বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
জেনে নিন বিশ্বের কিছু দেশের জাতীয় খেলা কি
বিভিন্ন দেশের জাতীয় খেলা:
বাংলাদেশের সবথেকে জনপ্রিয় খেলা কি? খুবই সহজ উত্তর; ক্রিকেট! বাংলাদেশের জাতীয় খেলা কি? এবার উত্তর দিতে একটু থমকে যেতেই হবে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। শুধু বাংলাদেশ না, বিশ্বের আরো অনেক দেশেই সব থেকে জনপ্রিয় খেলা তাদের জাতীয় খেলা না। পার্শ্ববর্তী দেশ ভারতের ক্রিকেট উন্মাদনা বিশ্ব জুড়ে বহুল পরিচিত। কিন্তু ভারতের জাতীয় খেলা কিন্তু ক্রিকেট না! আজকে আমরা জানব বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় খেলা কি।
আর্জেন্টিনার জাতীয় খেলা কি?
আর্জেন্টিনা, ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। ম্যারাডনা, মেসি, বাতিস্তুতাদের মত কিংবদন্তী ফুটবলারের জন্মস্থান আর্জেন্টিনায়। সেই আর্জেন্টিনার জাতীয় খেলা 'পাতো'!
ব্রাজিলের জাতীয় খেলা কি?
ব্রাজিল, ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিল, জিতেছে সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপ। পেলে, রোনালদো নাজারিও, সক্রেটিস, জিকো, রোনালদিনহো, গারিঞ্চা থেকে শুরু করে হালের নেইমার, সবাই ব্রাজিলিয়ান। মনের অজান্তেই হয়ত অনেকেই ভেবে বসবে ব্রাজিলের জাতীয় খেলা ফুটবলই হবে। কিন্তু না! ব্রাজিলের জাতীয় খেলা 'Capoeira' বা এক ধরণের মার্শাল আর্ট!
ইংল্যান্ডের জাতীয় খেলা কি?
ইংল্যান্ড, ক্রিকেট-ফুটবল দুই খেলাতেই সমান পারদর্শী এমন দেশ খুব বেশি একটা নাই। জনপ্রিয়তার দিক থেকে ফুটবল কিছুটা এগিয়ে থাকলেও ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট ও ফুটবল উভয়ই।
ইন্ডিয়ার জাতীয় খেলা কি?
ইন্ডিয়া, কথিত আছে ইন্ডিয়ার মানুষ নাকি ক্রিকেটের পূজা করে! ক্রিকেট খেলা এতটা-ই জনপ্রিয় ওখানে! কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ইন্ডিয়ার জাতীয় খেলা হকি! তবে হকিতেও ভারতীয়দের অর্জন কম নয়! ইন্ডিয়ার হকি দল অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে সফল দল!
ইতালির জাতীয় খেলা কি?
ইতালি, রক্ষণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলার জন্য বিখ্যাত ইতালি। বিশ্বকাপ শিরোপা জিতেছে ৪ বার। পুরো জাতি সারাবছর মেতে থাকে ফুটবল নিয়ে। ইতালির জাতীয় খেলা ফুটবল!
নিউজিল্যান্ড এর জাতীয় খেলা কি?
নিউজিল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপে বার বার সেমিফাইনাল বা ফাইনালে গেলেও শিরোপাটা এখনো অধরা। নিউজিল্যান্ডের নাম শুনলেই সবার আগে মনে আসবে ক্রিকেট টীমের কথা-ই! কিন্তু এই নিউজিল্যান্ডের জাতীয় খেলা রাগবী! অনেকের অজানা থাকলেও নিউজিল্যান্ড পুরুষ রাগবী দল সব থেকে সফল দল রাগবী ইতিহাসে।
পাকিস্তানের জাতীয় খেলা কি?
পাকিস্তান, ইন্ডিয়ার মত দুর্বার পরাশক্তি না হলেও হকিতে বেশ শক্ত অবস্থানেই পাকিস্তান। ইন্ডিয়া বা বাংলাদেশের মত সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট হলেও পাকিস্তানের জাতীয় খেলা হকি।
শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?
শ্রীলঙ্কা, অর্জুনা রানাতুঙ্গা, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার দেশের জাতীয় খেলা অনেকেই ক্রিকেট আশা করে থাকলেও শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল।
যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি?
যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা বেজবল। যুক্তরাষ্ট্রের বেজবল দল ২০০০ সালে অলিম্পিকে স্বর্ণ জিতে নেয়।
এছাড়াও অনেক দেশেই আনুষ্ঠানিকভাবে কোনো জাতীয় খেলা ঘোষণা করা হয়নি এখনো। কিন্তু মোটামুটি সব দেশেই কোনো না কোনো জনপ্রিয় খেলা আছেই।
বাংলা
English
