বিশ্বের সবচেয়ে ছোট ট্রফি হয়েও কেনো এত মর্যাদাপূর্ন অ্যাশেজ ট্রফি?
বিশ্বের সবচেয়ে ছোট ট্রফি হয়েও কেনো এত মর্যাদাপূর্ন অ্যাশেজ ট্রফি?

বিশ্বের সবচেয়ে ছোট ট্রফি হয়ে মর্যাদাপূর্ণ অ্যাশেজ ট্রফি

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ন টেস্ট সিরিজ হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হওয়া Ashes টেস্ট সিরিজ। প্রতি বছরই এই দুই দল একে অপরের মুখোমুখি হয় এই মর্যাদাপূর্ন ট্রফি জয়ের জন্য। অনেকের মতে ইংল্যান্ডের মানুষের কাছে বিশ্বকাপ থেকেও গুরুত্বপূর্ন এই এশেজ ট্রফি জয় করা। তাই বোঝাই যাচ্ছে এই ট্রফির গুরুত্ব কতটা তাদের কাছে। তবে অবাক করার মত বিষয় হচ্ছে এশেজ সিরিজের ট্রফির আকার ও আকৃতি। অন্যান্য ক্রিকেট ট্রফির মত শাইনি বা বৃহদাকার এই ট্রফিটি নয়।এটি ক্রিকেট বিশ্বের সবচেয়ে ছোট ট্রফি। এশেজ ট্রফিটি এরকম হওয়ার পিছনে রয়েছে এক দারুন ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক বিখ্যাত এই ট্রফিটি কিভাবে এলো।

 

সালটা ১৮৮২। অস্ট্রেলিয়া প্রথমবারের মত ইংল্যান্ডের মাটিতে প্রথম কোনো সিরিজ জিতলো। তখনকার Sporting Times পত্রিকা ছাপিয়েছিলো “ওভালে ইংলিশ ক্রিকেটের মৃত্যু হয়েছে। এই মৃতদেহকে পুড়িয়ে তার ছাই অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে”। ইংরেজরা দাম্ভিক জাতি। এই ঘটনা গোটা ইংল্যান্ডের মানুষের চেতনায় বেশ আঘাত করে। 

তাইতো এই সিরিজের কিছুদিন পরেই তখনকার ইংল্যান্ড অধিনায়ক অস্ট্রেলিয়া যান নতুন সিরিজ খেলতে। তার উদ্দেশ্য ছিলো এই সিরিজ জিতে ইংল্যান্ডের হারানো গৌরব পুনুরুদ্ধার করা। এই সিরিজে যাওয়ার আগে সকল ইংরেজদের মুখে একটাই কথা ছিলো,”Bring back the Ashes” অর্থাৎ অস্ট্রেলিয়ানরা যে ছাই নিয়ে গেছে সেই ছাই ফেরত আনতে হবে। সেই সিরিজটা ইংল্যান্ড ২-১ এ জিতেছিলো। কথিত আছে এই সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ান কিছু মহিলা সেই ম্যাচের স্ট্যাম্পের বেল পুড়িয়ে সেই ছাই টেরাকোটার ছোট্ট একটি পাত্রে তা ইংল্যান্ডের অধিনায়ককে পাঠিয়েছিলো। এই পাত্রটিই পরবর্তিতে এশেজ টেস্ট সিরিজের ট্রফি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

This platform is proudly developed and supported by Trenza Softwares