বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
টেস্ট ক্রিকেট খেলার নিয়ম
ক্রিকেটের জনপ্রিয় একটি ফরম্যাট হচ্ছে টেস্ট ক্রিকেট। কোনো দলের আসল শক্তিমত্তা বোঝা যায় টেস্ট ক্রিকেটের মাধ্যমে। টেস্ট ক্রিকেট ৫ দিন ধরে ও দুই ইনিংসে হওয়ার কারনে একটি দলের বোলিং ব্যাটিং উভয় ক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিতে হয়। একটি টেস্ট ম্যাচ দুই ইনিংসের হওয়ার কারনে সাধারন ওডিআই বা টি টোয়েন্টি ক্রিকেট থেকে এর নিয়মে একটু ভিন্নতা রয়েছে। এক নজড়ে টেস্ট ক্রিকেটের নিয়মগুলো দেখে নেওয়া যাক।
ইনিংস
টেস্ট ক্রিকেট ২ ইনিংসের হয়ে থাকে। অর্থাৎ একটা দল দুইবার করে ব্যাটিং ও বোলিং করার সুযোগ পায়। এই দুই ইনিংসের রান যোগ বিয়োগ করেই টার্গেট নির্ধারণ করা হয়। টসে জয়ী দল প্রথমে ব্যাট বা বল করে। অপর দল তারপরে ব্যাট করে। এভাবে দ্বিতীয় ইনিংসও খেলা হয়।
সময়কাল
টেস্ট খেলা ৫ দিনে দুই ইনিংসে সম্পন্ন হয়ে থাকে। এই ৫ দিনে মোট ১৫ টি সেশন খেলা হয় অর্থাৎ ১ দিনে ৩ টি সেশন। একদিনে সাধারণ ৯০ ওভার খেলা হয়,প্রতি সেশনে ৩০ ওভার করে।
টার্গেট
টেস্ট ক্রিকেটে টার্গেট নির্ধারনের নিয়ম একটু আলাদা। ধরা যাক X দল টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নিলো। এখানে তারা ২০০ রান করতে সক্ষম হলো। Y দল ব্যাটিং করে ১৫০ রান করতে সক্ষম হলো। এবার দ্বিতীয় ইনিংসে X দল আরও ১০০ রান করলো। এক্ষেত্রে পূর্বের ইনিংসের অতিরিক্ত ৫০ রান সহ Y দলের জন্য টার্গেট হবে ১৫০ রান। Y দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করে এই টার্গেট পূরন করে টেস্ট ম্যাচটি জয়ের চেষ্টা করবে।
আবার ধরা যাক X দল প্রথম ইনিংসে ৪০০ রান করে ম্যাচ ডিক্লেয়ার করে দিলো। Y দল ৪৫০ রান করলো। এবার দ্বিতীয় ইনিংসে X দল ১২০ রান করলো। সেক্ষেত্রে Y দলের জন্য টার্গেট হবে ১২০-৫০ অর্থাৎ ৭০ রান। কেননা Y দল আগেই X দলের চেয়ে ৫০ রান বেশি করেছিলো। এই নিয়মকে বলা হয় মাইনাস সিস্টেম টার্গেট।
ফলো অন
টেস্ট ক্রিকেটে ফলো অন একটি গুরুত্বপূর্ণ নিয়ম। ধরা যাক X দল প্রথম ইনিংসে ৪০০ রান করলো। Y দল ব্যাট করতে এসে মাত্র ১০০ রান করতে সক্ষম হলো। এক্ষেত্রে Y দল ফলো অনে পড়বে কেননা তারা মোট রানের ৭৫% অতিক্রম করতে পারে নি। ফলো অন এ না পড়তে অন্তত ৩০০+ রান তাদের করা লাগতো। এক্ষেত্রে X দল ইচ্ছে করলে নিজেরাও ব্যাট করতে পারে আবার পুনরায় Y দলকে ব্যাট করতে পাঠাতে পারে। তবে এখানে লক্ষনীয় বিষয় পুনরায় যদি Y দলকে ব্যাট করতে পাঠানো হয় তবে বাকী রান গুলোই হবে তাদের টার্গেট অর্থাৎ ৪০০-১০০ = ৩০০ রান।
টেস্ট খেলার বল
টেস্ট ক্রিকেট লাল বলে খেলা হয়। টেস্ট ক্রিকেটের ড্রেসকোডের সাথে মিল রেখে লাল বল সবচেয়ে বেশি দৃশ্যমান হওয়ার কারনে এখানে লাল বল ব্যবহৃত হয়। তবে রাতের টেস্ট খেলায় গোলাপি বল ব্যবহৃত হয়ে থাকে। টেস্ট ক্রিকেটে বর্তমান ব্যবহৃত বলটি ৮০ ওভার পুরানো হয়ে গেলে বোলিং দলের অধিনায়কের কাছে নতুন বল নেওয়ার সুযোগ থাকে। তবে অধিনায়ক চাইলে পুরানো বলেই খেলা চাল্যে যেতে পারেন।
বাংলা
English
