ঘরে বসেই ফিট থাকবেন যেভাবে
ঘরে বসেই ফিট থাকবেন যেভাবে

সুস্থভাবে জীবনযাপন করতে হলে শারীরিকভাবে ফিট থাকার বিকল্প নেই। ইদানীং বিশেষ করে শহরে দেখা যায় ফিট থাকার জন্য মানুষ জিমে ভর্তি হয়। কিন্ত যাদের পক্ষে জিমে ভর্তি হওয়া সম্ভব নয় বা নিয়মিত জিম করার সময় নেই তারা কিন্ত চাইলেই ঘরে বসে নিজেদের ফিট রাখতে পারবেন। নিয়মিত ভাবে কিছু কাজ করলেই নিজেকে ফিট রাখা সম্ভব খুব সহজেই।

 

নিয়ম মানা জরুরী : সারা দিন ঘরে থেকে অনেকেই চলে যান নিয়মের বাইরে। ওজন ঠিক রাখতে খাওয়ার সময় ও পরিমাণ ঠিক রাখা, ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট রাখা জরুরি। মনে রাখতে হবে, রাতের ঘুমের বিকল্প নেই।

 

ঘরোয়া রান্না : আমাদের অনেকেরই রেষ্টুরেন্টের মুখরোচক খাবার খাওয়ার প্রবনতা আছে। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার আমাদের শরীরের জন্য মারাত্তক ক্ষতিকর। সেজন্য আমাদের বাইরের খাবার পরিহার করে ঘরোয়া পরিবেশে রান্না হওয়া খাবারের প্রতি মনোযোগ দিতে হবে।

 

স্বাস্থ্যকার খাবারের অভ্যাস : নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহন করা সুস্থ শরীরের জন্য আবশ্যক। ঘরে থেকে অনেকেই অনলাইনে অর্ডার করে ফ্রাইজ, চিপস, কেকের মতো ভারী খাবার খেয়ে থাকেন। শারীরিক পরিশ্রম কম করায় এসব খাবারের ফ্যাট বার্ন না হয়ে জমে থাকে শরীরে। এতে খুবই অস্বাস্থ্যকরভাবে ওজন বাড়ে। তাই যতখানি সম্ভব বাইরের অর্ডার করা খাবার না খেয়ে ফল ও ঘরে বানানো স্বাস্থ্যকর স্ন্যাকস খেতে হবে। 

 

প্রচুর পরিমানে পানি খাওয়া : শরীরকে সুস্থ ও সচল রাখতে নিয়মিত পানি পান করার বিকল্প নেই। পানি ওজন কমায়। একটি গবেষণায় দেখা গছে, সকালের নাশতার আগে ৫০০ মিলিগ্রাম পানি খেলে নাশতার পর ১৩ ভাগ ক্যালরি কমে। প্রতিদিন অন্তত আট গ্লাস পানি খাওয়া উচিত।

ঘরে বসে হালকা ব্যায়াম : ঘরে বসেই করে ফেলা যায় বেশ কিছু ব্যায়াম। যেমন প্রতিদিন ২০ মিনিট হাটাচলা করা যেতে পারে। ঘরে বসেই পুশ আপ ,সিট আপ , স্ট্রেচিং সহ বেশ কিছু ব্যায়াম করে ফেলতে পারেন অনায়াসেই। এ ছাড়া ঘরের বারান্দায় সহজ কিছু ইয়োগা বা অ্যারোবিকস করা যায়। ইউটিউব দেখেই আপনি এগুলো করতে পারেন। এ ধরনের ব্যায়ামে শরীরের বাড়তি ক্যালরি কমার পাশাপাশি স্ট্রেস ও দুশ্চিন্তা কমে। চাইলে খানিক স্কিপিংও করতে পারেন।

This platform is proudly developed and supported by Trenza Softwares