বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
দূর থেকে রবার্তো কার্লোসের মতো ফুটবল বাকিয়ে শট মারার কৌশল
ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রবার্তো কার্লোসের আইকনিক সেই ফ্রি কিকের কথা তো সবারই জানা। সেই এক ফ্রি কিক নিয়ে কত আলোচনা গবেষণা। যুগের পর যুগ আইকিনিক হয়ে থাকবে সেই শটটি। ফুটবলীয় ভাষায় এই শটের নাম হলো ব্যানানা শট। এই শট নেওয়ার সময় বল বেকিয়ে কলার মতো আকৃতিতে যায় বলে এই শটের নাম দেওয়া হয়েছে ব্যানানা শট।
ব্যানানা শট কি?
সাধারন শটের থেকে ব্যানানা শট আলাদা। এই শটের ক্ষেত্রে বলকে ভেতরের দিকে বা বাইরের দিকে সুইং করিয়ে মারা হয় ।এতে গোলকিপারের শটের গতিপথ বুঝতে সমস্যা হয়। গোলকিপারদের বোকা বানিয়ে গোল দেওয়ার জন্য এটি একটি কার্যকারী টেকনিক। রবার্তো কার্লোসের সেই ফ্রি কিকে আমরা দেখেছিলাম গোলকিপার কিভাবে হতভম্ভের মত দাঁড়িয়ে ছিলো।
ব্যানানা শট নেওয়ার কৌশল
ব্যানানা শট নেওয়ার মূলত ২ ধরনের টেকিনিক রয়েছে । এই টেকনিক গুলো হচ্ছে,
১) ইন-সুইং টেকিনিক
ইন সুইং ব্যানানা কিক নেওয়ার জন্য প্রথমে প্ল্যান্টিং ফুট (যে পা দিয়ে শুট নেওয়া হবে তার বিপরীত পা) কে বলের কাছাকাছি রাখতে হবে। এরপর অপর পায়ের অর্থাৎ যে পা দিয়ে শট নেওয়া হবে সে পায়ের ভেতরের অংশ দিয়ে মেরে বলকে সুইং করানোর চেষ্টা করতে হবে। গোল বারের বাম দিক থেকে ফ্রি কিক এই টেকনিকে নিয়ে গোলকিপারকে বোকা বানানো যায়।
২) আউট-সুইং টেকনিক
ব্যানানা শুটের আউট-সুইং শট নেওয়ার টেকনিক টা একটু আলাদা। এই শট নেওয়ার জন্য প্ল্যান্টিং ফুটের অবস্থান হবে বল থেকে কিছুটা দূরে। এরপরে পায়ের বাহিরের অংশ দিয়ে বলে হিট করতে হবে। এতে বল প্রথমে বাহিরের দিকে সুইং করে গোলবারে ঢুকবে। এই টেকনিক আয়ত্ত করার জন্য প্রয়োজন প্রচুর অনুশীলন। রবার্তো কার্লোসের সেই বিখ্যাত ফ্রি কিক এই টেকনিকে নিয়েছিলেন তিনি।
বাংলা
English
