কীভাবে নিবে তোমার প্রিয় ব্যাডমিন্টন র‍্যাকেটের যত্ন?
কীভাবে নিবে তোমার প্রিয় ব্যাডমিন্টন র‍্যাকেটের যত্ন?

ব্যাডমিন্টন র‍্যাকেটের যত্ন নিবে যেভাবে-

আপনার ব্যাডমিন্টন র‍্যাকেটের পারফরম্যান্স দীর্ঘদিন বজায় রাখার জন্য এবং র‍্যাকেটের দীর্ঘস্থায়িত্বের জন্য ব্যাডমিন্টন র‍্যাকেটের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।আপনার প্রিয় ব্যাডমিন্টন র‍্যাকেটটির যত্ন কীভাবে নেবেন সে সম্পর্কে এখানে কিছু টিপস দেওয়া হলোঃ 

 

১। স্ট্রিং টেনশনঃ 

আপনার ব্যাডমিন্টনের  স্ট্রিং টেনশন নিয়মিত পর্যবেক্ষণ করুন।যদি স্ট্রিং টেনশন কম হয় তাহলে খেলার সময় এটি আপনার র‍্যাকেটের নিয়ন্ত্রণ এবং পাওয়ারকে প্রভাবিত করতে পারে।

আর যদি স্ট্রিং টেনশন খুব বেশী হয় তবে এটি দ্রুত আপনার র‍্যাকেটের স্ট্রিং ছেঁড়ার কিংবা নষ্টের কারন।আপনার খেলার কৌশল এবং পছন্দের শটের উপর ভিত্তি করে আপনার ব্যাডমিন্টন র‍্যাকেটের স্ট্রিং টেনশনের ভারসাম্য বজায় রাখুন।

২। স্ট্রিংয়ের রক্ষণাবেক্ষণঃ 

প্রতিটি গেমের পর আপনার র‍্যাকেটের স্ট্রিংগুলো পরীক্ষা করুন,দেখুন স্ট্রিংগুলোতে কোন ফাটা,ছেঁড়া কিংবা স্ট্রিং ঢিলে হয়ে যাওয়ার মতো কোন সমস্যা খুঁজে পান কি না।

যদি এইরকম কোন সমস্যা পেয়ে থাকেন তবে এর জন্য নতুন স্ট্রিং লাগানো সবচেয়ে ভালো উপায়।আপনি যদি র‍্যাকেট থেকে ভালো পারফরম্যান্স পেতে চান তবে অবশ্যই নিয়মিত স্ট্রিং চেক করুন এবং নিয়মিত স্ট্রিং লাগানো অপরিহার্য।

৩। গ্রিপঃ 

স্ট্রিং এর পাশাপাশি আপনি আপনার র‍্যাকেটের হ্যান্ডেলের গ্রিপের দিকে নিয়মিত লক্ষ্য রাখুন।এটি পিচ্ছিল হয়ে গেলে পরিবর্তন করুন।একটি ভালো হ্যান্ডেল গ্রিপ খেলার সময় র‍্যাকেটের উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং আপনার হাতে ফোস্কা পড়া প্রতিরোধে সহায়তা করে।

৪। পরিষ্কারঃ

প্রতিদিন খেলার পর একটি পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে আপনার র‍্যাকেটটি ভালোভাবে মুছে ফেলুন।পরিষ্কার করার সময় অবশ্যই শক্ত জিনিস এবং শক্তিশালী কেমিক্যাল ব্যবহার করা এড়িয়ে চলুন কেননা এটি র‍্যাকেটের ফ্রেম এবং স্ট্রিং নষ্ট করতে পারে।

৫। স্ট্রিংয়ের সুরক্ষাঃ

খেলার সময় মাঠ কিংবা ব্যাডমিন্টন কোর্টের ঘর্ষণ থেকে র‍্যাকেটের স্ট্রিং এবং ফ্রেমকে রক্ষা করতে হেড টেপ বা বাম্পার গার্ড ব্যবহার করুন।এটি অল্পদিনে র‍্যাকেট নষ্ট হওয়া থেকে রক্ষা করবে।

৬। র‍্যাকেট সংরক্ষণ করুন উপযুক্ত জায়গায়ঃ

ধুলো,সূর্যের আলো কিংবা আর্দ্রতা থেকে র‍্যাকেটকে রক্ষা করার জন্য আপনার র‍্যাকেটটিকে একটি ভালো র‍্যাকেট ব্যাগে সংরক্ষণ করুন।র‍্যাকেটটিকে একটি নাতিশীতোষ্ণ জায়গায় রাখুন কেননা বেশী তাপমাত্রায় কিংবা বেশী আর্দ্রতায় রাখলে র‍্যাকেটের ফ্রেম এবং স্ট্রিং নষ্ট হয়ে যায়।

৭। অতিরিক্ত বল প্রয়োগ এড়িয়ে চলুনঃ 

খেলার সময় মাঠের মধ্যে জোরে র‍্যাকেট দিয়ে আঘাত করা থেকে বিরত থাকুন।অনেক সময় আমরা খেলার সময় মেজাজ হারিয়ে ফেলে র‍্যাকেট ছুঁড়ে মারি এটা ঠিক নয় কেননা এতে র‍্যাকেটের ফ্রেম এবং স্ট্রিং দুইটাই নষ্ট হওয়ার জোর সম্ভাবনা থাকে।

৮। সঠিক স্ট্রিং নির্বাচন করুনঃ

আপনার খেলার কৌশল এবং দক্ষতার উপর নির্ভর করে সঠিক স্ট্রিং নির্বাচন করুন।প্রয়োজনে আপনার জন্য কোন স্ট্রিং ভালো হবে তার জন্য একজন অভিজ্ঞ ব্যাডমিন্টন খেলোয়াড়ের পরামর্শ নিন।

৯। র‍্যাকেট বহনে সতর্ক থাকুনঃ 

ম্যাচ বা অনুশীলনের সময় আপনার র‍্যাকেটটি সাবধানে বহন করুন,বহন করার সময় ব্যাগ ব্যবহার করবেন অবশ্যই।এটি ব্যাট বহন এবং সংরক্ষণ করার সময় আপনার র‍্যাকেটটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে।

উপরের এই টিপসগুলো অনুসরণ করে অবশ্যই আপনার প্রিয় র‍্যাকেটটি দিয়ে দীর্ঘদিন খেলতে পারবেন এবং র‍্যাকেটটি থেকে সেরা পারফরম্যান্স পাবেন দীর্ঘদিন যাবত।

This platform is proudly developed and supported by Trenza Softwares