ঢাকায় সাঁতার শিখবেন কোথায়?
সাঁতারের উপকারিতা, সাঁতার কাটার উপকারিতা, সাঁতার কাটা, সাঁতার, সাঁতার প্রশিক্ষণ, 	 সুইমিং পুল ঢাকা, সাঁতার শেখার স্কুল

ঢাকায় সাঁতার শিখবেন যেখানে!

সবচেয়ে জনপ্রিয় শরীরচর্চার মধ্যে একটি হচ্ছে সাঁতার।সাঁতারে শরীরের একাধিক পেশি একসঙ্গে কাজ করে।ফলে নানা ধরনের ব্যথা, যন্ত্রণায় আরাম দিতে পারে সাঁতার। নিয়মিত সাঁতারে হৃদপেশির কার্যক্ষমতা বাড়ে, সেই সঙ্গে বাড়ে ফুসফুসের অক্সিজেন ধারণক্ষমতা।শুধু শারিরীক সুবিধা নয় বরং জীবনের নিরাপত্তার জন্য দরকার সাঁতার শেখা কেননা আমাদের দেশটি কিন্ত নদীমাতৃক দেশ। 

কিন্ত ইট পাথরের এই ঢাকা শহরে সাঁতার শেখার জায়গা খুঁজে বের করাও দায়।তাই,এই ব্লগে জেনে নিন ঢাকা শহরে সাঁতার শেখার সেরা স্থানগুলো কোথায় এবং যাবতীয় তথ্যাদি।

সৈয়দ  নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সঃ

এই সুইমিংপুলে এক ঘণ্টা করে সাঁতার কাটা যায়। এখানে ভর্তির বয়স কমপক্ষে আট বছর। রবিবার ও সোমবার বাদে প্রতিদিনি খোলা থাকে সুইমিংপুলটি। ভর্তি ফি তিন হাজার টাকা দিয়ে মাসের যে কোনো দিন-ই  সাঁতার প্রশিক্ষণে ভর্তি হওয়া যাবে। প্রশিক্ষণের মেয়াদ ত্রিশ দিন যেখানে প্রতি সপ্তাহে ক্লাস থাকবে পাঁচ দিন। দ্বিতীয় মাস থেকে আড়াই হাজার টাকা দিতে হয়। এছাড়া একদিন সাঁতার কাটতে চাইলে এক ঘণ্টার জন্য ২৫০ টাকা। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা সাঁতার শেখার ব্যবস্থা আছে। দশ বছরের নিচে প্রশিক্ষণার্থীর ক্ষেত্রে সাথে একজন অভিভাবক সুইমিংপুলে প্রবেশ করতে পারবেন।এখানে ভর্তির

সব তথ্য জানতে ভিজিট করুনঃ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স

ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং কমপ্লেক্সঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার শেখার জন্য ২ হাজার ৬০০ টাকা দিয়ে ৬০ মিনিট করে ১৬টি ক্লাস করা যায়। দ্বিতীয় মাসে অনুশীলন করতে চাইলে নবায়ন ফি বাবদ এক হাজার টাকা দিতে হয়। এখানকার শিক্ষার্থীরা ১০০ টাকা দিয়ে সপ্তাহে দুটো করে ক্লাস করতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সুইমিংপুলের সদস্য নিতে পারেন ২৬০ টাকা দিয়ে। বিকালের শিফটে সুইমিংপুলের সদস্যদের ফি ছয় মাসের জন্য ৮ হাজার টাকা ও এক বছরের জন্য ১২ হাজার টাকা। এখানে ভর্তি হওয়া যাবে সাত বছর বয়স থেকে, কিন্তু প্রশিক্ষণার্থীকে লম্বায় কমপক্ষে অবশ্যই চার ফুট হতে হবে। সুইমিংপুলের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।

সব তথ্য জানতে ভিজিট করুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং কমপ্লেক্স

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলঃ 

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের হেল্থ ক্লাবের সুইমিংপুলটিতে শুক্র থেকে সোমবার পর্যন্ত মোট চারদিন করে সারা মাসে মোট ১৬টি সাঁতারের ক্লাস নেওয়া হয়। ১২ এবং তার চেয়ে বেশি বয়স্কদের জন্য এক মাসের প্রশিক্ষণ ফি ২২,৫০০ টাকা। ১২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ১৮৫০০ টাকা।একই পরিবারের একের অধিক সদস্য ভর্তি হলে দুই হাজার টাকা ছাড়ের ব্যবস্থা আছে। শিশুরা শুক্রবার থেকে শনিবার সকাল ৯টা থেকে ১০টা এবং রবিবার ও সোমবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সাঁতার শিখতে পারে। পুরুষদের জন্য শুক্র থেকে সোমবার রাত ৮টা থেকে ৯টা। নারীদের জন্য শুক্র ও শনি সকাল ৯ টা থেকে ১০টা এবং রবি ও সোমবার দুপুর ৩টা থেকে বিকাল ৪টা। একবারে হেলথ ক্লাবের সদস্য হলে সদস্য ফি এক বছরের ক্ষেত্রে এক লাখ বিশ হাজার টাকা এবং ছয় মাসের জন্য ৮৪ হাজার টাকা। এই সদস্যদের জন্য বছরের সব সময়ই সাঁতার কাটার জন্য বরাদ্দ। এছাড়া এক দিনের জন্য পনেরশ টাকা দিয়ে প্রাপ্ত বয়স্করা এবং সাতশ টাকা দিয়ে শিশুরা সাঁতার কাটতে পারে।

প্যান প্যাসিফিকে সাঁতার শিখতে যোগাযোগ করুনঃ প্যান প্যাসিফিক সোনারগাঁও

ফ্যান্টাসি সুইমিং কমপ্লেক্সঃ

ফ্যান্টাসি সুইমিং কমপ্লেক্সে সুলভ মূল্যে সাঁতার শেখার সুব্যবস্থা আছে।এছাডা,মেয়েদের জন্য আলাদা ব্যাচের সুবিধাও আছে।ঢাকার উত্তরাতে অবস্থিত এই সুইমিং কমপ্লক্সে মঙ্গলবার বাদে সপ্তাহের বাকী ছয়দিন সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। ৯৫০০ টাকা দিয়ে এখানে যে কেউ ১৬ টি ক্লাসের কোর্সে ভর্তি হয়ে সাঁতার শিখতে পারে।

বিস্তারিত তথ্য জানতে : ফ্যান্টাসি সুইমিং কমপ্লেক্স

ঢাকা অফিসার্স ক্লাব সুইমিংপুলঃ

একইসঙ্গে সাঁতার শেখা এবং নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ মেলে ঢাকা অফিসার্স ক্লাবের সুইমিংপুলে। নারী ও পুরুষভেদে ভিন্ন সময়ে বেশ কয়েকটি সেশন থাকে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাঁতার শেখা যায় এখানে। ১৬ দিনের প্রশিক্ষণ বাবদ ক্লাবের সদস্যদের খরচ পড়বে ২ হাজার টাকা। দিনপ্রতি দিতে হয় ১০০ টাকা। আর বহিরাগতদের ক্ষেত্রে ফি মেয়েদের জন্য ৫ হাজার টাকা, ছেলেদের ক্ষেত্রে ৫ হাজার টাকা। যোগাযোগ: ০১৯১৪৩৮০৩৩০, ০১৯১৩৮৫৫১৮১, বেইলি রোড, ঢাকা।

বিস্তারিত জানতে : ঢাকা অফিসার্স ক্লাব সুইমিংপুল

গুলশান ইয়ুথ ক্লাব : 

রাজধানীর গুলশান ২ নম্বরে এই ক্লাবের অবস্থান। সোমবার,বুধবার,শুক্র ও শনিবার সকালে এবং বিকেলে সাত বছরের বেশি বয়সীদের সাঁতার শেখার সুযোগ আছে। ১৬টি ক্লাসে সাঁতার শেখানো হয়। ফি ১০ হাজার টাকা। ফোন: ০১৮৪৪০২৭৩৯৭।

এই একাডেমির বিস্তারিত জানতে ভিজিট করুন :  গুলশান ইয়ুথ ক্লাব সুইমিং

 

ডি-বক্স স্পোর্টস কমপ্লেক্স :

রাজধানীর মিরপুরবাসীদের জন্য সাঁতার শেখার সহজ সমাধান হতে পারে ডি-বক্স স্পোর্টস কমপ্লেক্স। এখানে,বিভিন্ন খেলার পাশাপাশি সাঁতার শেখার বিশেষ সুবিধা আছে। মাত্র ৩০০০ টাকায় ৩০ দিনের জন্য সাঁতার শেখার ক্লাস করতে পারবে ৪ বছর উপরের সকল ছেলে-মেয়েরা। প্রতি শুক্র এবং শনিবার সকাল এবং বিকেলের স্লটে ছেলে - মেয়েদের পৃথকভাবে সাঁতার শেখার ব্যবস্থা আছে এখানে।

এই একাডেমির বিস্তারিত জানতে ভিজিট করুন :  DBOX Sports Complex Swimming

 

এছাড়া,দেশের সব সাঁতার শেখার স্থান জানতে ভিজিট করুন : https://www.khelbei.com/coaches-and-academies

This platform is proudly developed and supported by Trenza Softwares