টেস্টে ফলোঅন কি?
টেস্টে ফলোঅন কি?

টেস্টে ফলোঅন বলতে কী বোঝায়?

ক্রিকেট অনুরাগীদের কাছে ফলোঅন অতি সুপরিচিত একটি শব্দ। তবে এর হিসেবটা খানিকটা জটিলই বটে। ফলো অন কি? এর হিসেবটাইবা কি? কিভাবে কাজ করে ক্রিকেটের এই টার্মটি? আজকের ব্লগে আমরা বিস্তারিত জানবো ফলোঅনের আদ্যোপান্ত।

ফলো-অন (Follow-on) ক্রিকেটের একটি পরিভাষা। যখন কোন দল তাদের প্রথম ইনিংস শেষ করার পরই অনিচ্ছাস্বত্ত্বেও পুনরায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে বাধ্য হয়, তখন তা ফলো-অন নামে বিবেচিত হয়। টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে যদি কোনো দল প্রতিপক্ষ দলের চেয়ে ২০০ রান কম করে তাহলে প্রতিপক্ষ দলের ইচ্ছায় ওই দলকে পুনরায় ব্যাটিংয়ে পাঠাতে পারে। একেই মূলত ফলো-অন বলা হয়।

এই ফলো-অন পদ্ধ্বতির ফলে ফলো-অনে পড়া দলটিকে ইনিংস ব্যবধানে হারানোর সুযোগ থাকে যদি না দলটি প্রতিপক্ষ দলের প্রথম ইনিংসের সর্বমোট রান এবং ফলো-অন হওয়া ইনিংস মিলিয়ে অতিক্রম করতে পারে (পাঁচদিন অতিক্রম হলে ড্র)।


ক্রিকেটের এ আইনটি বৈশ্বিক পরিচালনাকারী সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রণীত ক্রিকেট আইনের ১৩ ধারায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সাদা পোশাকের ক্রিকেটে মাঝে মধ্যে ব্যাটিং ব্যর্থতার দায়ে কোনো কোনো দলকে পড়তে হয় ফলো-অনের কবলে৷ এতে বেশিরভাগ সময় বোলারদের দাপটে ব্যাটিং দলের কপালে পরাজয় জোটে৷ তবে মাঝে মাঝে নিশ্চিত পরাজয়কে জয়ে পরিণত করারও বিরল রেকর্ড রয়েছে লাল বলের ক্রিকেট ইতিহাসে৷ সাধারণত প্রথম শ্রেণীর ক্রিকেট ও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফলো-অনের প্রচলন এখনও চলমান৷ 

ফলো-অন কে ঘোষণা করেন?

টেস্ট ক্রিকেটের প্রথম ইনিংসে ব্যাট করা দলের মোট রানের চেয়ে প্রতিপক্ষ দল যদি কমপক্ষে ২০০ রানে পিছিয়ে থাকে, তাহলে ওই দলের অধিনায়ক প্রতিপক্ষ দলের জন্য ফলো-অন ঘোষণা করতে পারেন। তবে ম্যাচের দিনভেদে রানের সংখ্যা ভিন্নও হতে পারে। 

কত রানে পিছিয়ে থাকলে ফলো-অন হয়?

ম্যাচের দৈর্ঘ্য অনুসারে ফলো-অন বিষয়টি ঘোষণা করা হয়৷ পাঁচ দিনের ম্যাচের ক্ষেত্রে ২০০ রানে কোনো দল এগিয়ে থাকলে ওই দলের অধিনায়ক প্রতিপক্ষ দলের জন্য ফলো-অন ঘোষণা করতে পারেন৷ তবে রঞ্জি ট্রফির মতো প্রথম শ্রেণীর ক্রিকেটের ক্ষেত্রে ১৫০ রানে এগিয়ে থাকলেই ফলো-অন ঘোষণা করা যায়৷ দুই দিনের ম্যাচে ১০০ রান, এক দিনের ম্যাচে ৭৫ রানের ক্ষেত্রে ফলো-অন ঘোষণা করা হয়৷

উল্লেখ্য: শুধুমাত্র যে দল প্রথমে ব্যাটিং করে, তাদেরই সুযোগ থাকে প্রতিপক্ষ  দলকে ফলো-অন করানোর।

This platform is proudly developed and supported by Trenza Softwares