক্লোজ বল কন্ট্রোলিং জরুরী আর এইজন্য বল নিয়ন্ত্রণ করা বেশী বেশী অনুশীলন করতে হবে এবং এইক্ষেত্রে শুধুমাত্র পা দিয়ে নয় বরং শরীরের বিভিন্ন অংশ দিয়ে বল কিভাবে সহজেই নিয়ন্ত্রণ করা যায় তা অনুশীলন করে রপ্ত করতে হবে।শরীরের বিভিন্ন অংশ দিয়ে বল নিয়ন্ত্রণ করতে পারলে এইটা আপনাকে খেলার সময় যখন আপনার দলের উপর প্রতিপক্ষ দল চাপ প্রয়োগ করতে থাকবে তখন আপনার এই স্কিলটা আপনার দলকে অনেকখানি নির্ভার করে তুলবে।
গ.ড্রিবলিংঃ প্রতিপক্ষের বিরদ্ধে আক্রমণ চালাতে কিংবা 1v1 পরিস্থিতিতে বলের দখল বজায় রাখতে আপনাএ ড্রিবলিং এর দক্ষতা উন্নত করুন।বলটি যখন আপনার পায়ের কাছে থাকবে তখন বলটি নিয়ে দিক এবং গতি পরিবর্তন করা শিখুন।
ঘ.শুট করা অনুশীলন করাঃ মিডফিল্ডাররা শুধু খেলা নিয়ন্ত্রণ নয় বরং গোলও করতে পারে এবং এইজন্য আপনাকে আপনার শট করার ক্ষমতা ব্যবহার করা শিখতে হবে।মাঠের বিভিন্ন জায়গা থেকে নির্ভুলভাবে শট করা অনুশীলন করুন এবং শট করার সময় শটে বল প্রয়োগ করার দিকে নজর দিন।
২। কৌশলগত দক্ষতা বৃদ্ধিঃ
একজন মিডফিল্ডার যতো বেশী কৌশলীর দিক দিয়ে দক্ষ এবং যার কৌশলগত সচেতনতা বেশী সে ততোটাই সেরা মিডফিল্ডার হয়ে উঠতে পারবে।কিছু কৌশলগত দক্ষতা সম্পর্কে আলোকপাত করা যাক যা আপনাকে ট্যাকটিক্যালি আরও বেশ কার্যকরী করে তুলবে।
ক.পজিশনিংঃ দল গঠনের সময় আপনার ভূমিকা বুঝে নিন এবং সেই অনুযায়ী আপনার পজিশনের সাথে দ্রুত মানিয়ে নিন।মিডফিল্ডারদের আক্রমণভাগ এবং রক্ষণভাগ উভয় অবস্থানে দক্ষ হতে হয়।খেলার সময় আপনাকে নিশ্চিত করতে হবে সহজে পাস আদান প্রদানের জন্য এবং প্রতিপক্ষকে আক্রমণে বাধা দেওয়ার জন্য আপনি মাঠে সঠিক অবস্থানে আছেন।
খ.ডিসিশন মেকিং সক্ষমতাঃ মাঠে দ্রুত এবং বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে শিখুন।কখন,কাকে পাস দিতে হবে,ড্রিবলিং করতে হবে এবং শট করতে হবে তা জানুন।সামগ্রিক খেলার পরিস্থিতির উপর সচেতন হোন।মাঠে আপনার সতীর্থদের অবস্থান এবং প্রতিপক্ষের গতিবিধির উপর নজর রাখুন।
গ.ভিশনঃ ফুটবল মাঠে আপনার দৃষ্টিভঙ্গি উন্নত করুন যা আপনার ফুটবল আইকিউ কে বিকশিত করতে সাহায্য করবে।পুরো মাঠকে মস্তিষ্ক দিয়ে স্ক্যান করে মাঠের খালি জায়গাগুলোকে সনাক্ত করুন।এটা আপনাকে আক্রমণ সেট আপ করতে এবং প্রতিপক্ষের রক্ষণদুর্গ ভাঙতে সাহায্য করবে।যেমনটা আমরা দেখি লিওনেল মেসির ক্ষেত্রে,মেসি মাঠের বিভিন্ন প্রান্তে হেটে মাঠের খালি জায়গাগুলো সনাক্ত করে এবং প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতা সনাক্ত করে সেই অনুযায়ী আক্রমণ করে গোল করে এবং সতীর্থদের দিয়ে গোল করিয়ে থাকেন।
৩। ডিফেন্সিভ কর্মদক্ষতাঃ
একজন কার্যকরী ডিফেন্ডারের অন্যতম প্রধান গুন হচ্ছে সে দলের আক্রমণভাগের পাশাপাশি রক্ষণেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।একজন সেরা মিডফিল্ডার হতে হলে কিছু ডিফেন্সিভ কর্মদক্ষতা থাকা উচিত।সেগুলো হচ্ছে--
ক.ট্যাকলিং: বল যখন নিজের দখলের বাহিরে থাকে তখন একজন আদর্শ মিডফিল্ডারের বলের দখল ফিরে পেতে সক্ষম হওয়া উচিত।ফাউল না করে ট্যাকল করে কীভাবে পুনরায় বলের দখল নেওয়া যায় সেজন্য প্রচুর অনুশীলন করুন।
খ.প্রেসিং: কখন,কীভাবে প্রতিপক্ষের বিল্ড-আপ আক্রমণ ব্যাহত করতে প্রেসিং করতে হবে তা শিখুন।টিমওয়ার্কের মাধ্যমে সমন্বিত প্রেসিং সিস্টেম গড়ে তুলতে আপনার সতীর্থদের সাথে অনুশীলন করুন।
গ.ট্র্যাকিং ব্যাকঃ আপনার ডিফেন্সিভ দায়িত্বকে কখনো অবহেলা করা উচিত নয়।খেলার সময় নিজ দলের রক্ষণকে সহায়তা করতে কখনো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে নেমে আসতে হতে পারে এবং ডিফেন্সের সাথে একটি স্তর গড়ে তুলতে শিখুন যেন প্রতিপক্ষের আক্রমণকে ব্যাহত করা যায়।
৪।শারীরিক ফিটনেস এবং কর্মদক্ষতাঃ
ফুটবল খেলার সময় একজন মিডফিল্ডারকে মাঠের সবচেয়ে বেশীরভাগ জায়গাজুড়ে খেলতে হয় তাই মিডফিল্ডার হিসেবে সফল হওয়ার পূর্বশর্ত হচ্ছে শারীরিকভাবে ফিট থাকা,মাঠের ওয়ার্করেট বাড়ানোর জন্য অনুশীলন করতে হবে বেশী।এছাড়া গতি বাড়াতে রান আপ অনুশীলন করতে হবে বেশী বেশী।আক্রমণভাগ কিংবা রক্ষণভাগের কাজে মিডফিল্ডে আধিপত্য বিস্তারের জন্য উচ্চ কর্মক্ষমতা প্রয়োজন।
৫। শিখুন সেরাদের কাছে থেকেঃ
জাভি,ইনিয়েস্তা,লুকা মড্রিচ,কেভিন ডি ব্রুইনের মতো সেরা মিডফিল্ডারদের খেলা দেখুন এবং তাদের পারফর্ম বিশ্লেষণ করুন।তাদের খেলা দেখে বুঝতে শিখুন কীভাবে মাঠে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে এবং নিজের খেলায় তা প্রয়োগ করার চেষ্টা করুন।এছাড়া একজন ভালো কোচের অধীনে নিজেকে গড়ে তোলেন এতে করে আপনার ভুলগুলো সহজে ধরতে পারবেন এবং শুধরাতে পারবেন।
পরিশেষে একজন দুর্দান্ত ফুটবল মিডফিল্ডার হওয়ার জন্য দরকার কঠোর পরিশ্রম,ডেডিকেশন এবং ক্রমাগত উন্নতি করার সদিচ্ছা।ফুটবলের মৌলিক বিষয়গুলো আয়ত্ত করা,কৌশলগত দক্ষতা অর্জনে মনোনিবেশ করুন।শারীরিক ফিটনেস এবং সেরাদের কাছ থেকে শিখতে চাওয়ার প্রবণতা আপনাকে সেরা মিডফিল্ডার বানাতে সহায়তা করবে।একজন মিডফিল্ডার হিসেবে দক্ষ হলে আপনি খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করবেন যা আপনাকে দলের একজন মূল্যবান সদস্য করে তুলবে।
বাংলা
English
