ধানমন্ডি ক্রিকেট একাডেমী | ধানমন্ডির সেরা ৫ ক্রিকেট একাডেমী
ধানমন্ডি ক্রিকেট একাডেমী | ধানমন্ডির সেরা ৫ ক্রিকেট একাডেমী

ধানমন্ডির ক্রিকেট একাডেমী হয়ে উঠেছে ঢাকার সেরা সব ক্রিকেট একাডেমীর মধ্যে অন্যতম। ধানমন্ডি এলাকাটি অভিজাত হওয়ায় এবং এখানে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ একাডেমী থাকায়, ক্রিকেট শেখার জন্য এটি সেরা জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে। আর এই ধানমন্ডিতে আছে এমন সব ক্রিকেট একাডেমী যেই একাডেমীর সুনাম শুধু ধানমন্ডি কিংবা ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সারাদেশজুড়ে ছড়িয়ে আছে।

আসুন জেনে নিই,ধানমন্ডির সেরা ৫ ক্রিকেট একাডেমীর কথা। যেই একাডেমীগুলো বাংলাদেশের ক্রিকেটে উপহার দিয়ে যাচ্ছে অনেক ক্রিকেটার।

১।শেখ জামাল ক্রিকেট একাডেমী :

শেখ জামাল ক্রিকেট একাডেমী শুধু  ধানমন্ডি নয় বরং সারা বাংলাদেশের মধ্যে সেরা ক্রিকেট একাডেমী। এই একাডেমী সুনাম আছে পুরো দেশজুড়েই।বিসিবির বিভিন্ন বয়সভিত্তিক দলের নিয়মিত মুখ হিসেবে থাকে এই একাডেমীর ছাত্ররা।

ধানমন্ডির এই একাডেমী আছে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স। এছাড়া আছে ইনডোরে অনুশীলনের ব্যবস্থা। শেখ জামাল ক্রিকেট একাডেমীর ছাত্ররা বিসিবির বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে এবং ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে। শেখ জামাল ক্রিকেট একাডেমীর হেড কোচ হিসেবে আছেন অন্যতম দেশসেরা কোচ এবং রংপুর রাইডার্সের হেডকোচ সোহেল ইসলাম।

দেশসেরা এই ক্রিকেট একাডেমীর ভর্তিসহ যাবতীয় তথ্য জানতে ভিজিট করুনঃ  www.khelbei.com/sheikh-jamal-cricket-academy

২।ধানমন্ডি ক্রিকেট একাডেমী: 

ধানমন্ডি এলাকার অন্যতম সেরা একটি ক্রিকেট একাডেমী হচ্ছে ধানমন্ডি ক্রিকেট একাডেমী।ধানমন্ডি ক্রিকেট একাডেমি ঢাকা মেট্রোপলিটন তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে খেলে থাকে।

২০০০ সাল থেকে ক্লাবটি একটি পেশাদার ক্রিকেট ক্লাব এবং একাডেমি হিসেবে পথচলা শুরু করে।

আবু মোহাম্মদ সবুর (ঝিলু) একাডেমির সভাপতি এবং সাদিকুজ্জামান পিন্টু প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।ধানমন্ডির ৪ নাম্বার মাঠে এই একাডেমির ছাত্ররা নিয়মিত অনুশীলন করে থাকে এবং এই ক্লাবের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে থাকে।

এই ক্লাবটি ধানমন্ডির বাসিন্দারা গড়ে তুলেছেন।এই ক্রিকেট একাডেমির ভর্তিসহ যাবতীয় তথ্য জানতে ভিজিট করুনঃ https://www.khelbei.com/dhanmondi-cricket-academy

৩।একাত্তর ক্রিকেট একাডেমিঃ

বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি কাব হচ্ছে ঢাকা আবাহনী।

আবাহনী ক্লাবটির অবস্থান ধানমন্ডি এলাকাতেই আর ঠিক আবাহনী মাঠের পাশেই গড়ে উঠেছে একাত্তর ক্রিকেট একাডেমি।একাত্তর ক্রিকেট একাডেমির ছাত্ররা নিয়মিত অনুশীলন করে থাকে আবাহনী মাঠেই।এই একাডেমির ছাত্ররা নিয়মিত বিভিন্ন বয়সভিত্তিক ক্লাবে খেলে থাকে।

একাত্তর ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে চাইলে ভিজিট করুনঃ https://www.khelbei.com/ekattor-cricket-academy

৪।আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমিঃ

ধানমন্ডি এবং আশেপাশের এলাকার উঠতি ক্রিকেটারদের জন্য ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছে আমিরুন স্মৃতি একাডেমি।

লালমাটিয়া হাউজিং স্কুল মাঠে সপ্তাহে ৫ দিন কোচিং করান তানভীর আহমেদ।শিশুদের পাশাপাশি অনূর্ধ্ব ১২,১৪ এবং অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের আলাদা ব্যাচে প্রশিক্ষন দেয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র আয়োজনে একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে নিয়মিত অংশ নেয় আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমি।

আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমিতে ভর্তিসহ যাবতীয় তথ্য জানতে ভিজিট করুনঃ https://www.khelbei.com/amirun-cricket

৫।শেখ রাসেল ক্রিকেট একাডেমিঃ

 

ধানমন্ডির মধ্যে অবস্থিত শেখ রাসেল ক্রিকেট একাডেমি সেরা একটি ক্রিকেট একাডেমি।উঠতি বয়সী যারা খেলা শিখতে চায় বা খেলোয়াড় হওয়ার বাসনা আছে তাদের জন্য সেরা হতে পারে শেখ রাসেল ক্রিকেট একাডেমি।কোচ মোঃ জালাল এর তত্বাবধনে নিয়মিত  অনুশীলন হয়ে থাকে জাতীয় ক্রীড়া পরিষদ মাঠে।

শেখ রাসেল ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে চাইলে ভিজিট করুনঃhttps://www.khelbei.com/sheikh-rasel-cricket-academy

 

 

 

 

This platform is proudly developed and supported by Trenza Softwares