বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
বিশ্বায়নের এই যুগে পুরুষদের পাশাপাশি নারীরাও এখন এগিয়ে যাচ্ছে সমানতালে। ক্রীড়াজগতেও এর ব্যাতিক্রম নেই। প্রায় সব খেলায় পুরুষদের আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি নারীদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে নিয়মিতভাবে। তেমনিভাবে ক্রিকেট খেলাতেও নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে নারী বিশ্বকাপ। কিন্ত পুরুষদের থেকে কিছুটা ভিন্নতাও আছে নারীদের ক্রিকেটে।
নারীদের ক্রিকেটের সেই নিয়মগুলো আসুন জেনে নিই-
ক্রিকেট বলের পার্থক্যঃ
ক্রিকেট বলের পার্থক্য বলতে রং এর পার্থক্য বোঝানো হচ্ছে না। পার্থক্য থাকে বলের ওজনে এবং আকারে। পুরুষদের ক্রিকেটের বলের ওজন হয়ে থাকে ১৫৬ গ্রাম থেকে ১৬৩ গ্রামের মধ্যে আর বলের পরিধি হয়ে থাকে ৮.৮১ ইঞ্চি থেকে ৯ ইঞ্চি পর্যন্ত। পক্ষান্তরে, নারীদের ক্রিকেটে যে বল ব্যবহার করা হয় সেই বলের ওজন ১৪০ গ্রাম থেকে ১৫১ গ্রামের মধ্যে হয়ে থাকে এবং বলের পরিধিও কিছুটা ছোট হয়ে থাকে ৮.২৫ ইঞ্চি থেকে ৮.৮৮ ইঞ্চি পর্যন্ত।
পাওয়ার প্লে নিয়মাবলীঃ
মহিলাদের ওডিআই ক্রিকেটে, শুধুমাত্র একটি পাওয়ারপ্লে আছে, যা পুরুষদের ক্রিকেটের প্রথম পাওয়ারপ্লের (আউটফিল্ডে মাত্র ২ জন ফিল্ডার সহ ১০ ওভারের) অনুরূপ।
এরপর আউটফিল্ডে মাত্র চারজন ফিল্ডারকে অনুমতি দেওয়া হয়। কিন্ত পুরুষদের ওয়ানডেতে তৃতীয় পাওয়ারপ্লের নিয়ম আছে ৪১-৫০ ওভারে যখন সর্বোচ্চ ৫ জন ফিল্ডার ৩০ গজের বাহিরে থাকতে পারে।
বাউন্ডারির আকারঃ
পুরুষদের ক্রিকেটে বাউন্ডারিগুলি পিচের কেন্দ্র থেকে, ন্যূনতম ৬৫ গজ (৫৯.৪৩ মিটার) এবং সর্বোচ্চ ৯০ গজ (৮২.২৯ মিটার) দূরত্বের হয়ে থাকে।তুলনামূলকভাবে নারীদের ক্রিকেট মাঠের বাউন্ডারি ছোট হয়ে থাকে। নারীদের ক্রিকেটে বাউন্ডারি পিচের কেন্দ্র থেকে ৬০ গজ (৫৪.৮৬ মিটার) থেকে ৭০ গজ (৬৪ মিটার) এর মধ্যে হয়ে থাকে।
ফিল্ডিং পেনাল্টি টাইমঃ
যদি কোনও ফিল্ডার আট মিনিটেরও বেশি সময় খেলার মাঠে অনুপস্থিত থাকেন তবে তাকে মহিলা ক্রিকেটে সর্বোচ্চ ১১০ মিনিটের জন্য শাস্তি দেওয়া যেতে পারে, যেখানে পুরুষদের ক্রিকেটে সর্বাধিক পেনাল্টি সময় ১২০ মিনিট।
ইনিংস বিরতির সময়কালঃ
একদিনের আন্তর্জাতিক (ODI) ম্যাচে, মহিলাদের ক্রিকেটে ইনিংস বিরতি ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে হয়ে থাকে। যেখানে পুরুষদের ক্রিকেটে, ইনিংস বিরতি ৩০ মিনিটের বেশি হতে পারে না।
আর টি-টোয়েন্টি ম্যাচেও ইনিংস বিরতিতে পার্থক্য আছে।টি-টোয়েন্টিতে ইনিংসের মধ্যবর্তী বিরতি মহিলাদের ক্রিকেটে ১৫ মিনিট এবং পুরুষদের টি২০ ম্যাচে ২০ মিনিট হয়ে থাকে।
বাংলা
English
