বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
অনলাইনে হচ্ছে না এমন জিনিস এখন খুঁজে পাওয়াটা খুবই কঠিন। বাজার সদাই করা থেকে বিশ্বের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেয়াও বেশ সহজ এখন অনলাইনে। তাহলে খেলা শেখাটাই বা বাকি থাকবে কেন?
সেই লক্ষ্যকে সামনে রেখেই দেখা দিয়েছে বেশ কয়েকটি অনলাইন সাইট। সেগুলো নিয়েই জানব আজ।
কোচটিউব
প্রায় এগারটির বেশি খেলা শেখার ব্যবস্থা রয়েছে আমেরিকা ভিত্তিক এই সাইটে। উল্লেখযোগ্য খেলাগুলোর মধ্যে রয়েছেঃ ফুটবল, বেসবল, বাস্কেটবল।
ওয়েবসাইট লিংকঃ https://coachtube.com/
খেলোমোর
ভারতীয় ভিত্তিক এই ওয়েবসাইটে শেখা যাবে ক্রিকেট ফুটবল, ব্যাডমিন্টনসহ নানান খেলা। এছাড়াও বিভিন্ন একাডেমিও বুকিং দেয়ার ব্যবস্থা আছে এই ওয়েবসাইটে।
ওয়েবসাইট লিংকঃ https://www.khelomore.com/
খেলবেই বাংলাদেশ
পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশভিত্তিক ওয়েবসাইট খেলবেই বাংলাদেশ শেখাচ্ছে ক্রিকেট, ফুটবলসহ বেশকিছু খেলা। ক্রিকেটার হওয়ার টিপস, ফুটবলার হওয়ার টিপস দিতে এখানে যুক্ত আছেন শাহরিয়ার নাফিস, তালহা যুবায়ের, সাইফুল বারী টিটুসহ দেশসেরা খেলোয়াড় ও কোচরা।
এছাড়া তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে বাংলাদেশের নানা প্রান্তের একাডেমির তথ্য। কিছু কিছু একাডেমিতে ভর্তিও হওয়া যাবে তাদের মাধ্যমে।
ওয়েবসাইট লিংকঃ https://khelbeibangladesh.com/ ও https://kbangla.com/
ইউটিউব চ্যানেলঃ খেলবেই বাংলাদেশ
টেনিস ফিটনেস
টেনিস শেখার জন্যই মূলত এই ওয়েবসাইট। অস্ট্রেলিয়া ভিত্তিক এই ওয়েবসাইটে রয়েছে বয়সভিত্তিক টেনিসের নানান কলা কৌশল।
ওয়েবসাইট লিংকঃ https://www.tennisfitness.com/
বাংলা
English
