বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
এটাকিং মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে পার্থক্য
ফুটবলে একটি গুরুত্বপূর্ণ এরিয়া বা জোন হচ্ছে মিডফিল্ড। মূলত মিডফিল্ডকেই ফুটবল মাঠের হার্ট বলা হয় কারন এই মিডফিল্ড থেকেই মূল খেলা নিয়ন্ত্রিত হয়। যেই দলের মিডফিল্ড যত ভালো সে দলের খেলার ওপর তত বেশি কন্ট্রোল থাকবে। মিডফিল্ডে সাধারণত দুই ধরনের প্লেয়ার অপারেট করে। এটাকিং মিডফিল্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডার। আমরা অনেক সময় ভেবে থাকি এই দুই ধরনের মিডফিল্ডারের কাজ হয়তো একই। কিন্ত না। আসুন জেনে নিই এটাকিং মিডফিল্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ কি এবং ফুটবল মাঠে তারা কিভাবে অপারেট করে।
প্রথমে আসি এটাকিং মিডফিল্ডার নিয়ে। এটাকিং মিডফিল্ডারের পজিশন মূলত মাঝমাঠ থেকে শুরু করে প্রতিপক্ষের গোল পর্যন্ত। এটাকিং মিডফিল্ডারের মূল কাজ প্লেমেকিং করা অর্থাৎ গোল করার সুযোগ তৈরি করে দেয়া। এই কাজ শুধু যে মিডফিল্ড থেকেই করবে এমন না। একজন এটাকিং মিডফিল্ডার কে মাঠের যেকোনো পজিশন থেকে গোল করার মত সুযোগ তৈরি করায় পারদর্শী হতে হবে। সাথে থাকতে হবে দূর থেকে শুট নিয়ে গোল করার ক্ষমতা ও দুর্দান্ত ক্রসিং এবিলিটি। একজন এটাকিং মিডফিল্ডারের নিখুঁত ফিনিশিং না থাকলেও চলে কারন এই কাজ দলের স্ট্রাইকারের। এছাড়াও এটাকিং মিডফিল্ডারের ফ্রি কিক ও কর্নার মারায় পারদর্শী হতে হয়। এটাকিং মিডফিল্ডারের প্রধান কাজ দলের এটাকিং প্লেয়ারদের জন্য গোল করার সুযোগ তৈরি করে দেয়া। তাই অনেক এটাকিং মিডফিল্ডারের কাছে গোল করার চেয়ে এসিস্ট করাই তাদের কাছে বেটার মনে হয়।
আদর্শ কিছু এটাকিং মিডফিল্ডার হলেন কেভিন ডি ব্রুইনা, ব্রুনো ফার্নান্দেজ, ল্যাম্পার্ড, জিদান ইত্যাদি।
ডিফেন্সিভ মিডফিল্ডার নামটা থেকেই অনেকটা বোঝা যায় যে এই মিডফিল্ডারের কাজ হলো ডিফেন্সে সহায়তা করা। ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশন মূলত নিজ দলের ডিফেন্স লাইনের সামনে থেকে প্রতিপক্ষের পেনাল্টি এরিয়া পর্যন্ত। ডিফেন্সিভ মিডফিল্ডারের প্রধান কাজ হলো দলের ডিফেন্স লাইনকে সহায়তা প্রদান করা। একজন আদর্শ ডিফেন্সিভ মিডফিল্ডারকে হতে হবে ফিজিকালি স্ট্রং, ট্যাকলিং এ পারদর্শী, কাউন্টার এটাক রুখে দেয়ার ক্ষমতা, সঠিক সময়ে সঠিক ডিসিশন মেকিং ইত্যাদি গুনাবলি সম্পন্ন। এছাড়াও তার থাকতে হবে লং রেঞ্জে গোল করার ক্ষমতা। কাউন্টার এটাক তৈরি হওয়ার সময় ট্যাকেল করে সেই কাউন্টার এটাক থামানোর কাজ করতে হয় ডিফেন্সিভ মিডফিল্ডারকে। এছাড়াও মিডফিল্ডে বল জিতে সেই বল দলের এটাকিং প্লেয়ার বা এটাকিং মিডফিল্ডারের কাছে পৌছে দিতে হয়। দলের এটাকিং প্লেয়ার ও ডিফেন্সিভ প্লেয়ারদের মধ্য সংযোগকারী হাব হিসেবে কাজ করে দলের ডিফেন্সিভ মিডফিল্ডার।
আদর্শ কিছু ডিফেন্সিভ মিডফিল্ডার হলেন ক্যাসেমিরো,রদ্রিগো হার্নান্দেজ, সার্জিও বুস্কেটস ইত্যাদি।
বাংলা
English
