ফুটবলের ১০টি বিরল নিয়ম যা আপনি জানেন না
ফুটবলের ১০টি বিরল নিয়ম যা আপনি জানেন না

ফুটবলের বিরল এবং অজানা কিছু নিয়ম

 এগুলি ফুটবলের সবচেয়ে বিরল কিছু নিয়ম যা বেশিরভাগ লোকেরা জানেন না! আমরা ফুটবল নিয়মের একটি সেরা  তালিকা তৈরি করেছি যা বেশিরভাগ ফুটবল খেলোয়াড় এবং ভক্তরা জানেন না। সম্প্রতি, ‘VAR’ এর কারণে, সারা বিশ্বের ফুটবল অনুরাগীরা নিয়ম আইন নিয়ে আলোচনা করছেন - এবং এই ব্লগে  আপনি এমন নতুন নিয়ম শিখবেন যা আপনি আগে কখনও শোনেননি, যদিও সেগুলি বিদ্যমান

১) বলের হওয়া বের হয়ে গেলে 

যদি আপনি একটি গোল করেন কিন্তু বল গোলের পথে হাওয়া বের হয়ে যায় তবে গোল গণনা করা হয় না। এর মূল কারন হচ্ছে একটা ফুটবল বলে অবশ্যই পর্যাপ্ত পরিমান হাওয়া থাকতে হবে কিংবা এটি যথাযথ আকৃতি তে থাকতে হবে।কোন কারনে বলের হাওয়া বের হয়ে গেলে কিংবা বল ফেটে গেলে তাৎক্ষনিক খেলা বন্ধ করতে হবে।


২) গোল হলেও হলুদ কার্ড 

কোন কারনে খেলোয়াড় গোল করার পর  অবৈধ ভাবে সেলিব্রেশন তথা আনন্দ প্রকাশ করলে রেফারি হলুদ কার্ড দেখায়। কিন্তু এক্ষেত্রে উলেক্ষ্য যে VAR এ কিংবা অন্য কোন উপায়ে যদি গোল টি বাতিল ও হয় সে ক্ষেত্রেও হলুদ কার্ড ভ্যালিড থাকবে।

Time to end the farce of yellow cards for goal celebrations

৩) না খেলেও হলুদ কার্ড 

একজন খেলোয়াড় ম্যাচে ৯০ মিনিটের ১ মিনিট না খেলেও  আগেই লাল কার্ড দেখতে পারে। মূলত ম্যাচ শুরুর আগে যেকোন বাজে আচরন,রেফারিকে কটাক্ষ করা কিংবা বিপক্ষ দলের কাউকে উস্কানি দেওয়া কিংবা মাঠে প্রবেশের পর গ্যালারির দর্শকদের সাথে ঝামেলায় লিপ্ত হলে এই নিয়ম প্রয্যোজ্য হয়।


৪) টাইব্রেকারের সময় খেলোয়াড় হতে হবে সমান সমান

টাই ব্রেকারের সময় উভয় দলের শ্যুটারের সংখ্যা সমান হতে হবে। এর মানে হচ্ছে নির্ধারিত সময়ের খেলায় একদলের কেউ যদি লাল কার্ড থেকে তবে বিপক্ষ দলের একজন প্লেয়ার কে পেনাল্টি শুটের সময় মাঠের বাইরে যেতে হবে।উদাহরন সরূপ ২০০৬ বিশ্বকাপ ফাইনালে জিদান লাল কার্ড দেখায় পেনাল্টি শূটের সময় ফ্রান্সের প্লেয়ার ছিল ১০ জন তাই সম্পূর্ন ম্যাচ খেলার পর ও পেনাল্টির সময় মাঠের সেন্টার সার্কেলে ইতালির জেনারো গাততুসো মাঠের বাইরে অবস্থান করেন। এই নিয়ম সাবস্টিটিউট খেলোয়াড়দের জন্য প্রযোজ্য না।

৫) খেলোয়াড় হতে হবে কমপক্ষে ৭ জন

একদলে শুধুমাত্র ৭ জন প্লেয়ার থাকলেই যেকোন আন্তর্জাতিক ম্যাচ শুরু করা যাবে।যদিও আমরা জানি এক দলে ১১ জন করে মোট ২২ জন প্লেয়ার নিয়ে খেলা হয়।কিন্তু যেকোন কারনে কোন দলে যদি কমপক্ষে ৭ জন খেলোয়াড় উপস্থিত থাকে তবে খেলা শুরু করা যাবে। একই কারনে ১১ জনের খেলায় সর্বোচ্চ ৪ জন লাল কার্ড দেখতে পারে। কোন দলের খেলোয়াড় সংখ্যা ৭ জনের কম হয়ে গেলে খেলা তৎক্ষনাৎ বন্ধ হয়ে যাবে। 

৬) থ্রো-ইন থেকে আত্মঘাতী গোল হবে না

থ্রো ইন থেকে ওন গোল হলে সেটা বাতিল হবে। কোন কারনে থ্রোয়ারের বল কার ও স্পর্শ ছাড়া যদি নিজেদের জালে প্রবেশ করে সেক্ষেত্রে গোল বাতিল হবে এবং বিপক্ষ দল কর্নার কিক পাবে।

৭) টসে জিতলে কি হবে?

যে অধিনায়ক টসে জতেন তিনি সাইড নির্বাচন করেন যে কোন দিকে তারা আক্রমণ করবেন আর টিসে পরাজিত অধিনায়ক কিক অফ অর্থাৎ খেলা শুরু করবেন।

৮) গোলকিপার জাল স্পর্শ করতে পারবেন না

নতুন নিয়ম অনুয়ায়ী পেনাল্টি শুটের সময় গোলকিপার গোলপোস্ট,নেট কিংবা ক্রসবারের কোন অংশ স্পর্শ করতে পারবেন।

Goalpost-kissing and inside-out pants – football's most ridiculous rituals  - BBC Three

৯) ৬ সেকেন্ডের বেশী না

একজন গোল কিপার সর্বোচ্চ ৬ সেকেন্ড বল হাতে ধরে রাখতে পারবেন। আর একবার বল ছেড়ে আবার হাতে তুলে নিতে পারবেন না। অন্য খেলোয়াড়কে পাস করতে হবে।

১০) কর্নার ফ্ল্যাগ না থাকলে খেলা শুরু হবে না

কর্নার ফ্ল্যাগ যদি যথাযথ ভাবে না থাকে রেফারি খেলা শুরু করতে পারবেন না।

This platform is proudly developed and supported by Trenza Softwares