বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ব্যাডমিন্টন খেলার উপকারিতা
ব্যাডমিন্টন বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। শীতের মৌসুমে এদেশের অলিতে গলিতে রাস্তায় ব্যাডমিন্টন খেলার আসর জমে। অন্যান্য খেলার মত ব্যাডমিন্টন খেলাও একটি শারীরিক পরিশ্রমের খেলা। আর যেকোনো খেলারই কিছু সুনির্দিষ্ট উপকারিতা আছে। ব্যাডমিন্টন খেলার মাধ্যমে শারীরিক ও মানসিক দুইভাবেই উপকার সাধিত হয়। ব্যাডমিন্টন খেলার উপকারিতা অসীম। ব্যাডমিন্টন খেলার মাধ্যমে যেমন একদিকে যেমন নিজের শরীরকে ফিট রাখা যায় তেমনি এর মাধ্যমে মানসিক সুস্থতাও লাভ করা যায়।
পেশীর শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায়
ব্যাডমিন্টন খেলার উপকারিতার উন্নতম উপকারিতা হলো পেশীর শক্তি ও সহনশীলতা বৃদ্ধি। নিয়মত ব্যাডমিন্টন খেলার মাধ্যমে হাত ও পায়ের পেশীর শক্তি বৃদ্ধি পায় এবং সহনশীলতা বৃদ্ধি পায়। প্রথমদিকে ব্যাডমিন্টন খেলার সময় অল্প সময় খেলার পরেই পেশিতে দূর্বলতা অনুভূত হতে পারে। কিন্ত সময়ের সাথে ২০ মিনিট,৩০ মিনিট,৪০ মিনিট একটানা খেলার অভ্যাস তৈরি হয়ে যায়। কারন সময়ের সাথে সাথে নিয়মিত ব্যাডমিন্টন খেলার ফলে পেশির কার্যক্ষমতাও বৃদ্ধি পায়।
স্ট্যামিনা বৃদ্ধি পায়
ব্যাডমিন্টন অত্যাধিক পরিশ্রমের একটি খেলা। এই খেলায় সার্বক্ষণিক মুভমেন্টের প্রয়োজন হয়ে থাকে। আর এরজন্য ব্যাডমিন্টন খেলায় প্রচুর স্ট্যামিনার প্রয়োজন হয়। ব্যাডমিন্টন খেলোয়াড়দের স্ট্যামিনা অনেক বেশি থাকে সাধারণত। খেলায় তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। ব্যাডমিন্টন খেলার মাধ্যমে স্ট্যামিনা বৃদ্ধি পায়। নিয়মিত ব্যাডমিন্টন খেলায় স্ট্যামিনা বৃদ্ধি পাওয়ার ফলে সহজে ক্লান্তি আসে না।
আরো দেখুন> ব্যাডমিন্টনের কোচিং এনায়েত উল্লা খান এর সাথে
হার্টের স্বাস্থ্য ভালো থাকে
হার্ট সুস্থ থাকার মানে পুরো শরীর সুস্থ থাকা। শরীরের প্রতিটি অংশ সঠিকভাবে কাজ করার জন্য একটি স্বাস্থ্যবান হার্ট থাকা আবশ্যক। নিয়মিত ব্যাডমিন্টন খেলার ফলে শরীরে কোলেস্টেরল জমতে পারে না। এই কোলেস্টেরল এমন একটি ক্ষতিকারক উপাদান যা রক্তনালী বন্ধ করে দেয়। ব্যাডমিন্টন খেলার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়,হার্টের শক্তি বৃদ্ধি পায় ফলে হার্ট অধিক পরিমানে রক্ত পাম্প করতে পারে।
প্রতিক্রিয়া শক্তি বৃদ্ধি পায়
ব্যাডমিন্টন খেলায় সর্বোচ্চ মনোযোগের প্রয়োজন হয়। পুরো ব্যাডমিন্টন কোর্টের যেকোনো জায়গায় শাটলের কাছে পৌছানোর দক্ষতা রাখতে হয় এ খেলায়। ফলে প্রতিক্রিয়া শক্তি থাকতে হয় তুখোড় পর্যায়ের। সেকেন্ডের ব্যবধানে সিদ্ধান্ত গ্রহন করে সঠিক জায়গায় শাটল পাঠাতে হয়। নিয়মিত এসব গুনাবলীর চর্চার ফলে প্রতিক্রিয়া শক্তি বাড়তে থাকে।
অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে
নিয়মিত ব্যাডমিন্টন খেলার মাধ্যমে শরীরের অতিরিক্ত ও অপ্রয়োজনীয় মেদ কমে যায়। ফলে কোনো ব্যক্তির যদি ওজন বেশি থাকে সে যদি নিয়মিত ব্যাডমিন্টন খেলতে পারে তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তার ওজন নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। এছাড়া নিয়মিত ব্যাডমিন্টন খেলার বিভিন্ন উপকারিতা রয়েছে যেমন, শরীর ফিট থাকে এবং শরীর বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকে।
বাংলা
English
