বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ফুটবলে ব্যাকপাস নিয়ম
ফুটবল খেলায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গোলকিপারকে যখন তার টিমমেট ব্যাকপাস দেয় তখন গোলকিপার সেই বল কখনো হাত দিয়ে না ধরে বরং পা দিয়ে ক্লিয়ার করে দেয়। জ্বী এটির কারন হলো ব্যাকপাস আইন বা রুল।
এখন জেনে নেওয়া যাক এই ব্যাকপাস আইন কি?
ব্যাকপাস কি?
ফুটবলে ব্যাকপাস আইন সর্বপ্রথম আনা হয় ১৯৯২ সালে। এই নিয়ম আনার প্রাথমিক উদ্দেশ্য ছিলো খেলায় অযাচিত টাইম ওয়েস্টিং বা সময় অপচয় বন্ধ করা। এই নিয়ম অনুযায়ী, একজন গোলকিপার তার নিজের প্লেয়ারের দেওয়া ইচ্ছাকৃত ব্যাকপাস হাত দিয়ে স্পর্শ করতে পারবে না।
গোলকিপাররা সাধারণত পেনাল্টি এরিয়ার ভেতরের বল তাদের হাত দিয়ে খেলার অধিকার রাখে। কিন্ত সেই বল যদি তার নিজেরই কোনো দলের প্লেয়ারের দ্বারা দেওয়া ইচ্ছাকৃত পাস হয় তাহলে গোলকিপারকে সেই বল পা দিয়ে খেলতে হবে। এক্ষেত্রে সে হাত দিয়ে বল ধরতে পারবে না।
তবে নিজস্ব প্লেয়ার যদি পা(হাটুর নিচ থেকে)বাদে শরীরের অন্য কোনো অংশ যেমন থাই,চেস্ট,হেড ইত্যাদি দিয়ে ব্যাকপাস করে তাহলে গোলকিপার সাধারণ ভাবেই হাত দিয়ে বল ধরতে পারবে।
ব্যাকপাসের ক্ষেত্রে শাস্তি কি?
ব্যাকপাস ফুটবলে যেহেতু একটি নিয়ম বা আইন তাই এই নিয়ম অমান্য করার জন্যও রয়েছে সুনির্দিষ্ট শাস্তি। এক্ষেত্রে শাস্তি হলো ব্যাকপাস দেওয়া বল গোলকিপার বক্সের যে জায়গা থেকে হাত দিয়ে ধরবে ঠিক সেখান থেকে প্রতিপক্ষ দল একটি ইনডাইরেক্ট ফ্রি কিক পাবে।
বাংলা
English
