প্যারিস অলিম্পিকের টুকিটাকি
প্যারিস অলিম্পিকের টুকিটাকি

ভালোবাসার শহর বলা হয় প্যারিসকে। এবার সেই প্যারিসে বসেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের এবারের আসর। প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে পর্দা উঠে এবারের আসরের। এই প্রথম স্টেডিয়ামের বাইরে হয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। ইতিহাস গড়া উদ্বোধনীতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠে ৩৩তম প্যারিস অলিম্পিক গেমসের।

ইভেন্ট : প্যারিস অলিম্পিকে মোট খেলা ৩২টি আর ইভেন্ট রয়েছে ৩২৯টি। পদক জয়ের লড়াইয়ে অংশ নিচ্ছেন ২০৬ দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট। গত ২৭ জুলাই প্রথম পদকের লড়াই অনুষ্ঠিত হয় শ্যুটিংয়ের মিক্সড টিম এয়ার রাইফেলে। ১১ আগস্ট মেয়েদের বাস্কেটবল ফাইনাল এবারের অলিম্পিকের শেষ ইভেন্ট।

পদক : এবারের অলিম্পিকে পদকের ডিজাইনে প্যারিস নিজেদের ঐতিহ্য, সংস্কৃতিকে জানান দিয়েছে। সঙ্গে ব্যবহার করা হয়েছে প্রকৃতির ছোঁয়া। পদকের ডিজাইনে রাখা হয়েছে প্যারিসের আইকন আইফেল টাওয়ারের টুকরো। এবারের পদকগুলো ডিজাইন করেছে বিখ্যাত লুইস ভিটন কোম্পানি। পদকে ব্যবহার করা হয়েছে আইফেল টাওয়ারের সংস্কার এবং পুনর্ব্যবহৃত প্লাস্টিক। যা স্টেডিয়ামের আসন থেকে সংগ্রহ করা হয়েছে। যা প্যারিস অলিম্পিককে সবুজতম অলিম্পিক বা গ্রিন অলিম্পিক করে ফেলছে৷

 

বাংলাদেশী এথলেট : প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে গিয়েছেন পাঁচজন। এবারের প্রতিযোগীদের মধ্যে চারজনই অলিম্পিক খেলতে গিয়েছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। একমাত্র আর্চার সাগর ইসলামই যাচ্ছেন বাছাই পর্ব পার হয়ে সরাসরি যোগ্যতা অর্জন করে। সাগর ছাড়া বাকি চার বাংলাদেশি এবারের অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নিচ্ছেন। তারা হলেন- শ্যুটার রবিউল ইসলাম, দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন, স্প্রিন্টার ইমরানুর রহমান।

কে কত মেডেল পেলো : ৪০টি স্বর্ণসহ মোট ১২৬টি পদক জিতে প্যারিস অলিম্পিকে সবার সেরা যুক্তরাষ্ট্র। সমান ৪০টি স্বর্ণসহ মোট ৯১টি পদক জিতে দ্বিতীয় স্থান পেয়েছে চীন। তৃতীয় স্থানে থাকা ২০ টি স্বর্ন সহ মোট পদক জিতেছে ৪৫ টি। 

This platform is proudly developed and supported by Trenza Softwares