বিকেএসপি ভর্তি পরীক্ষায় কি কি যোগ্যতা দেখবেন কোচরা !
বিকেএসপি ভর্তি পরীক্ষায় কি কি যোগ্যতা দেখবেন কোচরা !

অনেকেরই স্বপ্ন থাকে বিকেএসপিতে ভর্তি হয়ে সাকিব-মুশফিকের মত বড় ক্রিকেটার হওয়ার। কিন্তু কিভাবে বাছাই করা হয় বিকেএসপির ছাত্রদের?

১। ভর্তি পরিক্ষার সর্বপ্রথম শর্ত হলো খেলোয়াড়কে মেডিকেল টেস্টে পাস করতে হবে। যেখানে তার বয়স নির্ধারণ করা হবে এবং শরীর এর সাধারণ চেক আপ করা হবে। উল্লেখ্য বিকেএসপিতে ভর্তির বয়সসীমা ১৪ বছর কিংবা ১৪ বছরের কম অর্থাৎ খেলোয়াড়কে ক্লাস ৭-এ এসে ভর্তি হতে হবে বিকেএসপিতে। 

২। খেলোয়াড় ক্লাস ৬ উত্তীর্ণ করে ভর্তি পরিক্ষা দিয়েছে তার যথাযথ কাগজপত্র থাকতে হবে। 


৩। এরপর প্রথম ধাপ উত্তীর্ণ  করা খেলোয়াড়রা ব্যাবহারিক পরীক্ষা হবে যেখানে খেলোয়াড়দের ফিল্ডিং ও ব্যাটিং- বোলিং দেখে কোচরা ১৫০-১৬০ খেলোয়াড়কে নির্বাচন করবেন।

 

 

৪। এরপর এই ১৫০-১৬০ খেলোয়াড়কে নিয়ে ৭ দিনের ক্যাম্প করা হবে যেখানে তাদের খেলাধুলার স্কিলের পাশাপাশি তাদের লেখাপড়ার যোগ্যতাও দেখা হবে। তবে যারা খেলাধুলায় ভালো তারা কিছুটা অগ্রাধিকার পাবেন। 

 

 

৫। এই ধাপ পেরিয়ে সবশেষে ৫০-৬০ জন খেলোয়াড়কে নির্বাচন করা হবে।

This platform is proudly developed and supported by Trenza Softwares