বিপিএলের ইতিহাস এবং কে কতবার জিতেছে শিরোপা!
ফুটবল মাঠের পজিশনের নাম ও পজিশনের প্লেয়ারের নাম
ফুটবল পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর অন্যতম। ফুটবল গোলের খেলা এবং ফুটবল মাঠের ১১ জন প্লেয়ারের প্রাথমিক টার্গেট থাকে গোল করা। তবে মাঠের এই ১১ জন প্লেয়ারের পজিশন অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম রয়েছে। আসুন জেনে নিই ফুটবল মাঠের কোন পজিশনের প্লেয়ারের কি নাম।
গোলকিপার
ফুটবল খেলার সর্বশেষ ডিফেন্স লাইন হলো গোলকিপার। দলের গোলকিপারের ওপর ম্যাচের রেজাল্ট অনেকটা নির্ভরশীল। একজন গোলকিপার নিজস্ব দক্ষতায় কোনো ম্যাচ যেমন রক্ষা করতে পারে তেমনি অনেক সময় গোলকিপারের শুধুমাত্র একটি ভুলের কারনেও ম্যাচের রেজাল্ট হাতছাড়া হয়ে যায়। তাই গোলকিপার হচ্ছে দলের গুরুত্বপূর্ন একজন সদস্য। তবে বর্তমানে গোলকিপারের শুট সেভ করার পাশাপাশি বল পায়ে গোলকিপার কেমন দক্ষ এই বিষয়টিও বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
আরো জানুন: গোলকিপিং এর বেসিকস উইথ নুরুজ্জামান নয়ন
ডিফেন্স
ফুটবলের কিংবদন্তী কোচ স্যার এলেক্স ফার্গুসনের একটা বিখ্যাত উক্তি আছে। সেটি হলো স্ট্রাইকার আপনাকে ম্যাচ জেতাবে আর ভালো ডিফেন্স আপনাকে টূর্নামেন্ট জেতাবে। ভালো একটা ফুটবল টিম বানাতে হলে ডিফেন্সকে অবশ্যই ভালো হতে হবে। নব্বইয়ের দশকে তিন বা চারজনেকে মূল ডিফেন্স খেলানো হলেও মর্ডান ফুটবলে প্রধান ডিফেন্স খেলে মূলত দুইজন। বাকি দুইজনকে ডিফেন্সের সাথে সমান তালে এটাকেও খেলানো হয়। মর্ডান ফুটবলে এদের বলা হয় ফুলব্যাক। সুতরাং দুইজন সেন্ট্রাল ডিফেন্স ও দুইজন ফুলব্যাক এই হচ্ছে আধুনিক ফুটবলের ডিফেন্স লাইন।
মিডফিল্ড
মিডফিল্ডে মূলত দুই শ্রেনির খেলোয়াড়েরা থাকেন। একভাগে থাকে ডিফেন্সিভ মিডফিল্ড বা ডিএম । অন্যভাগে থাকে এটাকিং ও সেন্ট্রাল মিডফিল্ডাররা। কোনো ফুটবলের দলের হার্ট হচ্ছে মিডফিল্ড বা মধ্যমাঠ। এই মধ্যমাঠ থেকেই খেলা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ থাকে দলের ডিফেন্স ও এটাকিং মিডফিল্ডারদের মধ্য যোগাযোগ রক্ষা করা ও দলের ডিফেন্সে সহায়তা করা। এটাকিং ও সেন্ট্রাল মিডফিল্ডাররা দলের গোলস্কোরারদের জন্য গোলের সুযোগ তৈরি করে থাকে। দলের ফরওয়ার্ড প্লেয়ারদের বল যোগান দেওয়া তাদের মূল কাজ। যে দলের মধ্যমাঠ যত ভালো থাকবে সে দলের খেলা তত গোছানো ও নিয়ন্ত্রিত হবে।
ফরওয়ার্ড
ফুটবল গোলের খেলা। দিনশেষে ফুটবলে কোন দল কত গোল করলো এটাই দেখা হয়। আর গোল করার এই মহাগুরুত্বপূর্ন কাজটি করে থাকে দলের ফরওয়ার্ড লাইন। ফরওয়ার্ড লাইনে দুই ধরনের খেলোয়াড় থাকে সাধারনত। উইংগার ও স্ট্রাইকার। উইংগাররা মাঠের দুই প্রান্তে থাকে। বাম দিকের উইংগারকে বলা হয় লেফট উইংগার আর ডান দিকের উইংগারকে বলা হয় রাইট উইংগার।
স্ট্রাইকার মাঠের মাঝখানে থাকে। দলের গোল করার মূল দায়িত্ব থাকে স্ট্রাইকারের ওপর। দলের মিডফিল্ডার ও উইংগারদের মেইন টার্গেট থাকে দলের স্ট্রাইকারের কাছে গোল করার মত বল পাঠানো। নিখুত ফিনিশিং,সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, গতিসম্পন্ন হওয়া ইত্যাদি গুনাবলি একজন স্ট্রাইকারের মধ্য থাকা আবশ্যক।
তাহলে ফুটবল মাঠের প্লেয়ারদের পজিশনাল নামগুলো হচ্ছে যথাক্রমে গোলকিপার, সেন্ট্রাল ডিফেন্স, ফুলব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, এটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট উইংগার,রাইট উইংগার এবং স্ট্রাইকার।
বাংলা
English
