বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
আদর্শ গোলকিপারের যে ৫ টি গুণ থাকা আবশ্যক
আদর্শ গোলকিপারের যে গুণ থাকা আবশ্যক
একজন গোলকিপার খেলার মাঠে অনেক বড় ভূমিকা পালন করেন। দুটি দলের মধ্যে প্রধান পার্থক্য গড়ে দিতে পারেন একজন গোলকিপার। গতানুগতিক ফুটবলের পাশাপাশি মডার্ন ফুটবলে ভাল করতে হলে গোলকিপারের কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী থাকা জরুরি। রক্ষণভাগের দায়িত্ব থেকে আক্রমণে অবদান রাখতে পারেন একজন আদর্শ গোলকিপার। চলুন দেখে নিই একজন ভালো গোলকিপার হওয়ার উপায় এবং কি কি গুণাবলী থাকা দরকার।
গঠন
মাঠের অন্যান্য পজিশনের জন্য প্লেয়ারের হাইট বেশি থাকা জরুরি না হলেও গোলকিপারের জন্য এটি গুরুত্বপূর্ণ। হাই বল চেজ করে ধরতে বা ফুল স্ট্রেসে বল ধরার ক্ষেত্রে লম্বা গোলকিপাররা এ্যাডভান্টেজ পেয়ে থাকেন। এছাড়াও গোলকিপার বিশালদেহী হলে বলার ঠেকানোর সময় গোলবারের অনেকটা অংশ তিনি কভার করতে পারেন।
রিফ্লেক্স
গোলকিপাররা সাধারণত যেকোন মুভ করতে অনেক কম সময় পেয়ে থাকেন। সুতরাং, গোলকিপারের রিফ্লেক্স অনেক জরুরি। গোলকিপারের রিফ্লেক্স যত ভাল হবে, তার শট সেভ তত বেশি হয়। এতে করে গোলকিপারের ক্লিনশীট রাখার সম্ভাবনাও বেশি থাকে।
পজিশনিং
পেনাল্টি বা ফ্রি কিক নেওয়ার সময়, এমনকি অপোনেন্টের কাউন্টার এ্যাটাকের সময় গোলকিপারের পজিশনিং অনেক গুরুত্বপূর্ণ। গোলকিপারের পজিশন ঠিকমত থাকলে অনেক সময় নিশ্চিত গোলও সেভ করা সম্ভব।
কমিউনিকেশন
মাঠের সব প্লেয়ারের মধ্যে একমাত্র গোলকিপার পুরো মাঠের সবাইকে দেখতে পায়। তাই গোলকিপারের বাকি প্লেয়ারদের সাথে কমিউনিকেশন অনেক জরুরি। কোন প্লেয়ার কোথায় থাকলে অপোনেন্টের এ্যাটাক রুখে দেওয়া সম্ভব এটা গোলকিপার সবচেয়ে ভাল দেখতে পান।
ডিস্ট্রিবিউশন
মডার্ন ফুটবলে গোলকিপারের পাসিং বা ডিস্ট্রিবিউশন দলের এ্যাটাকে অনেক বড় ভূমিকা রাখে। গোলকিপারের পাসিং ভাল হলে গোলকিপার থেকেই এ্যাটাক বিল্ড আপ করা যায়। এখানে গোলকিপার একজন আউট ফিল্ড প্লেয়ারের ভূমিকা পালন করে।
নিয়মিত প্র্যাক্টিস ও কোচিং করলে উপরের গুণাবলী আয়ত্ত করা সম্ভব। সুতরাং, চেষ্টা চালিয়ে যেতে হবে এবং নিজের সেরাটা দিতে হবে নিজেকে ভাল একজন গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করতে।
বাংলা
English
