বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় আসর হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার আয়োজনে অনুষ্ঠিত হয় এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর। তবে দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে আসছে পরিবর্তন। এইবারের ২০২৪-২৫ মৌসুম থেকেই হবে নতুন ফরম্যাটে এই টুর্নামেন্ট।
কি কি পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে আসুন জেনে নিই-
বেড়েছে দল ও ম্যাচের সংখ্যা
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে বেড়েছে দলের সংখ্যা। আগের ফরম্যাটে ৩২টি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেত। এবার থেকে তা বাড়িয়ে করা হয়েছে ৩৬। দল বাড়ার ফলে ম্যাচের সংখ্যাও বেড়েছে। প্রতিটি দলই কমপক্ষে আটটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো খেলত ৬টি করে ম্যাচ।
থাকছে না গ্রুপপর্ব !!!
আগের ফরম্যাটে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলত। তবে এবারের নতুন ফরম্যাটে থাকছে না কোন গ্রুপপর্ব। ৩৬টি দল একটি গ্রুপেই খেলবে। শীর্ষ ৮ দল সরাসরি যাবে শেষ ১৬-তে। নবম থেকে ২৪তম স্থানে যে দলগুলো থাকবে তারা প্লে-অফ ম্যাচ খেলে শেষ ষোলোতে জায়গা করে নেবে।
বেড়েছে অর্থের পরিমাণ !!
এবারের চ্যাম্পিয়ন দল সর্বোচ্চ ১৫ কোটি ইউরো প্রাইজমানি পেতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া প্রতিটি দলই ১ কোটি ৮৬ লাখ ইউরো পাবেই। এছাড়া, প্রতিটি জয়ের জন্য ২১ লাখ ও প্রতিটি ড্রর জন্য ৭ লাখ ইউরো পাবে দলগুলো। পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতে ৯৯ লাখ ইউরো ভাগ করে দেয়া হবে ৩৬টি দলকে। নকআউট পর্বের প্রতিটি ধাপ পেরোলেই ১ কোটি ১০ লাখ ইউরো বোনাস পাওয়া যাবে।
নতুন নিয়মে ড্র
৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হবে। কম্পিউটারের মাধ্যমে এবারের ড্র অনুষ্ঠিত হবে। প্রতিটি দল প্রতিটি পট থেকে দুইটি করে প্রতিপক্ষ পাবে। প্রতিটি ভাগ থেকে পাওয়া একটি প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে ও অন্য দলটির বিপক্ষে তাদের মাঠে খেলবে দলগুলো।
সবশেষে নিশ্চয়ই একটা প্রশ্ন মনে উঁকি দিচ্ছে, কেন এই পরিবর্তন??
চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট আনার মূল কারণ হচ্ছে বাড়তি অর্থ। তবে শুধুই অর্থের জন্য এই নতুন ফরম্যাটের উদ্বোধন করা হয়নি। তার পাশাপাশি প্রথম গেইম উইক থেকেই যেন দর্শকরা হ্যাভিওয়েটদের লড়াই দেখতে পারে তার জন্যও এই নতুন ফরম্যাটের সূচনা। এছাড়াও, ২০২১ সালে ইউরোপের বড় ক্লাবগুলো সুপার কাপ নামে নতুন এক টুর্নামেন্ট চালুর ঘোষণা দেয়। যা বন্ধ করার জন্য উয়েফা ২০২২ সালে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের ঘোষণা দেয়।
বাংলা
English
