বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস

বাংলাদেশ ক্রিকেট ইতিহাস

বাংলাদেশে ক্রিকেট একটি দর্শকপ্রিয় ও জনপ্রিয় খেলা। ৯০ এর দশক থেকে বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তার যে জোয়ার শুরু হয় আজ পর্যন্তও সেই জোয়ারে আজও ভাটা পড়েনি। বাংলাদেশে ক্রিকেটের যাত্রা শুরু সেই পাকিস্তানি আমলে। বর্তমানে ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলোর শীর্ষে। যেকোনো আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্টেই সাকিব তামিমদের দেখার জন্য স্টেডিয়ামে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। সফলতার বিচারে বাংলাদেশ ক্রিকেট খুব বেশি না আগালেও ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসার কমতি নেই। তবে সেই শুরুর সময় থেকেই নানা বাধা বিপত্তি ওঠাপড়ার মধ্যে দিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেট। 

 

স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাংলাদেশের ক্রিকেট 

বাংলায় প্রথম ক্রিকেটের সূচনা হয় ব্রিটিশদের হাত ধরে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম এ অঞ্চলে ক্রিকেট খেলার প্রচলন করে। ততকালীন ঢাকা স্টেডিয়ামে ১৯৪১ সালে গভর্নর একাদশ ও জিমখানা একাদশের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্রিটিশদের অধীনে থাকার সময়ে এটিই একমাত্র অফিসিয়াল ম্যাচ ছিলো। পরে দেশভাগের পর ততকালীন পূর্ব পাকিস্তানে ধীরে ধীরে ক্রিকেটের চর্চা নিয়মিতভাবে শুরু হয়। তখন থেকে এই অঞ্চলে স্থানীয় পর্যায়ের বিভিন্ন ক্রিকেট শুরু হয়। ১৯৫০ সালে বাংলায় এক ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের আয়োজন হয়। এই ম্যাচটি হয় পাকিস্তান ও রিপাবলিক অফ ইন্ডিয়ার মধ্যে। পরবর্তীতে ১৯৬০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে ঢাকা স্টেডিয়ামের ব্যবহার খ্যাতি লাভ করে।

 

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রিকেট 

বাংলাদেশ স্বাধীন হওয়ার একেবারে পরেই ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই বোর্ডের উদ্দেশ্য ছিলো দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়ন করে দেশের জনগনের কাছে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এই কাজটি মোটেও সহজ ছিলো না। সবেমাত্র যুদ্ধ থেকে উঠে আসা একটি দেশের পক্ষে দেশ পুননির্মানের চেয়ে ক্রিকেটের উন্নয়ন করা একপ্রকার চ্যালেঞ্জিং কাজ ছিলো। এমনকি সে সময়ে দেশের একমাত্র আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের অবস্থাও ছিলো নাজেহাল। তখনো সেখানে লেগে ছিলো যুদ্ধের ছাপ।

 

২৭ ডিসেম্বর ১৯৭৬ সালে মেলবোর্ন ক্রিকেট কাউন্সিল বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলে। এই ম্যাচে দর্শক ছিলো প্রায় ৪০ হাজার। ১৯৭৭ সালে বাংলাদেশ অফিসিয়ালি আইসিসির সদস্যপদ লাভ করে। ১৯৯৭ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়ার যোগ্যতা লাভ করে। ১৯৯৯ সালের বিশ্বকাপ আসরে বাংলাদেশ ক্রিকেট দল বড় রকমের চমক সৃষ্টি করে। সেই আসরে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছিলো বাংলাদেশ। এই দুই জয় বাংলাদেশকে র‍্যাংকিং এ এগিয়ে যেতে সহায়তা করে। ফলে ২০০০ সালে অফিসিয়ালি বাংলাদেশ টেস্ট খেলার যোগ্যতা লাভ করে। 

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল তিনটি ফরম্যাটেই নিয়মিত অংশগ্রহণ করে। বছরজুড়ে হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল সিরিজ। এছাড়াও প্রতি বছর দেশে আয়োজিত হয়ে থাকে তুমুল জনপ্রিয় টুর্নামেন্ট ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এসবের মাধ্যমে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। 

বাংলাদেশ ক্রিকেট দল

This platform is proudly developed and supported by Trenza Softwares