বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ফুটবলে সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার কোনটি জানেন কি? যে এওয়ার্ড টি একবারের জন্য পাওয়া সব ফুটবলারেরই স্বপ্ন। সেই এওয়ার্ড টি হলো ফ্রান্স ফুটবল প্রদত্ত ব্যালন ডি অর। ফুটবলে জাতীয় দলের জন্য যদি সর্বোচ্চ অর্জন বিশ্বকাপ হয়, তাহলে নিঃসন্দেহে ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সবচেয়ে মূল্যবান নামটি ব্যালন ডি’অর। মৌসুমজুড়ে মাঠের ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই পরম আরাধ্যের এই স্বীকৃতি৷
ব্যালন ডি অর এওয়ার্ড টি প্রথমবার দেয়া শুরু হয় ১৯৫৬ সালে। তারপর থেকে প্রায় প্রতিবছরই বর্ষসেরা ফুটবলারের হাতে উঠেছে এই পুরস্কার। ফরাসি শব্দ ব্যালন ডি’অরের ইংরেজি নামটি কিন্তু ‘গোল্ডেন বল’৷ তবে শুরুর দিকে ব্যালন ডি’অরের সাথে বর্তমান ব্যালন ডি’অরের রয়েছে গঠনগত পার্থক্য৷
অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে চকচকে এই এওয়ার্ডটি আসলে কিসের তৈরি। আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে এওয়ার্ড টি হয়তো সোনার তৈরি। কিন্ত আসলে তা নয়। আসুন জেনে নিই ব্যালন ডি অরের এওয়ার্ড টি কিভাবে তৈরি।
ব্যালন ডি’অর পুরোপুরিভাবে সোনার তৈরি নয়। এখানে কেবল ৫ কেজি ওজনের ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়েছে৷ আর বাকিটা জুড়ে রয়েছে ফিতল ও পাইরাইট পাথর। এর উচ্চতা ৩১ সেন্টিমিটার, ওজন রয়েছে প্রায় সাত কেজি ৷ ব্যালন ডি’অর ট্রফির বাজারমূল্য প্রায় ৩ হাজার ইউরো। যা বাংলাদেশি টাকায় ৩ লক্ষ ৫২ হাজার টাকা। তবে দামে যাই হোক, এর সম্মানটাই আসল।সাধারণত প্রতি বছর যে ফুটবলার ব্যালন ডি’অর জিতেন, তাঁকে কিন্তু মূল ট্রফিটি দেওয়া হয়না৷ বরং একটি রেপ্লিকা তৈরি করে নির্বাচিত খেলোয়াড়কে ট্রফিটি দেওয়া হয়৷
বাংলা
English
