ভাঙ্গা কব্জিই নির্ধারন করে দিয়েছিলো লেব্রন জেমসের বাস্কেটবলের ক্যারিয়ার
ভাঙ্গা কব্জিই নির্ধারন করে দিয়েছিলো লেব্রন জেমসের বাস্কেটবলের ক্যারিয়ার

বাস্কেটবল জগতের অন্যতম কিংবদন্তী লেব্রন জেমস। বর্তমানে অনেক ব্যাক্তিগত রেকর্ডের অধিকারী তিনি। কিন্ত আপনি জানেন কি লেব্রন জেমস যে বাস্কেটবলকেই নিজের পেশা হিসেবে নেবেন সে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন একটি দূর্ঘটনায় পড়ে।

যে সিদ্ধান্ত বদলে দিয়েছিলো তার জীবন। লেব্রন জেমস হয়ে উঠেছিলেন বিশ্বের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন।

লেব্রন  ছোটোবেলা থেকেই ছিলো এথলেটিক। স্কুলে তাকে বিভিন্ন ধরনের খেলায় অংশ নিতে দেখা যেতো। জেমস কে বাস্কেটবলের কোর্টে বেশি দেখা গেলেও আমেরিকান ফুটবলেও তার বেশ আগ্রহ ছিলো। তাকে প্রায়ই দেখা যেতো ফুটবলের মাঠে। তবে লেব্রন ফুটবল খেলবেন নাকি বাস্কেটবল এ ব্যাপারে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন একটা দূর্ঘটনায় পড়ে।

 

২০০২ সালে এমেচার এথলেটিক ইউনিয়ন কৃর্তক আয়োজিত এক বাস্কেটবল ম্যাচে কব্জির ইনজুরিতে পড়ে লেব্রন। এই ইনজুরিতে তাকে দুই মাস খেলাধুলার বাইরে থাকতে হয়।

তখন তাকে সিদ্ধান্ত নিতে হতো তিনি ফুটবল খেলবেন নাকি বাস্কেটবল।  মূলত এই সময়টাতেই লেব্রন সিদ্ধান্ত নেন যে তিনি বাস্কেটবলকেই নিজের প্রধান পেশা হিসেবে নেবেন।তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কতশত রেকর্ড করে নিয়েছেন নিজের নামে, জিতেছেন শিরোপা। যশ খ্যাতি আর মহিমায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন সেরাদের কাতারে।

This platform is proudly developed and supported by Trenza Softwares