ফুটবল খেলার উপকারিতা
ফুটবল খেলার উপকারিতা, খেলার উপকারিতা

ফুটবল খেলার উপকারিতা

মানব শরীরের জন্য যেকোনো ধরনের ব্যায়াম বা খেলাধুলা হচ্ছে মহৌষধ।মানুষের শরীর ও মনকে সুস্থ সচল রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রাচীনকাল থেকেই খেলাধুলার মাধ্যমে মানুষ যেমন তার শারিরীক সুস্থতা নিশ্চিত করেছে তেমনি তার মানসিক প্রফুল্লতারও বিকাশ ঘটিয়েছে। পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। প্রফেশনাল ফুটবলের বাইরে ছেলে বুড়ো সকল বয়সের মানুষ অতি আনন্দ ও উৎসাহের সাথে ফুটবল খেলে থাকে। মানবদেহের জন্য ফুটবল খেলার রয়েছে অসীম উপকারিতা। এই উপকার সাধিত হয়ে থাকে শারিরীক ও মানসিকভাবে।  আজকে আমরা জানবো ফুটবল খেলার উপকারিতা।

ফুটবল খেলার শারীরিক উপকারসমূহ

ফুটবল খেলার শারীরিক উপকার অপরিসীম। ফুটবল খেলা এমন একটি ব্যায়াম যার মাধ্যমে শরীরের প্রতিটি অংশের সঞ্চালন সংগঠিত হয়। ফুটবল খেলার অন্যতম মৌলিক অংশ হচ্ছে দৌড়। ফূটবল খেলার মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ই একটি নির্দিষ্ট দূরত্ব দৌড়িয়ে থাকেন। আর এই দৌড়ানোর মাধ্যমে নিজের গতি যেমন বাড়ানো যায় তেমনি বাড়ানো যায় নিজের স্ট্যামিনা।

ফুটবল খেলায় দৌড়ানোর ফলে হৃদপিণ্ড ও মাংশপেশির সংবেদনশীলতা বৃদ্ধি পায়। অতিরিক্ত ও পর্যায়ক্রমিক শ্বাস প্রশ্বাসের কারনে হার্ট বিট রেট বৃদ্ধি পায়। হার্টের কোনো রোগে ভোগার সম্ভাবনা কমে যায়।ফুটবল খেলার মাধ্যমে একজন খেলোয়াড় গড়ে ৮ থেকে ১১ কিলোমিটার দৌড়ায়। এর ফলে একটা দারুন কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হয়। অনবরত মুভমেন্টের ফলে হার্টের শক্তি বৃদ্ধি পায় এবং এক্সট্রা ক্যালোরি বার্ন হয়।

 

ফুটবল খেলার শারিরীক উপকারসমূহ

 

ফুটবল খেলায় নিয়মকানুন মেনে চলতে হয়। অর্থাৎ এই খেলায় আপনাকে খেলার নিয়মের ওপর শ্রদ্ধাশীল থাকতে হবে। একইসাথে ফুটবল খেলা পরিচালনা করে যে রেফারি তার সিদ্ধান্তকেও মেনে নেওয়ার মানসিকতা রাখতে হয়। এসবের মাধ্যমে মানুষের মধ্যে নিয়মানুবর্তিতার অনুশীলন হয়।

নিয়মিত ফুটবল খেলার ফলে মানুষের ওজন সঠিক সীমার মধ্যে থাকে। যাদের দেহের ওজন অতিরিক্ত তারা নিয়মিত ফুটবল খেলার মাধ্যমে নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে। সাধারন জীম বা ওয়ার্ক আউটের চেয়ে ফুটবল খেলায় বেশি ফ্যাট বার্ন হয়।

 

 

ফুটবল খেলায় শুট ট্যাকলিং এর জন্য শরীরের নিম্নভাগের শক্তির প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে শরীরের উপরিভাগও ব্যবহৃত হয়। এভাবে সম্পূর্ণ দেহ ব্যবহারের মাধ্যমে বডি স্ট্রেংথ বৃদ্ধি পায়।নিয়মিত ফুটবল খেলার মাধ্যমে শরীরের হাড়ের গঠন মজবুত হয়।

এছাড়াও ফুটবল খেলার মাধ্যমে নেতৃত্বের গুনাবলী তৈরি হয়। ফুটবল খেলার মাধ্যমে দলীয় নেতৃত্বের অনুশীলন হয় যা পরবর্তীতে ব্যাক্তি জীবনে কাজে লাগে।

 

ফুটবল খেলার মানসিক উপকার

নিয়মিত ফুটবল খেলার মাধ্যমে বিভিন্ন মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন স্ট্রেস, ডিপ্রেশন ইত্যাদি। ফুটবল মাঠে থাকার সময় মানুষ এসব মানসিক সমস্যা থেকে দূরে থাকে। এছাড়াও ফুটবল খেলার মাধ্যমে নিজের আত্নবিশ্বাস বৃদ্ধি পায় ও উদ্বেগ কমাতে সাহায্য করে।নিয়মিত ফুটবল খেলার ফলে রাতে সঠিক পরিমানে ঘুম হয় যা অতি জরুরি। পরস্পরের সাথে সম্পর্ক ভালো হয়,পজিটিভ প্রতিযোগিতার মনোভার সৃষ্টি হয় এবং নিজের ওপর একধরনের নিয়ন্ত্রণ আসে।

 

lionel messi

This platform is proudly developed and supported by Trenza Softwares