বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ভলিবল খেলুন,সুস্থ থাকুন
বর্তমানে যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা ভুলে যাচ্ছি নিজেদের ফিট রাখতে।কখনো প্ল্যান করি সকালে জগিং করবো কিংবা অফিস শেষে যাবো জিমে কিন্ত সময়ের অভাবে সেসব আর হয়ে উঠেনা ফলশ্রুতিতে আমাদেরও আর ফিট থাকা হয় না তাই বাড়তে থাকে ভুঁড়ি।কিন্ত অনেক খেলাই আছে যা শুধু আপনাকে নিছক বিনোদন দিবে না বরং আপনাকে রাখবে ফিট,সেইসব খেলার নাম আমরা শুনেছি কিন্ত হয়তো খেলার উপকারীতা জানতাম না।এইরকম একটি খেলাই হচ্ছে ভলিবল।
ভলিবলের যে কোন পণ্য কিনতে ভিজিট করুন-
নিয়মিত ভলিবল খেললে তা যেমন আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবে,তেমনই আপনাকে ফিট রাখতে সাহায্য করবে।ভলিবল খেলার কিছু উপকারীতা নিচে তুলে ধরা হলঃ
১। মেদ কমাতে সাহায্য করেঃ
ক্যালরি ঝরাতে ভলিবলের তুলনা নেই।ভলিবল খেলা যেমন আপনার শরীর ঝরঝরে রাখবে,তেমনই আপনার শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করবে।মাত্র ৩০ মিনিট ভলিবল খেললে ১২০ থেকে ১৮০ ক্যালরি পর্যন্ত বার্ন করানো যায়।শরীরের মাসল এবং ফ্যাট মাসের মধ্যে পজিটিভ রেশিও বজায় রাখতে সাহায্য করে ভলিবল।
২। পেশী মজবুত করেঃ
হাত দিয়ে বল মেরে নেটের অপর প্রান্তে পাঠাতে শরীরের উপরের অংশের যথেষ্ট জোর থাকা প্রয়োজন।হাত,কাঁধের পেশী মজবুত হয় ভলিবল খেললে।ভলিবল খেললে মজবুত হয় শরীরের নিচের অংশের পেশীগুলো।ভালো হয় ফুটওয়ার্ক।
৩। চোখ ভালো রাখেঃ
ভলিবলের সাথে চোখের ভালো থাকার সম্পর্ক কিছুটা উদ্ভট শোনালেও এটাই সত্যি নিয়মিত ভলিবল খেললে হাত ও চোখের মধ্যে সংযোগ বাড়ে।ভলিবল খেলায় বল কোথায় যাচ্ছে তা চোখ দিয়ে খেয়াল রাখার পাশাপাশি হাত দিয়ে বল মারাও অভ্যাস করতে হবে আপনাকে।
৪। মানসিক ফিটনেস সুস্থ রাখেঃ
শুধু শারীরিক সক্ষমতা নয়,ভলিবল খেললে ভালো থাকে মানসিক ফিটনেস।ভলিবল খেলা শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে মন ভাল রাখতে সাহায্য করে।এছাড়াও আত্নবিশ্বাস এবং মনঃসংযোগ ক্ষমতা বাড়ায় ভলিবল।
বাংলা
English
