বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
শরীর সুস্থ, নিরোগ, সতেজ করতে যোগাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনার বিষয় উত্তানপাদাসনঃ
মাটিতে আসন পেতে চিত হয়ে শোন। উভয় হাত টান টান করে মাটি স্পর্শ করে রাখুন। দু'পায়ের হাঁটু, গোড়ালি এবং বুড়ো আঙুল পরস্পর একসাথে রাখিন। পা সোজা রাখবেন। শ্বাস নিতে নিতে দু'পা একসঙ্গে মিলিয়ে আস্তে আস্তে মাটি থেকে মোটামুটি দেড় ফুট উপরে তুলুন। শ্বাস যত সময় বন্ধ করে রাখতে পারেন ততসময় পা উপরে রাখুন। পা খুব কাঁপতে শুরু করলে বা কষ্ট হলে শ্বাস ছাড়তে ছাড়তে পা আস্তে আস্তে আবার নিচে নামান এবং পা খুব আস্তে মাটিতে রাখুন। এবার শরীরকে শিথিল করে সোজা হয়ে কিছুসময় শুয়ে থাকুন। দুই হাত দুই পায়ের সঙ্গে লাগিয়ে রাখবেন। এটা শবাসন। প্রতিবার আসন করার পর এই শবাসন করা জরুরী। কখন করবেন: সকালে রোজ খালি পেটে এটি যতক্ষণ বা যতটা সময় সম্ভব অভ্যাস করবেন। যখন পা তুলে ১ মিনিট থেকে ২-৩ মিনিট পর্যন্ত শ্বাসবন্ধ করে রাখতে পারবেন তখনই আপনার আসন পরিপূর্ণ হবে।
উপকারিতা:
১. এই আসন নিয়মিত অভ্যাসে পেটের মেদ কমবে এবং কোমরের সৌন্দর্য বাড়বে।
২. এটা ক্ষুধা বাড়ায়।
৩. কোষ্ঠকাঠিন্য দূর করে।
৪. গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়।
৫. পেটের স্নায়ুগুলি সবল ও পুষ্ট হয়।
বাংলা
English
