ক্রসমিন্টনঃ ব্যাডমিন্টন এর কাজিন
ক্রসমিন্টনঃ ব্যাডমিন্টন এর কাজিন

ক্রসমিন্টনঃ ব্যাডমিন্টন এর কাজিন  

আমরা সবাই ব্যাডমিন্টন, টেনিস, স্কোয়াশ খেলার সাথে পরিচিত। কিন্তু ক্রসমিন্টন?  এই তিন খেলার ‘ক্রস’ এ তৈরী হয়েছে 'ক্রসমিন্টন' । ২০০১ সালে জার্মানির বার্লিন শহরে বিল ব্রান্ডেস খেলাটি শুরু করেন।

আগে খেলাটির নাম ছিল স্পিডমিন্টন। ২০১১ সালে গঠন করা হয় আন্তর্জাতিক ক্রসমিন্টন অর্গানাইজেশন। এর বর্তমান সদস্য সংখ্যা ২৬। 

Crossminton | Toluna

ব্যাডমিন্টন খেলার শাটলের মত একটি বিশেষ বল দিয়ে খেলা হয় যাকে বলা হয় ‘স্পিডার’।

খেলার র‍্যাকেট অনেকটা স্কোয়াশের র‍্যাকেট এর মত, কিন্তু ক্রসমিন্টন খেলার জন্য বিশেষ ভাবে তৈরী।

দুইজন প্রতিপক্ষ ১৮ ফিট দৈর্ঘ্যের দুটি পৃথক কোর্টে অবস্থান করেন। দুটি কোর্টের মাঝের দুরত্ব ৪২ ফিট।

খেলোয়াড়দের মূল লক্ষ্য স্পিডার প্রতিপক্ষের কোর্টে পাঠানো। যদি স্পিডার ১৮ ফিট কোর্টের বাইরে পরে তাহলে প্রতিপক্ষ পয়েন্ট পাবে। স্পিডার শরীরে বা মাটি স্পর্শ করতে পারবে না।

প্রতি গেম ১৫ পয়েন্ট এর। ব্যাডমিন্টন-টেনিসের মত এই খেলা ডাবলস খেলা হয়। 

মজার ব্যাপার হলো বাংলাদেশেও ক্রসমিন্টন খেলা হয়। এমনকি বাংলাদেশ ক্রসমিন্টন এসোসিয়েশন ও আছে।

This platform is proudly developed and supported by Trenza Softwares