বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
চ্যাম্পিয়ন্স লীগের প্রত্যেক সিজনের বলের নাম
চ্যাম্পিয়ান্স লীগের ফাইনালে প্রতিবারের আসরেই উয়েফা আকর্ষণীয় ভিন্ন ভিন্ন ডিজাইনের বল ফিচার করে। প্রতিবারের আসরের বল তৈরি করা হয় সেই বছর ফাইনাল কোন শহরে অনুষ্ঠিত হবে তার ওপর নির্ভর করে। যে শহরে ফাইনাল অনুষ্ঠিত হবে সে শহরের কৃষ্টি কালচার গুরুত্বপূর্ন স্থাপনা ইত্যাদি সংমিশ্রন করেই ডিজাইন করা হয় প্রতিবারের চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচবল। যেমন এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ইস্তাম্বুল শহরে তাইতো এবারের বল ডিজাইন করা হয়েছে ইস্তাম্বুল শহরকে ধারন করে এবং বলের নাম দেওয়া হয়েছে Finale Istanbul 21
২০০১ সাল থেকে চ্যাম্পিয়ান্স লীগের ম্যাচবল তৈরি করে আসছে স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এডিডাস। প্রতিবছরের বলেরই একটি আলাদা নাম আছে। এই নাম দেওয়া হয় মূলত সেই বছর কোন শহরে ফাইনাল অনুষ্ঠিত হয় তার ওপর। বলের ডিজাইন ও করা হয় সেই শহরকে ধারন করে। আসুন দেখে নিই বছরের পরিক্রমায় কোন বলের নাম কি ছিলো।
- ২০০১ সালে খেলা হয়েছে Adidas Finale 2001 নামক বল দিয়ে।
- ২০০২ ও ২০০৩ সালে খেলা হয়েছে Adidas Finale 2002 নামক বল দিয়ে।
- ২০০৪ সালে খেলা হয়েছে Adidas Finale AufSchlak 2004 নামক বল দিয়ে।
- ২০০৫ সালে খেলা হয়েছে Adidas Finale Estambul 2005 নামক বল দিয়ে।
- ২০০৬ সালে খেলা হয়েছে Adidas Finale Paris 2006 নামক বল দিয়ে।
- ২০০৭ সালে খেলা হয়েছে Adidas Finale Atenas 2007 নামক বল দিয়ে।
- ২০০৮ সালে খেলা হয়েছে Adidas Finale Moscu 2008 নামক বল দিয়ে।
- ২০০৯ সালে খেলা হয়েছে Adidas Finale Roma 2009 নামক বল দিয়ে।
- ২০১০ সালে খেলা হয়েছে Adidas Finale Madrid 2010 নামক বল দিয়ে।
- ২০১১ সালে খেলা হয়েছে Adidas Finale Wembly 2011 নামক বল দিয়ে।
- ২০১২ সালে খেলা হয়েছে Adidas Finale Munich 2012 নামক বল দিয়ে।
- ২০১৩ সালে খেলা হয়েছে Adidas Finale Wembly 2013 নামক বল দিয়ে।
- ২০১৪ সালে খেলা হয়েছে Adidas Finale Lisboa 2014 নামক বল দিয়ে।
- ২০১৫ সালে খেলা হয়েছে Adidas Finale Berlin 2015 নামক বল দিয়ে ।
- ২০১৬ সালে খেলা হয়েছে Adidas Finale Milano 2016 নামক বল দিয়ে।
- ২০১৭ সালে খেলা হয়েছে Adidas Finale Cardiff 2017 নামক বল দিয়ে।
- ২০১৮ সালে খেলা হয়েছে Adidas Finale Kiev 2018 নামক বল দিয়ে।
- ২০১৯ সালে খেলা হয়েছে Adidas Finale Madrid 19 নামক বল দিয়ে।
- ২০২০ সালে খেলা হয়েছে Adidas Finale Istanbul 20 নামক বল দিয়ে।
- ২০২১ সালে খেলা হয়েছে Adidas Finale Peace 21 বল দিয়ে।
- ২০২২ সালে খেলা হয়েছে Adidas Finale 22 নামক বল দিয়ে।
- ২০২৩ সালে খেলা হবে Adidas Finale Istanbul 23 নামক বল দিয়ে।
বাংলা
English
