বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল শেষবারের মত কোনো ম্যাচ খেলেছিলো ২০০৮ সালে। প্রায় ১৫ বছর পরে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ম্যাচ খেলতে যাচ্ছে।
২১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশের মধ্যাকার টেস্ট সিরিজ। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ক্রিকেটারদের প্রস্ততি নিয়ে শংকায় আছেন অনেকেই। তবে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে গিয়েই তাদের সিরিজের পূর্ব প্রস্ততি সম্পন্ন করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে দুইটি টেস্ট ম্যাচ খেলা হবে। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট এবং সিরিজের শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। প্রথম ম্যাচটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি এবং শেষ ম্যাচটি করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
এই দুই ম্যাচ পরিচালনায় থাকছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়াররা। প্রথম টেস্টে অনফিল্ড রেফারি থাকবেন রিচার্ড ক্যাটেলবোরো ও আদ্রিয়ান হোল্ডস্টক। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গুহ। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের রশিদ রিয়াজ। দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গুহ ও আদ্রিয়ান হোল্ডস্টক। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটেলবোরো এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানের আসিফ ইয়াকুবকে।
বাংলা
English
