নতুন নিয়মে এলবিডব্লিউ রিভিউ
নতুন নিয়মে এলবিডব্লিউ রিভিউ

এলবিডব্লিউ (LBW) বা লেগ বিফোর উইকেট ক্রিকেট খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। আম্পায়ার থেকে শুরু দর্শক সবাই সম্ভবত এই আউটের নিয়ম নিয়ে বেশী মাথা ঘামিয়ে থাকে। এলবিডব্লিউ আউট যেন আরও নির্ভুলভাবে দেওয়া যায় তার জন্য আইসিসি প্রবর্তন করেছিল ডিশিসন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আবার এই ডিআরএসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখা হতো "আম্পায়ার্স কল"। যেটা নিয়ে দেখা দিয়েছিলো মিশ্র প্রতিক্রিয়া। তাই,অবশেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এলবিডব্লিউ আউটের রিভিউয়ের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম যুক্ত করেছে। কি সেই নতুন নিয়ম? আসুন জেনে নিই-

অনেক আপত্তি থাকা সত্ত্বেও রিভিউ সিস্টেমে রেখে দেওয়া হচ্ছে আম্পায়ার্স কল।কেননা আইসিসি জানিয়েছে, ‘‘ক্রিকেটে ভুল সিদ্ধান্ত না হওয়ার জন্যই ডিআরএস প্রক্রিয়া আনা হয়েছে। একই সঙ্গে মাঠের আম্পায়ারের ক্ষমতা যাতে খর্ব না হয়, সেই ব্যাপারটাও আমরা মাথায় রেখেছি। সেই কারণেই আম্পায়ার্স কল রেখে দেওয়া হল।’’ 

কী এই ‘আম্পায়ার্স কল’?

এই নিয়ম প্রয়োগ করা হয় এলবিডব্লিউ আবেদনের ক্ষেত্রে। ধরা যাক কোনও ব্যাটসম্যানের বিরুদ্ধে এলবিডব্লিউ আবেদনে মাঠের আম্পায়ার ‘নট আউট’ রায় দিলেন। ফিল্ডিং দল ডিআরএস নিল। এ বার বলের গতিপথ বিচার করার প্রক্রিয়ায় (বল ট্র্যাকিং) যদি দেখা যায়, বলের অর্ধেকটা অফস্টাম্প বা লেগস্টাম্পের বাইরে পড়ছে, তা হলে টিভি আম্পায়ারকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই বহাল রাখতে হবে। অন্য ভাবে বললে, বলের অন্তত পঞ্চাশ শতাংশ স্টাম্পে আঘাত করতে হবে। তবেই টিভি আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে পাল্টাতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, বল হয়তো শুধু বেল ছুঁয়ে গেল। এ সব ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ‘নট আউট’ হলে ডিআরএস নিয়েও লাভ হবে না।

 

এলবিডব্লিউ রিভিউ তে আনা রদবদলের মধ্যে অন্যতম হচ্ছে- 

নতুন নিয়ম অনুসারে, এলবিডব্লিউ রিভিউয়ে মাঠের আম্পায়ারের দেওয়া ‘নট আউটের’ সিদ্ধান্ত বদলাতে ‘উইকেট জোনের’ উচ্চতা বাড়ানো হয়েছে। আগে আড়াআড়ি করে বসানো বেলসের নিচের অংশ বিবেচনায় নেওয়া হতো। এখন তা বেলসের ওপরের অংশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।অর্থাৎ এখন থেকে কোনো ডেলিভারি বেলস ছুঁয়ে গেলেই বদলে যাবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। আগে বল কেবল বেলস ছুঁলে ‘আম্পায়ার্স কল’ হতো। তাতে ফিল্ডিংরত দলের রিভিউ টিকে থাকত কিন্তু মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাত না।

This platform is proudly developed and supported by Trenza Softwares