বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ফুটবল খেলার মাঠের বিভিন্ন অংশের নাম
পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল অন্যতম। তর্কসাপেক্ষে পৃথিবীর সেরা খেলাও বটে। গোলের খেলা ফুটবল হলেও মর্ডান ফুটবলে রয়েছে অনেক জটিল থেকে জটিলতর নিয়ম। ফুটবল খেলার প্রাথমিক উপাদান হলো খেলার মাঠ। ফুটবল খেলার খেলার মাঠের বিভিন্ন অংশের রয়েছে নির্দিষ্ট নাম।
মাঠের মাপ
ফুটবল খেলার মাঠের আন্তর্জাতিক মাপ হচ্ছে দৈর্ঘ্য ৯০-১২০ মিটার এবং প্রস্থ ৪৫-৯০ মিটার। তবে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় স্টেডিয়ামের মাঠের পরিমাপে ভিন্নতা দেখা যায়। যেমন ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলি স্টেডিয়ামের মাঠের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তবে বাচ্চাদের ও মহিলাদের খেলায় মাঠের পরিমাপ কমবেশি করা যায়।
মাঠের দাগ
ফুটবল খেলার মাঠের পুরো এরিয়া দাগ দিয়ে আবদ্ধ করা থাকে। এই দাগের চওড়া হবে ৫ ইঞ্চি। মাঠের দৈর্ঘ্যর দিকের দাগকে টাচলাইন ও প্রস্থের দিকের দাগকে গোললাইন বলে।
গোল এরিয়া
গোলপোস্ট থেকে মাঠের ভেতরের দিকে ৬ গজের যেই বক্স থাকে সেটি গোল এরিয়া। এই এরিয়া থেকে গোলকিপার কিক নিয়ে খেলা শুরু করে থাকে।
পেনাল্টি এরিয়া
পেনাল্টি এরিয়া গোলপোস্ট থেকে ১৮ গজ মাপের বক্স। এই এরিয়ার মধ্য গোলকিপার তার হাত ব্যবহার করতে পারবে। ডিফেন্ডিং দলের দ্বারা এই এরিয়ায় কোনো ফাউল সংগঠিত হলে শাস্তিস্বরূপ পেনাল্টি কিক পাবে অপর দল।
পেনাল্টি মার্ক
পেনাল্টি মার্ক হচ্ছে পেনাল্টি এরিয়ার ভেতরে পেনাল্টি কিক নেওয়ার স্পট। গোলপোস্ট থেকে এই স্পটের দুরত্ব ১২ গজ।
পেনাল্টি আর্ক
পেনাল্টি আর্ক পেনাল্টি বক্সের বাইরে উপরিভাগের অর্ধবৃত্তাকার দাগ। পেনাল্টি কিকের সময় গোলকিপার ও পেনাল্টি টেকার বাদে অন্য কোনো প্লেয়ার এই এরিয়ার মধ্যে থাকতে পারবে না।
সেন্টার সার্কেল
মাঠের মাঝখানে ১০ গজের বৃত্ত হলো সেন্টার সার্কেল। খেলা শুরু হওয়ার সময় এই বৃত্তের কেন্দ্র হতে কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়।
কর্নার আর্ক
ফুটবল মাঠের প্রতিটি কর্নারে একটি করে কর্নার ফ্ল্যাগ থাকে। কর্নার আর্কের ব্যাস হবে ১ গজ। কর্নার কিক নেওয়ার সময় ফুটবল অবশ্যই এই ব্যাসের মধ্যে থাকতে হবে। কর্নারের ফ্ল্যাগপোস্ট এর পরিমাপ হবে ৫ ফিট।
টেকনিকাল এরিয়া
ফুটবল মাঠের টাচলাইনের সমান্তরালে ১ মিটার দৈর্ঘ্যর দুটি বক্স থাকে। এই বক্স দুটি হচ্ছে উভয় দলের টেকনিক্যাল এরিয়া।এই বক্সে উভয় দলের কোচ,অতিরিক্ত প্লেয়ার, ব্যাকরুম স্টাফ অবস্থান করে। দুই টেকনিক্যাল এরিয়ার মাঝখানে ফোর্থ রেফারি অবস্থান করে।
বাংলা
English
