অলিম্পিক মেডেলে কি আসলেই সোনা রূপা থাকে? নাকি অন্যকিছু?
অলিম্পিক মেডেলে কি আসলেই সোনা রূপা থাকে? নাকি অন্যকিছু?

বিশ্বে যতগুলো খেলাধুলার আসর হয় সেগুলোর ভেতরে অলিম্পিক অন্যতম বৃহৎ আসর। চারবছর পরপর অনুষ্ঠিত এই মেগা ইভেন্টে অংশ নেয় সারাবিশ্ব থেকে আসা হাজারো এথলেট। প্রতিযোগিতায় অংশ নেয়া সবারই লক্ষ্য থাকে অলিম্পিকের গোল্ড মেডেলটি গলায় ঝুলানো। কিন্ত এই মেডেলগুলো কি আসলেই পুরোটা  সোনা বা রুপা দিয়ে তৈরি? আসুন জেনে নিই বিস্তারিত।

 

অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে যারা প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করে তারা যথাক্রমে সোনা রুপা ও ব্রোঞ্জ মেডেল জয়ের যোগ্যতা অর্জন করে। প্যারিস অলিম্পিকের সোনার মেডেলটির ওজন ৫২৯ গ্রাম। তবে এর বেশিরভাগটাতেই রয়েছে রুপা।

সোনার পরিমান ৬ গ্রাম। তবে সোনার মেডেলে ১৮ গ্রাম লোহা রাখা হয়েছে যে লোহা স্বয়ং প্যারিসের আইফেল টাওয়ারের। এই মেডেলের দাম বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১২ হাজার টাকা।

অলিম্পিকের রৌপ্যপদকে রুপার পরিমান ৫০৭ গ্রাম। পুরো মেডেলের ওজন ৫২৫ গ্রাম। এটিতে রয়েছে ১৮ গ্রাম লোহা। বাংলাদেশী টাকায় এই মেডেলের মূল্য ৫৭ হাজার টাকা। ওজনে সবচেয়ে হালকা ব্রোঞ্জ মেডেল। এই মেডেলের ওজন ৪৫৫ গ্রাম। এটি তৈরি করা হয়েছে তামা ও জিংক দিয়ে। এই মেডেলের দাম বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬০০ টাকা। 

This platform is proudly developed and supported by Trenza Softwares