কুঁচকির চোট এড়ানোর ৪টি টিপস
কুঁচকির চোট এড়ানোর ৪টি টিপস

খেলোয়াড়দের জন্য কুঁচকিতে চোট পাওয়া খুব স্বাভাবিক ব্যাপার।বেশ কিছু কারণে এই ইনজুরি হতে পারে। কুঁচকির ইনজুরিতে অনেক খেলোয়াড়দের লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়। নিচের টিপসগুলো মেনে চললে কুঁচকিতে ইনজুরির সম্ভাবনা কমে আসবে।

১. খেলার আগে ওয়ার্ম-আপ

ভালভাবে গা গরম করে নিতে হবে এবং গ্রোয়েন বা কঁচকির মাসলের ব্যায়াম করতে হবে।

২. সঠিক মাপের জুতা পরিধান করা

খুব দামী জুতা পরতে হবে এমন না। কিন্তু জুতার মাপ যেন সঠিক হয় আর যেন আরামদায়ক হয়।

 

৩. নিয়মিত ব্যায়াম করা

নিয়মিত ব্যায়াম করতে হবে এবং প্রতি সপ্তাহে পরিমাণ বাড়াতে হবে ধীরে ধীরে। 

৪. সামান্য ব্যাথা অনুভব করলেও এড়িয়ে যাবেন না

কুঁচকিতে ব্যাথা অনুভূত হলে সাথে খেলা বা অনুশীলন থামিয়ে দিয়ে বিশ্রাম নিতে হবে। যদি ব্যাথা বাড়তে থাকে তাহলে ফিজিও বা ডাক্তারের পরামর্শ নিতে হবে।

This platform is proudly developed and supported by Trenza Softwares