ফল্ট জাম্প দিয়েও অলিম্পিকে গোল্ড মেডেল
ফল্ট জাম্প দিয়েও অলিম্পিকে গোল্ড মেডেল

প্যারিস অলিম্পিকের হাই জাম্প ইভেন্টে এবার ঘটেছে এক অনন্য ঘটনা। নিউজিল্যান্ডের হাই জাম্পার হ্যামিশ ক্যার ও আমেরিকান জাম্পার শেলবী মুখোমুখি হয়েছিলেন গোল্ড মেডেল জয়ের লড়াইয়ে। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাকেই ঘটে গিয়েছে হাস্যকর এক ঘটনা। গোল্ড মেডেল জিতলেও হ্যামিশ ক্যার এর এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে।

 

ঘটনাটি ঘটে হাই জাম্প ইভেন্টের ফাইনাল রাউন্ডে এসে। ক্যার ও শেলবী দুজনের মধ্য টাই হলে গোল্ড মেডেল দুজনেই শেয়ার করে নেয়ার প্রস্তাব জানানো হয়। কিন্ত আমেরিকান শেলবী তা মানতে নারাজ। সে প্লে অফ খেলার জন্য আগ্রহ প্রকাশ করে। 

 

প্লে অফের জন্য হাই জাম্পের বার ২.৩৮ মিটারে সেট করা হলে দুজনেই এই উচ্চতায় লাফ দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে বারের উচ্চতা কমিয়ে সেট করা হয় ২.৩৪ মিটারে। তখনই ঘটে সেই হাস্যকর ঘটনা। জাম্পের জন্য ঠিকঠাক ভাবে রান আপ নিলেও ম্যাটের কাছে যেতেই লাফ না দিয়ে ম্যাটের ওপরে ল্যান্ড করেন হ্যামিশ ক্যার। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাসাহাসির সৃষ্টি হয়। অবশ্য এই ফল্ট জাম্পের পর ঠিকভাবে লাফ দিয়ে শেলবী কে হারিয়ে গোল্ড মেডেল জেতে ক্যার। এই ইভেন্টে নিউজিল্যান্ডকে প্রথমবারের মত গোল্ড মেডেল এনে দিলেন হ্যামিশ ক্যার।

This platform is proudly developed and supported by Trenza Softwares