পেনাল্টি কিকের সময় কি কি করতে পারবেন না গোলকিপাররা?
পেনাল্টি কিকের নিয়ম

পেনাল্টি কিকের নিয়ম

গেলো বিশ্বকাপেই পেনাল্টি শুটআউটে আমরা দেখেছি আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের পেনাল্টি শুট ঠেকানোর দক্ষতা। তবে মার্টিনেজ যে শুধুমাত্র নিজের শট ঠেকানোর দক্ষতা দিয়েই পেনাল্টি শুট গুলো ঠেকিয়ে দিয়েছিলেন তা কিন্ত নয়। এরজন্য মার্টিনেজের প্রয়োজন হয়েছে বাড়তি কিছু টেকনিকের। তবে এখন অবশ্য এই “টেকিনিক” কে ঘিরেই ফিফা এনেছে কিছু নতুন নিয়ম। আসুন দেখে নিই পেনাল্টি শুট আউটে গোলকিপারের জন্য কি কি নতুন নিয়মকানুন থাকছে ফিফার নতুন নিয়মে।

 

গোলকিপারের অবস্থান

পেনাল্টি শুট নেওয়ার সময় গোলকিপারের অবস্থান হবে দুই গোলপোস্টের মাঝখানে। কিক নেওয়ার আগে গোলকিপার তার গোলকিপিং লাইন ছেড়ে এগিয়ে আসতে পারবে না। পূর্বে আমরা দেখতাম পেনাল্টি টেকার কিক নেওয়ার আগেই গোলকিপার এগিয়ে এসে শুট সেভ করার চেষ্টা করতো। এতে অবশ্য গোলকিপার কিছুটা এডভান্টেজ পেতো। কিন্ত নতুন নিয়মে এই সুবিধা আর পাচ্ছেন না গোলকিপাররা। যদি কোনো গোলকিপার শুট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে এগিয়ে এসে পেনাল্টি সেভ করে তাহলে শাস্তিস্বরূপ সেই পেনাল্টি শটটি আবার নেওয়া হবে।

 

গোলকিপারের অবস্থান: পেনাল্টি কিকের নিয়ম

 

গোলকিপারের আচরন

পেনাল্টি শুট আউটে গোলকিপারের আচরণ কেমন হবে সেক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। পেনাল্টি কিক নেয়া একটি সর্বোচ্চ মানসিক চাপের ব্যাপার। সেটা যদি হয় বিশ্বকাপের মত মঞ্চে তাহলে তো চাপটা আরো কয়েকগুন বেশি থাকে। আর পেনাল্টি টেকার যাতে এই প্রেশার আরো বেশি করে অনুভব করে সেজন্য গোলকিপার নানারকম পদ্ধতি অনুসরন করে থাকে যাকে ফুটবলের ভাষায় বলে মাইন্ড গেম। এক্ষেত্রে গোলকিপার নানা রকমের অঙ্গভঙ্গী বা ইশারার মাধ্যমে চায় পেনাল্টি টেকারের মনোযোগ আকর্ষণ করতে। অনেকক্ষেত্রে তা সফলও হয় বটে।

 

এখানেই ফিফা ব্যপক পরিবর্তন আনতে যাচ্ছে।নতুন নিয়মানুযায়ী পেনাল্টি কিক নেয়ার সময় গোলকিপার কোনো অঙ্গভঙ্গী করতে পারবে না,গোলপোস্ট বা বার স্পর্শ করতে পারবে না,পেনাল্টি টেকারের মনোযোগ আকর্ষনের জন্য কিছু করতে পারবে না,পেনাল্টি কিক নিতে দেরি হয় এমন কোনো কাজ গোলকিপার করতে পারবে না। এসব নিয়ম অমান্য করলে গোলকিপারকে শাস্তির মুখোমুখি হতে হবে।

 

পেনাল্টি শুটের ক্ষেত্রে নতুন এই নিয়মগুলো জুলাইয়ের ১ তারিখ থেকে কার্যকর হবে। 

This platform is proudly developed and supported by Trenza Softwares