বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
সকল খেলোয়াড়েরই স্বপ্ন থাকে জন্মভূমির হয়ে বিশ্ব মানচিত্রে প্রতিনিধিত্ব করা। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা আসলে নিজের জন্মভূমির হয়ে নয়, অন্য দেশের হয়েই ক্যারিয়ার গড়েছেন, হয়েছেন সফলও।
চলুন দেখে নেয়া যাক এমন কিছু খেলোয়াড়কে -
বেন স্টোকস
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্ম নিলেও ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে বিশ্বকাপ জিতেন এই অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে নিজের জন্মভূমির বিপক্ষেই ইংলিশদের কাছে ফাইনাল ম্যাচের নায়ক বনে যান এই ক্রিকেটার।
জোফরা আর্চার
বার্বাডোজে জন্ম নেয়া পেস বোলার জোফরা আর্চার উইন্ডিজদের হয়ে না খেলে ঠিক বিশ্বকাপের আগে ইংল্যান্ডের নগরিকত্ব নিয়ে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলেন।
দিয়েগো কস্তা
ফুটবলের আঁতুড়ঘর ও পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে খেলার সুযোগ থাকলেও, সেই সুযোগ হেলায় হারিয়ে স্পেন জাতীয় দলের জার্সি গায়ে চাপান ফুটবলার দিয়েগো কস্তা।
মিরোস্লাভ ক্লোসা
বিশ্বকাপের সর্বোচ্চ গোলস্কোরার মিরোস্লাভ ক্লোসা। পোল্যান্ডে জন্ম নেয়া এই স্ট্রাইকারের নামের পাশে দেশটির নাম পোল্যান্ড নয়, জার্মানি।
ইয়ন মর্গান
বিশ্বকাপজয়ী কাপ্তান মর্গানের ক্যারিয়ারের শুরুটা জন্মভূমি আয়ারল্যান্ডের হয়ে। সেঞ্চুরিও রয়েছে আইরিশদের জার্সি গায়ে। কিন্তু বিশ্বকাপের নেশায় ইংলিশদের হয়ে নাম লেখানো মর্গান কিন্তু ঠিকই জিতে নিয়েছেন বিশ্বকাপ।
আলফ্রেডো ডি স্টেফানো
রিয়াল মাদ্রিদ লেজেন্ড আলফ্রেডো ডি স্টেফানো বিশ্বকাপ খেলেছেন স্পেনের হয়ে। আর্জেন্টিনার হয়ে খেলা শুরু হলেও মাদ্রিদে আসার পরপরই নিজের নাগরিকত্ব পরিবর্তন করে স্পেনের হয়ে বিশ্বকাপে নামেন এই গ্রেট।
এন্ডি ফ্লাওয়ার
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্মানো এন্ডি ফ্লাওয়ার শেষমেষ হয়েছেন জিম্বাবুইয়ান গ্রেট।
বাংলা
English
