বৃষ্টিতে ঘরেই যেভাবে খেলবেন ক্রিকেট!
বৃষ্টিতে ঘরেই যেভাবে খেলবেন ক্রিকেট!

বাংলাদেশে বর্ষাকাল মানেই একটানা বৃষ্টি, স্যাঁতসেঁতে আবহাওয়া আর বাইরে খেলাধুলায় বাধা। কিন্তু যারা ক্রিকেটপাগল, তাদের কাছে বৃষ্টি কোনো বাঁধাই নয়। মাঠে না পারলেও ঘরকেই বানিয়ে নিতে পারেন ইনডোর ক্রিকেটের ছোট্ট এক রাজ্য। এই ব্লগে আমরা জানবো কীভাবে বৃষ্টিতে মাঠে না গিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন একটি ছোটখাটো খেলার মাঠ সেই সঙ্গে একজন সঙ্গীর সাথে কীভাবে মেতে ওঠবেন দারুণ এক ক্রিকেট উন্মাদনায়।

ঘরে ক্রিকেট খেলার প্রস্তুতি – যা যা লাগবেঃ

ঘরের ভেতরে ক্রিকেট খেলতে গেলে আপনাকে বেছে নিতে হবে এমন সব জিনিস, যেগুলো নিরাপদ, সহজে ব্যবহারযোগ্য এবং আশেপাশের পরিবেশের জন্য ঝুঁকিমুক্ত। নিচে দেওয়া হলো এমন কিছু প্রয়োজনীয় উপকরণ।

•    সফট বল: টেনিস বল বা নরম রাবার বল ব্যবহার করুন যাতে কোনো কিছু ভাঙার ভয় না থাকে।
•    প্লাস্টিক ব্যাট বা কাঠের ব্যাট: হালকা ও সহজে ব্যবহারের উপযোগী ব্যাট নির্বাচন করুন।
•    স্টাম্প: তিনটি পানির বোতল দিয়ে স্টাম্প বানাতে পারেন, বালিশ বা কুশনকে স্টাম্প হিসেবে ব্যবহার করতে পারেন, ছোট একটি টুলও হতে পারে পারফেক্ট স্টাম্প। আর চাইলে দেয়ালে টেপ দিয়ে তিনটি লম্বা লাইন টেনেও স্টাম্প   বানাতে পারেন।

জায়গা নির্বাচনঃ

যেখানে খেলবেন সেই জায়গাটাই আপনার ‘হোম স্টেডিয়াম’। কিন্তু জায়গা বাছাইয়ে কিছু কৌশল মাথায় রাখা জরুরি, যাতে খেলা হয় নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং উপভোগ্য।

•    ড্রইংরুম, বারান্দা বা যেকোনো খোলা জায়গা বেছে নিন যেখানে আসবাবপত্র কম, চলাফেরা সহজ এবং শট খেলা যায়। ড্রইংরুম, খালি বারান্দা, এমনকি ফাঁকা করিডোরও হতে পারে ঘরোয়া ক্রিকেটের জন্য আদর্শ।

•    সুরক্ষা নিশ্চিত করুন ঘরের কোথাও জানালার কাচ, টিভি, ল্যাম্প ভাঙার সম্ভাবনা রয়েছে এমন কিছু থাকলে সেগুলো আগে থেকেই সরিয়ে ফেলুন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং আপনি নিশ্চিন্তে খেলতে পারবেন।

 

ঘরের ক্রিকেট মানেই নতুন নিয়ম! নিচে কিছু জনপ্রিয় ও মজাদার ঘরোয়া নিয়ম দেওয়া হলো:

•    ওয়ান বাউন্সে ক্যাচ আউট: বল একবার বাউন্স করে কেউ ধরলে ব্যাটসম্যান আউট!
•    ল্যাম্প আউট: যদি বল লাইট, ফ্যান বা টিভিতে লাগে তাহলে সরাসরি আউট!
•    দেয়ালে সিঙ্গেল, দরজায় ডাবল: বল দেয়ালে লাগলে ১ রান, দরজায় লাগলে ২ রান!
•    নো রান এবং আউট: ঘরের বাইরে বল গেলে আউট এবং রান হবে না। এছাড়া আপনারা চাইলে নিজেরাও নিয়ম বানাতে পারেন। 
 
পরামর্শঃ চাইলে নিজেরাই নতুন নিয়ম বানিয়ে নিন—যেমন, “যদি বল সোফার নিচে ঢুকে যায়, ব্যাটসম্যানকে ৫ পুশআপ দিতে হবে!


পরিবারের সবাই মিলে খেলুন যেমন—

•    ভাই বল করছে।
•    বাবা ব্যাট করছেন।
•    মা হাততালি দিচ্ছেন।

এসব ছোট ছোট মুহূর্তই তৈরি করে চিরস্মরণীয় স্মৃতি। বৃষ্টি মানে শুধু ঘরে বসে বিরক্ত হওয়া নয়, এটা হতে পারে সবচেয়ে দারুণ পারিবারিক ক্রিকেট মুহূর্ত তৈরি করার সময়। তাই বৃষ্টি শুরু হলেই ব্যাট বল হাতে তুলে নিন, আর ঘরটাই বানিয়ে ফেলুন আপনাদের 'হোম ক্রিকেট গ্রাউন্ড'!

This platform is proudly developed and supported by Trenza Softwares