বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া। লন টেনিস নামেও বিশ্বের অনেক দেশে এ খেলার পরিচিতি রয়েছে।
যিনি এ খেলায় অংশগ্রহণ করেন, তিনি 'টেনিস খেলোয়াড়' নামে পরিচিতি পান। টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দণ্ড যা 'র্যাকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন - টেনিসের চারটি বড় প্রতিযোগিতা, যা প্রতি বছর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। এ প্রত্যেক প্রতিযোগিতাই গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা নামে পরিচিত।
প্রকারভেদ সাধারণত দুইভাবে টেনিস খেলা হয়:- একক দ্বৈত এছাড়াও, ডাবলসে পুরুষ ও নারী নিয়ে গঠিত দল মিক্সড ডাবলস নামে পরিচিত।
কোর্ট টেনিস খেলা যেখানে অনুষ্ঠিত হয় সেই জায়গাটিকে বলা হয় টেনিস কোর্ট। টেনিস বিভিন্ন কোর্টে খেলা হয়ে থাকে:- গ্রাস কোর্ট, ঘাস আচ্ছাদিত কোর্ট। ক্লে কোর্ট, লাল মাটির ন্যাড়া কোর্ট। হার্ড কোর্ট, অন্যান্য শক্ত কোর্ট।
কোর্টের মাপ টেনিস কোর্টের মাপ টেনিস কোর্ট দৈর্ঘ্যে ৭৮ ফুট এবং প্রস্থে ৩৯ ফুট হয়ে থাকে। তবে সিঙ্গেল কোর্ট প্রস্থে ২৭ ফুট হয়ে থাকে। চতুর্ভূজ আকৃতির কোর্টকে দুই ভাগে ভাগ করে মাঝে জাল টাঙানো হয় মাঝ খানে যার উচ্চতা ৩ ফুট। জালের দুই পাশে দু'টি করে চারটি সার্ভিস কোর্ট থাকে জাল থেকে যাদের দৈর্ঘ্য ২১ ফুট। লম্বায় দুই পাশে দুইটি নির্দিষ্ট মাপের ট্রাম লাইন থাকে।
বল টেনিস বল উত্তাপের দ্বারা পশম জমা করে প্রস্তুত বস্ত্রের আবরনযুক্ত ফাঁপা রাবার দিয়ে তৈরি। টেনিস খেলার ঐতিহ্যে বলের রং ছিল সাদা, যা বিংশ শতাব্দীর শেষোক্ত সময়ে দৃষ্টি-সম্বন্ধীয় কারণের জন্য হলুদ রঙে পরিণত হয়।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) বিশ্ব টেনিস অঙ্গণের সর্বোচ্চ ক্রীড়া পরিচালনা পরিষদ। ২১০টি দেশের জাতীয় টেনিস সংস্থা, স্বাধীন দেশসমূহ বা অঞ্চলের মনোনীত যোগাযোগ রক্ষাকারী সংস্থা এর সদস্য। ১ মার্চ, ১৯১৩ তারিখে ১২টি দেশের সংস্থা ফ্রান্সের প্যারিসে একটি সম্মেলন আহ্বান করে ও আন্তর্জাতিক লন টেনিস ফেডারেশন (আইএলটিএফ) প্রতিষ্ঠা করে। ১৯২৩ সালে বিস্তারিত আলোচনার পর গঠনতন্ত্র প্রণয়নসহ নীতি-নির্ধারণ করা হয়।ঐ সময়েই সদস্যরা একমত হয়ে ‘বিশ্ব চ্যাম্পিয়নশীপ’ শিরোনামটি বিলোপন করা হয় ও ‘ইরেজি ভাষা’ চিরতরে বাদ দেয়া হয়।১৯২৪ সালে বিশ্বব্যাপী লন টেনিসের উপর কর্তৃত্ব আরোপ করে। অধিকাংশ টেনিস প্রতিযোগিতা ঘাসে না হওয়ার প্রেক্ষিতে ১৯৭৭ সালে শিরোনাম থেকে ‘লন’ শব্দটি বাদ দেয়া হয়।
কার্যক্রম টেনিসের প্রধান তিনটি দলগত আন্তর্জাতিক প্রতিযোগিতা পুরুষদের ডেভিস কাপ, মহিলাদের ফেড কাপ ও পুরুষ-নারীর যৌথ অংশগ্রহণে হপম্যান কাপ - আইটিএফ কর্তৃক পরিচালিত হয়। এছাড়াও অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন - এ চারটি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা পরিচালনার অণুমোদন দেয় সংস্থাটি।
বাংলা
English
