বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
এমএলএস কি?
মেজর লিগ সকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত পেশাদার ফুটবল লিগ বা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৩ সালে। এই লিগে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বমোট ২৯টি পেশাদার ফুটবল ক্লাব শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। এই টুর্নামেন্টটি সাধারণত এমএলএস নামে পরিচিত।
এর নিয়ম কানুন:
যুক্তরাষ্ট্রের প্রধান ফুটবল লিগের ফরম্যাটটি বিশ্বের অধিকাংশ ফুটবল লিগের চেয়ে আলাদা। ইউরোপিয়ান লিগ থেকে শুরু করে বিশ্বের অধিকাংশ ঘরোয়া লিগই সাধারণত একটি নির্দিষ্ট ফরম্যাটে হয়ে থাকে। টুর্নামেন্টের দলগুলো একে অপরের সঙ্গে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলে এবং মৌসুম শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দলই লিগ চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পায়।
১৯৯৩ সালে এমএলএসের যাত্রা শুরু হলেও মূলত মেজর লিগ সকারের ধারণাটা এসেছিল ১৯৮৮ সালে। সর্বপ্রথম ১৯৯৬ সালে প্রথমবারের মতো ১০ দলের অংশগ্রহণে মেজর লিগ সকার অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার অন্যান্য টুর্নামেন্ট থেকে আলাদা হওয়ার কারণ, এমএলএস টুর্নামেন্টটি শুধু ঘরোয়া লিগের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং মেজর লিগ সকারে তার পাশাপাশি আরও দুটি টুর্নামেন্ট হয়ে থাকে। তবে ১০ দল নিয়ে শুরু হলেও বর্তমানে এমএলএসে মোট ২৯টি দল খেলে। এর মধ্যে ২৬টি দল যুক্তরাষ্ট্রের ও তিনটি কানাডার। লিগ পর্বে ২৯টি দল দুই কনফারেন্সে বিভক্ত হয়ে খেলে। যার একটি ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স।
মেসির ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্সের অন্তর্ভুক্ত। মেজর লিগ সকারের ২৯টি দল হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের বিপক্ষে মোট ৩৪টি করে ম্যাচ খেলে সিজন শেষ করে। ইস্টার্ন কনফারেন্সের দলগুলো নিজেদের মধ্যে দুবার এবং অন্য কনফারেন্সের ছয়টি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলে। অন্যদিকে, ওয়েস্টার্ন কনফারেন্সের দলগুলোর ক্ষেত্রেও নিজেদের মধ্যে দুবার করে খেলতে হবে। পাশাপাশি নিজ কনফারেন্সের দলের সঙ্গে একটি বা দুটি বাড়তি ম্যাচও খেলতে হবে। অন্য কনফারেন্সের ৬টি বা ৭টি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলে ওয়েস্টার্ন কনফারেন্সের দলগুলো। তবে ২০২০ সালটাই এমএলএসের ইতিহাসে প্রথম মৌসুম, যেখানে দলগুলো লিগের অন্য প্রতিটি দলের বিপক্ষে খেলেনি।
পয়েন্ট সিস্টেম:
ইস্টার্ন এবং ওয়েস্টার্ন এ দুটি কনফারেন্সের জন্য পৃথক পয়েন্ট তালিকা যেমন রয়েছে, তেমনি দুটি কনফারেন্সের সম্মিলিত একটি পয়েন্ট তালিকাও আছে। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সের নিজ নিজ অংশের প্রথম ৯টি করে দল প্লে-অফ পর্বে পা রাখবে। অন্যদিকে, দুই কনফারেন্সের সম্মিলিত পয়েন্ট তালিকার শীর্ষ দল সাপোটার্স শিল্ড পাবে। অর্থাৎ তারা পুরো প্লে-অফ পর্বে নিজেদের ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। তবে এই সাপোর্টার্স শিল্ডই এমএলএসের শিরোপার শেষ কথা নয়।
বাংলা
English
