বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ক্রিকেটের ৩৮ নম্বর আইনে রান আউটের সকল নিয়ম বলা আছে। সাধারণ ভাষায়- একজন ব্যাটসম্যান রান নেয়ার সময় যদি নিজের প্রান্তে অথবা অপ্র প্রান্তে পৌঁছানোর আগে প্রতিপক্ষের ফিল্ডাররা স্টাম্প ভেঙ্গে দেয় তাহলে তাকে রান আউট হিসেবে বিবেচনা করা হয়।
রান আউটের কিছু বেসিক নিয়মঃ
বল ‘ইন প্লেতে’ থাকতে হবে
বল ইন প্লেতে না থাকলে বা ডেড হয়ে গেলে অর্থাৎ যখন একটা ডেলিভারির পর নির্দিষ্ট সময় পার হয় বা আম্পায়ার সংকেত দেন তখন ব্যাটসম্যানকে রান আউট করা যাবে না।
এক্ষেত্রে অনেক সময় ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়- ২০০৬ সালে কুমার সাঙ্গাকারা সেঞ্চুরি করার পর নন স্ট্রাইকার ব্যাটার মুত্তিয়া মুরালিধরন অভিনন্দন জানাতে গেলে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, মুরালিকে রান আউট করে দেন কারণ মুরালি বুঝতে পারেন নি যে বল ডেড হয় নি।
২০১১ সালে ভারতের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের ইয়ান বেল ভেবেছিলেন বল বাউন্ডারি পার করেছে। তার ভুলের কারণে ভারতীয় ফিল্ডাররা তাকে রান আউট করেন। কিন্তু স্পিরিট অফ দ্যা গেমকে মাথায় রেখে অধিনায়ক ধোনি বেলকে আপিল ফিরিয়ে নেন এবং বেল আবার ব্যাট করেন।
রান আউট কার উইকেট?
রান আউটের কৃতিত্ব বোলারদের দেয়া হয় না। সাধারণত যে ফিল্ডার প্রাথমিক থ্রো টা করেন তাকেই কৃতিত্ব দেয়া হয়
নন-স্ট্রাইকারও আউট হতে পারেন
ম্যানক্যাডিং এর কথা আমরা সবাই জানি। অনেক বিতর্ক হয়েছে এটা নিয়ে। কিন্তু ক্রিকেটের আইনে এটা রান আউট। বোলার বল ডেলিভারি করার আগে নন স্ট্রাইকার ক্রিজের বাইরে থাকলে বোলার তাকে আউট করতে পারবেন। কিন্তু এখানে কথা আছে- বোলার যদি বোলিং অ্যাকশনে চলে যান তাহলে আর আউট করতে পারবেন না। বোলিং করার আগেই আউট করতে হবে।
স্টাম্প ভাঙ্গার নিয়ম
ডিরেক্ট থ্রো এর ক্ষেত্রে রান আউট করার সময় বল শরীরের যেকোন অংশে লেগে স্টাম্প ভাঙ্গলেই হবে। যদি বল হাতে নিয়ে স্টাম্প ভাঙ্গা হয়য় তাহলে বল অবশ্যই শরীর আর স্টামএর সংস্পর্শে থাকতে হবে।
যদি আগেই স্টাম্প ভেঙ্গে যায়?
যদি রান নেয়ার সময় বা বল ইন প্লেতে থাকার সময় কোন ফিল্ডার বা ব্যাটসম্যান ভুলক্রমে স্টাম্প ভেঙ্গে দেন সেক্ষেত্রে কি রান আউট করা যাবে না? অবশ্যই যাবে। ফিল্ডারকে তখন বল এবং স্টাম্প এক সাথে তুলে ধরতে হবে। মনে রাখতে হবে, হাতে থাকা বল এবং স্টাম্প অবশ্যই স্পর্শ করতে হবে।
নো বলে রাউট করা যায়?
অবশ্যই করা যায়। কিন্তু স্টাম্পিং করা যায় না, যেহেতু বলটা বৈধ না।
বাংলা
English
