বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
একজন আদর্শ এ্যাটাকিং ফুলব্যাকের যে ৫ টি গুণ থাকা আবশ্যক (#৫ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ)
সম্প্রতি ফুলব্যাকদের রোলে অনেকটা-ই পরিবর্তন এসেছে। মডার্ন ফু্টবলে এ্যাটাকের অন্যতম প্রধান হাতিয়ার হলো দলের দুইজন ফুলব্যাক। তাই আজ আমরা জানব একজন আদর্শ ফুলব্যাকের কি কি গুণ থাকা আবশ্যক।
গতি
এ্যাটাকিং ফুলব্যাকের স্পিড না থাকলে স্পিডি উইঙ্গারদের বিপক্ষে ডিফেন্স করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়।
স্টামিনা
ডিফেন্সিভ মিডফিল্ডারের পর দলে সবচেয়ে বেশি ওয়ার্করেট দরকার হয় ফুলব্যাকদের। একজন ফুলব্যাক ঘন ঘন এ্যাটাকে যায় এবং আবার ডিফেন্সে ফিরে এসে ডিফেন্স করে। সুতরাং, ফুলব্যাকদের স্ট্যামিনা বেশি হওয়া অত্যাবশ্যক।
পজিশনিং ও সতর্কতা
ফুলব্যাকদের প্রতিনিয়ত এ্যাটাক থেকে ডিফেন্স ও ডিফেন্স থেকে এ্যাটাকে মুভ করতে হয়। এজন্য তাদের পজিশনিং খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে ডিফেন্সিভ সতর্কতা বজায় রাখতে হয় কারণ পজিশনিং ঠিক না থাকলে প্রতিপক্ষ কাউন্টার এ্যাটাক করার সুযোগ পেয়ে যায়
ডিফেন্ডিং
ট্যাকটিক্স অনুযায়ী ফুলব্যাকের রোলে পার্থক্য থাকলেও আসল দায়িত্ব থাকে ডিফেন্স করা। 1v1 অবস্থায় বা বিপক্ষ দলের উইঙ্গারকে আটকাতে ফ্রন্টফুট ট্যাকেলে পারদর্শী হতে হয়। নাহলে প্রতিপক্ষ এ্যাটাক করে গোলের সুযোগ তৈরি করতে পারে।
টেকনিক্যাল স্কিল উপরের সবগুলো স্কিল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি। একজন ফুলব্যাক প্রায়ই বিপক্ষ দলের পাস রুখে দিয়ে বল নিয়ে দ্রুত গতিতে ড্রিবল করে কাউন্টার এ্যাটাক করে। এক্ষেত্রে টেকনিক্যাল স্কিল থাকা খুবই জরুরি। তা নাহলে ভুল জায়গায় বল হারালে প্রতিপক্ষ ডিফেন্স কে ফাকা পেয়ে সহজেই আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করতে পারে।
একজন ভাল ফুলব্যাক হয়ে উঠতে উপরের বিষয় গুলো মাথায় রাখতে হবে এবং সে অনুসারে প্র্যাক্টিস করে যেতে হবে। নিজের স্কিল আরো বাড়াতে ফুটবলের অনলাইন কোর্স করা যেতে পারে। এতে করে ঘরে বসে বিশ্বমানের মেন্টরের কাছ থেকে শেখা জ্ঞান প্র্যাক্টিসের সময় সহজেই মাঠে প্রয়োগ করা যাবে। এভাবেই দলের অন্য সবার থেকে ভাল পারফর্ম করতে পারেন একজন ফুলব্যাক।
বাংলা
English
